30/10/2025
"প্রত্যেক শিশুর অধিকার আছে নিরাপদ শৈশব, শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং ভালোবাসায় বেড়ে ওঠার "
National Children Task Force (NCTF) is work for the Children to achieve their child rights.It's Have 64 Branch in Bangladesh.Manikganj is the first one.
30/10/2025
"প্রত্যেক শিশুর অধিকার আছে নিরাপদ শৈশব, শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং ভালোবাসায় বেড়ে ওঠার "
20/10/2025
প্রতিটি শিশুর জন্য, সর্বত্র,সকল অধিকার।
19/10/2025
~"প্রত্যেক শিশুর নিরাপত্তা -আমাদের অঙ্গীকার।"
17/10/2025
"একটি নিরাপদ শৈশব প্রতিটি শিশুর অধিকার। "
13/10/2025
"অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করব না,এতে গোপনীয়তা ও নিরাপত্তার ঝুঁকি থাকে।"
08/03/2025
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি Tech Learning-24 ও এনসিটিএফ মানিকগঞ্জ জেলার ইয়ুথ মেন্টর গ্রুপ অফ বাংলাদেশ যৌথ-উদ্দ্যেগে স্বেচ্ছাসেবকদের ১ মাস ব্যাপি বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
প্রজেক্ট নাম: আইটি নলেজ ডেভেলপমেন্ট ফর ভলান্টিয়ার'স।
প্রজেক্টের আয়ত্তায় ১ মাসে ১৫০-২০০ জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহণ করে থাকবে৷
কোর্স থেকে থাকবে সাটিফিকেট।
কোর্সে এনসিটিএফ ও ইয়ুথ মেন্টর গ্রুপের প্রাক্তন সদস্যরা রেজিষ্ট্রেশন করতে পারবেন।
ক্লাস ডিউরেশন : ২০ দিন, ২০-৩০ ঘন্টা
রেজিষ্ট্রেশন লাস্ট ডেট ০৮-০৩-২৪ ইং রাত ১২ টা অব্ধি
নিজের স্কিল ডেভেলপ করতে আপনিও রেজিষ্ট্রেশন করুন নিচের লিংক থেকে৷
রেজিস্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIvsj3PeLclMgPqct6ZTOU1EfP4t-cWquigw_Xui3rIGyJEQ/viewform?usp=header
09/10/2024
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২০২৪ উপলক্ষে এনসিটিএফ মানিকগঞ্জ জেলা কমিটির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট দিচ্ছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
07/10/2024
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২০২৪ উপলক্ষে মানিকগঞ্জ জেলা এনসিটিএফ এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
"প্রতিটি শিশুর অধিকার, রক্ষা করা আমাদের অঙ্গীকার " স্লোগানে গত ৫ অক্টোবর রোজ শনিবার ন্যাশনাল চিলড্রেন'স টাক্স ফোর্স ( এনসিটিএফ) , মানিকগঞ্জ জেলা কমিটির আয়োজনে ও সেভ দ্য চিল্ড্রেন এর সহযোগিতার 'বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২০২৪' উপলক্ষে 'মতবিনিময় সভা ও পুরষ্কার বিতরণ' উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার,মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক,দৈনিক আমার নিউজ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ আরো অনেকেই। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা কমিটির সহ-সভাপতি নিশাদ পারভেজ খান,সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ,জেলা কমিটির অন্যান্য সদস্য, সাধারণ সদস্য সহ সুবিধা বঞ্চিত শিশুরা।মতবিনিময় সভা সঞ্চালনা ও সার্বিকভাবে সহায়তা করেছেন ইয়ুথ মেন্টর হাসান শিকদার।
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় উপস্থিত শিশুরা তাদের বক্তব্যে বিভিন্ন সমস্যা ও অধিকার তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশুদের চিহ্নিত সমস্যা সমাধানের আশ্বাস দেন।তিনি আরও বলেছেন এনসিটিএফ ও সকল শিশুদের যেকোনো প্রয়োজনে,যে কোন সময় পাশে থাকবেন।সর্বপরি মানিকগঞ্জ জেলাকে সম্পূর্ণ বাল্যবিবাহ,শিশু শ্রম,শিশু নির্যাতন,যৌন হয়রানি মুক্ত শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ও এনসিটিএফ এর সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
মতবিনিময় সভার শেষে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে অতিথি বৃন্দ ক্রেস্ট প্রদান করেন।
সবশেষে উপস্থিত সবাইকে এনসিটিএফ মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মতবিনিময় সভার সমাপনী করা হয়।
~ধন্যবাদ।🤍
04/10/2024
" প্রতিটি শিশুর অধিকার, রক্ষা করা আমাদের অঙ্গীকার"
শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষে মানিকগঞ্জ জেলা এনসিটিএফ এর আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতার আগামীকাল ৫ অক্টোবর রোজ শনিবার, সকাল ১০ ঘটিকায় মতবিনিময় সভা,বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
স্থানঃজেলা পরিষদ মিলনায়তন, মানিকগঞ্জ সদর।
02/10/2024
আগামী ০৩ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষে এনসিটিএফ এর আয়োজনে “আজকের শিশু ও আগামীর বাংলাদেশ” শীর্ষক শিশু সংলাপটি সেভ দ্য চিলড্রেন কার্যলয় এবং জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশু সংলাপটিতে ২৪ জেলা থেকে এনসিটিএফ সদস্যবৃন্দ, ইয়ুথ মেন্টর এবং ১৪ টি জেলার বিশেষ অঞ্চলের শিশুরা জুম প্লাটফর্মের মাধ্যমে অনলাইনে যুক্ত হবেন।
12/06/2024
মানিকগঞ্জ জেলায় "আমাদের প্রিয় বন্ধু গাছ" ক্যাম্পেইন অনুষ্ঠিত।
গত ১১ জুন ২০২৪ ইং রোজ মঙ্গলবার ন্যাশনাল চিলড্রেন`স টাস্ক ফোর্স (এনসিটিএফ),মানিকগঞ্জ জেলার আয়োজনে এবং ইয়ুথ মেন্টর গ্রুপের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আমাদের প্রিয় বন্ধু গাছ” ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে ৮-১২ বছর বয়সী শিশুরা গাছের ছবি আঁকা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।
পুরুষ্কার বিতরনীর পরে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিশুদের সাথে গাছ,গাছ রোপন এবং পরিবেশে গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। একই সাথে বেশি বেশি বৃক্ষ রোপন ও বৃক্ষ পরিচর্চার কাজে সবাইকে উদ্বুদ্ধ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি নুসরাত জাহান ইভা,সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ,চাইল্ড পার্লামেন্ট মেম্বার তাহমিনা আফরিন মোহনা, স্কুল কমিটির সাদস্য মায়মুনা,বৃষ্টি, সুমাইয়া সহ আরও অনেকই।সার্বিকভাবে সহযোগিতা করেছেন জেলা ইয়ুথ মেন্টর হাসান শিকদার।
~ধন্যবাদ।।💙
04/06/2024
“আমাদের প্রিয় বন্ধু গাছ” ক্যাম্পেইন।।
আমাদের সবচেয়ে আপন এবং নিঃস্বার্থ বন্ধু হচ্ছে গাছ। গাছ আমাদের তার জীবনের প্রতিটি সময় বিভিন্ন উপকারের মাধ্যমে ভালোবেসে যায়। তাইতো আমরাও গাছকে অনেক ভালোবাসি। আমাদের প্রতি গাছের ভালোবাসা আমরা দেখতে পাই এবং উপলব্ধি করতে পারি। কিন্তু আমরা গাছকে ভালোবেসে কি করি?
গাছের মত করেই তাকে ভালোবাসতে বন্ধুর মত গাছটির খোঁজ নেওয়া প্রয়োজন। কেউ যেন আমাদের বন্ধুটির কোন ক্ষতি না করতে পারে। তাইতো প্রতি বছর অন্তত একটি করে প্রিয় বন্ধুটিকে আমাদের রোপন করতে হবে এবং নিতে তার যত্ন। গাছের প্রতি এই ভালোবাসার অভ্যাসটি হওয়া উচিত একমদই ছোট বেলা থেকে।মানিকগঞ্জ জেলা এনসিটিএফ এর আয়োজনে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এবং ইয়ুথ মেন্টর গ্রুপের সহযোগিতায়ায় আগামী ৫ ও ৬ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে “ আমাদের প্রিয় বন্ধু গাছ” ক্যাম্পেইন। ৮-১২ বছর বয়সী শিশুদের সাথে আমরা আমাদের প্রিয় বন্ধুটি নিয়ে গল্প করতে চাই । সেই সাথে থাকবে গাছের ছবি আঁকা প্রতিযোগিতা। ক্যাম্পেইনটির মাধ্যমে ছোট্ট ছোট্ট শিশুদের গাছের প্রতি আগ্রহ এবং ভালোবাসা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। যাতে সুরক্ষিত এবং নিরাপদ থাকব আমরা এবং প্রিয় পৃথিবী।
আগামী ৫ ও ৬ জনু মানিকগঞ্জ জেলা এনসিটিএফ কমিটি এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে “আমাদের প্রিয় বন্ধু গাছ” ক্যাম্পেইনে শিশু, অভিভাবক, শিক্ষক এবং তরুণরা অংশগ্রহণ করবেন।
সবাইকে ধন্যবাদ।।