Salvation for the Deserving - SFD

Salvation for the Deserving - SFD

Share

Salvation for the Deserving is a non-profit organization established for providing support, assistance and inspiration to the disable people of Bangladesh.

Motivation
Conducting motivational workshops in rehabilitation centres with an emphasis on becoming independent and productive in society. Forming a National Disabled Association to focus primarily on the shortcomings in government and private workplaces, which are not handicap friendly. The National Disabled Association hopes to be instrumental in passing legislation, for fair representation o

Photos from Salvation for the Deserving - SFD's post 20/09/2021

Hafizur Rahman is a 34-year-old physically challenged person. He is a resident of Ghior Thana in Manikganj district. He is the only son of Majed Ali and Hasina Begum. At present his family has 06 members. He has his mother, father, wife and two children.

At the age of seven, he fell from a tree and broke his left arm. If the treatment is not good and the infection occurs, then according to the decision of the doctor, his left hand has to be amputated.

He does not stop even though he is physically disabled. He started his career in 2010 in the handicraft department of SFD. Has been working for about 11 years. He is currently working in the handicrafts department. Even if he has trouble doing his job better than others, he is not behind.

His condition was very sad in the past. After getting a job at SFD, his dream awoke again, he dreamed of living a beautiful life. He is currently happily married and has children.

হাফিজুর রহমান ৩৪ বছর বয়সী একজন শারীরিক প্রতিবন্ধী । তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বাসিন্দা । তিনি মাজেদ আলী ও হাসিনা বেগমের একমাত্র ছেলে । বর্তমানে তাহার পরিবারের সদস্য সংখা ০৬ জন । তার মা, বাবা, স্ত্রী, ও ২ সন্তান নিয়ে তার বসবাস ।

সাত বছর বয়সে গাছ থেকে পড়ে তার বাম হাত ভেঙ্গে যায়। চিকিৎসায় ভালো না হয়ে ইনফেকশন হয় আতপর ডাক্তারের সিন্ধান্ত অনুযায়ী তার বাম হাত কেটে ফেলতে হয় ।

শারীরিক প্রতিবন্ধী হয়েও তিনি থেমে নেই। তিনি ২০১০ সালে এস , এফ ডি এর হস্ত শিল্প বিভাগে তার কর্ম জীবন শুরু করেন । প্রায় ১১ বছর যাবত কর্মরত আছেন । বর্তমানে তিনি হস্তশিল্প বিভাগে কাজ করেন । যদি ও অন্যদের তুলনায় তার কাজ করতে সমস্যা হয় তবু ও তিনি পিছিয়ে নেই ।

পূর্বে তার অবস্থা খুবই দুঃখ জনক ছিলো। এস. এফ. ডি তে চাকুরি পাওয়ার পর তার স্বপ্ন আবার জেগে উঠে, তিনি স্বপ্ন দেখেন সুন্দর ভাবে বাঁচার । বর্তমানে তিনি স্ত্রী সন্তান নিয়ে সুখে আছেন।

02/04/2021

Poilo !
Once upon a time it was one of the most devastating terms. The story we are going to share you is also one who was attacked badly by 'Polio' at his early childhood.

Manik Miah !
This 30 years old man is from Jhalokathi.
He lost the ability to move his right leg from that time. He managed his education upto class six. For living his livelihood, once he came to SFD Vocational Training Centre. He has been working here happily at packaging section since last 6 years.

He got married two years back. His wife is also assisting him by working at garments.

We wish them a better life together.

পোলিও !

একসময়কার এক ভয়াবহ এক বিভীষিকার নাম | এই পোলিওর ভয়াল থাবা থেকে বাদ পড়েনি ঝালকাঠির ৩০ বছর বয়সী মানিক মিয়া ও |

খুব ছোটবেলায় পোলিও দ্বারা আক্রান্ত হয়ে ডান পায়ের চলনশক্তি হারিয়ে ফেলেন | টেনেটুনে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এসে আর এগোতে পারেননি তার শিক্ষাজীবন | জীবিকার তাগিদে উপার্জনের উপায়ন্তর না দেখে এক সময় শরণাপন্ন হন এসএফডি ভোকেশনাল ট্রেনিং সেন্টার এর | প্রায় ৬ বছর ধরে এই প্রতিষ্ঠানটির উপর ভিত্তি করেই তিলে তিলে এগিয়ে যাচ্ছেন তিনি | বর্তমানে তিনি এখানকার প্যাকেজিং সেকশনে কর্মরত আছেন |

দু বছর হলো তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন | তার কর্মজীবী স্ত্রীও তার সাথে সমান তালে তাদের ছোট্ট সংসারটিকে এগিয়ে নিচ্ছেন |

তাদের এই যুগলযাত্রায় আমাদের অনেক অনেক শুভকামনা....

Meet Google Drive – One place for all your files 18/03/2021

- March, 2021
12th Year; 12th edition
We are sharing the digital version of the 156th issue of our regularly published and reader acknowledged magazine to make it available to all of you.
#প্রতিবন্ধী- মার্চ-২০২১
১২ তম বর্ষ; দ্বাদশ সংস্করণ
নিয়মিতভাবে প্রকাশিত এবং পাঠক নন্দিত এই ম্যাগাজিনটির এবারের ১৫৬ তম সংখ্যাটি আপনাদের সবার কাছে পৌঁছে দেবার লক্ষ্যে ডিজিটাল ভার্সনটি শেয়ার করা হলো .

Meet Google Drive – One place for all your files Google Drive is a free way to keep your files backed up and easy to reach from any phone, tablet, or computer. Start with 15GB of Google storage – free.

11/03/2021

Basudeb Dhali
The tale of a struggling Father!

He has lost his vision at the age of four while he suffered from 'Chickenpox'. Though he lost his vision but he is working and struggling to make a beautiful future through his inner sight for his family.

SFD Vocational Training Centre has become his struggling partner on his way. From last 15 years he is performing his livelihood based on this organization. He is now working at paper bag section there.

He is living happily with his family consisting his wife, two son and a daughter. His every child is studying right now.

We wish him and his family a good future as always.

বাসুদেব ঢালী
৫৪ বছর বয়সী এক লড়াকু বাবা!

এই মানুষটি শারীরিকভাবে একজন দৃষ্টি প্রতিবন্ধী। মাত্র চার বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। চোখে দেখতে না পেলেও অন্তর্চক্ষু দিয়ে তিনি অবলোকন করতে পেরেছিলেন তার সংগ্রামী ভবিষ্যত।

তার এই সংগ্রামে সঙ্গী হয় এসএফডি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। প্রায় ১৫ বছর ধরে এই প্রতিষ্ঠানটির উপর ভিত্তি করেই তিলে তিলে এগিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে তিনি কাগজের প্যাকেজিং সেকশনে কর্মরত আছেন।

স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে চলছে তার সংগ্রামী জীবন। তার সন্তানেরা সবাই অধ্যনরত।
তিনি এবং তার পরিবারের জন্য সুন্দর আগামীর প্রত্যাশা আমাদের সবার!

02/03/2021

Disability can't stop you
from the success in your life...

Mukti Rani Das who has lost her ability to move with his left leg and left hand due to having a major stoke at the age of 16; is such an example for us. At that time SFD Vocational Training Centre has become the light of hope for her and she has defeated her disability with her strong willpower.

With her right hand & right leg, she is now working with her best effort at the packaging section of candle unit. Her blind husband who is also working at bakery unit at SFD, struggling together with Mukti.

Mukti has a happy family with a son and a daughter. Though she is struggling her best for her life, but we can find the happiness at her smile.

প্রতিবন্ধকতায় থেমে যাওয়া নয়
বিশ্বাসী হলেই হতে পারে জয়...

শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে জীবনযুদ্ধে জয়ের এরকমই এক দৃষ্টান্ত আমাদের মুক্তি রানী দাশ।
১৬ বছর বয়সে স্ট্রোককের কারণে তিনি তার বাম হাত এবং বাম পায়ের চলনশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু এসএফডি ভোকেশনাল ট্রেনিং সেন্টার তার জন্য এক আশার আলো হয়ে দাঁড়ায় এবং তার ইচ্ছাশক্তির কাছে হার মানে তার এই শারীরিক অক্ষমতা।

সচল ডান হাত ও ডান পা দিয়েই বর্তমানে তিনি মোমবাতি ইউনিট এর প্যাকেজিং সেক্শনে কর্মরত আছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, মুক্তি রানীর স্বামীও একজন দৃষ্টি প্রতিবন্ধী। তিনিও জীবনযুদ্ধে থেমে নেই, মুক্তির সাথে তাল মিলিয়ে তিনিও বেকারী প্যাকেজিং ইউনিটে কর্মরত আছেন।

জীবনের এই প্রান্তে এসে স্বামী, এক ছেলে এবং এক মেয়ের পরিবার নিয়ে তিনি এক সংগ্রামী জীবন যাপন করছেন যার পরতে পরতে লুকিয়ে আছে টুকরো টুকরো সুখ...

Meet Google Drive – One place for all your files 25/02/2021

-February, 2021
12th Year; 11th edition
We are sharing the digital version of the 155th issue of our regularly published and reader acknowledged magazine to make it available to all of you.
#প্রতিবন্ধী- ফেব্রুয়ারী-২০২১
১২ তম বর্ষ; একাদশ সংস্করণ
নিয়মিতভাবে প্রকাশিত এবং পাঠক নন্দিত এই ম্যাগাজিনটির এবারের ১৫৫ তম সংখ্যাটি আপনাদের সবার কাছে পৌঁছে দেবার লক্ষ্যে ডিজিটাল ভার্সনটি শেয়ার করা হলো .

Meet Google Drive – One place for all your files Google Drive is a free way to keep your files backed up and easy to reach from any phone, tablet, or computer. Start with 15GB of Google storage – free.

18/02/2021

This is a story of a "Struggling Blind Father"...

Md. Obaidur Rahman has lost his vision when he was 2 years old. But he has defeated his disability through his willpower. He has successfully passed SSC through Brail Education System.

SFD Vocational Training Centre has given him opportunity to make him self-confident. He is now working at packaging section of bakery unit. He is struggling in his life for very long time! Still he has got a happy life with his family with a son and a daughter.

He stays at SFD for long time. He is very smart and did various types of work at SFD during his staying.

We wish him all the best!

দৃষ্টিশক্তিহীন একজন লড়াকু বাবার গল্প ...

মো. ওবায়দুর রহমান ২ বছর বয়সেই তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু তার ইচ্ছাশক্তির কাছে হার মানে তার এই শারীরিক অক্ষমতা। ব্রেইল শিক্ষা পদ্ধতিতে সফলভাবে তিনি এসএসসি পাশও করেন।

এসএফডি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের কল্যাণে তিনি নিজেকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তোলার সুযোগ পান। বর্তমানে তিনি বেকারী ইউনিট এর প্যাকেজিং সেক্শনে কর্মরত আছেন। বলতে গেলে তার জীবনের অধিকাংশ সময়টা সংগ্রামের মধ্যেই কেটেছে।

তবুও জীবনের এই প্রান্তে এসে স্ত্ৰী, এক ছেলে এবং এক মেয়ের পরিবার নিয়ে তিনি সুখী জীবন যাপন করছেন।

দীর্ঘদিন যাবৎ তিনি এসএফডির সাথেই আছেন। তিনি চমৎকার ব্যক্তিত্বের অধিকারী, বেশ স্মার্ট এবং বিভিন্ন ধরণের কাজেও তিনি বেশ চৌকস ও দক্ষ।

তার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা।

14/02/2021

"Your only limitation is the one you set up in your own mind" -Napoleon Hill.

This famous quotation of Napoleon Hill has been proven once again by Md. Arifuzzaman. This 22 years old boy is from Sherpur. His fate was not supportive from early childhood. He is by born right leg disabled.

After a certain period of time he lost the movement power of his left leg as well during a major tumor operation.

The SFD Vocational Training Centre has become the bridge to his willpower. He is now a student of BSC 2nd year. At the same time he is also working at the section of bulb manufacturing. He is quite hopeful about his study and working performance. He always expresses his gratitude to SFD. We wish him all the best for his future.

"তুমি তোমার মনের ভেতর যা নির্ধারণ করে রেখেছো, সেটাই তোমার একমাত্র সীমাবদ্ধতা" -নেপোলিয়ান হিল।

নেপোলিয়ান হিলের এই বিখ্যাত উক্তিটি আরো একবার প্রমাণ করেছে মো. আরিফুজ্জামান। শেরপুরের ২২ বছর বয়সী এই তরুণটির ভাগ্য ছোটবেলা থেকেই তার অনুকূলে ছিলোনা। জন্মগতভাবেই তার ডান পায়ে চলনশক্তি ছিলোনা। এক সময় টিউমার অপারেশনের কারনে তার বাম পায়ের চলনশক্তিও হারিয়ে ফেলে।

তবে তার ইচ্ছাশক্তির কাছে সুযোগ সংযোগ হয়ে কাজ করে এসএফডি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। দুটো পা হারিয়েও সে এখন বিএসসি ২য় বর্ষের ছাত্র। একইসাথে সে বাল্ব তৈরীর সেক্শনেও কাজ করছে এবং সে তার পড়াশুনা এবং কর্মদক্ষতা সম্পর্কে বেশ আশাবাদী।

সে সর্বদাই এসএফডি এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা তার জন্য একটি সুস্থ সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

January Sonkha(Protibonde) 2021 Web.pdf 10/02/2021

-January, 2021
12th Year; 10th edition

For the very first time, we are sharing the digital version of the 154th issue of our regularly published and reader acknowledged magazine to make it available to all of you.

#প্রতিবন্ধী-জানুয়ারী-২০২১
১২ তম বর্ষ; দশম সংস্করণ

নিয়মিতভাবে প্রকাশিত এবং পাঠক নন্দিত এই ম্যাগাজিনটির এবারের ১৫৪ তম সংখ্যাটি আপনাদের সবার কাছে পৌঁছে দেবার লক্ষ্যে প্রথম বারের মত ডিজিটাল ভার্সনটি শেয়ার করা হলো .

January Sonkha(Protibonde) 2021 Web.pdf

03/02/2021

The 19 years old boy is from Kishoregonj. He was born with a physical disability. He couldn’t manage to see properly due to his permanent lost vision from one of his eyes. His family was not solvent to run his education and treatment together and his educational journey ended at class six. But ‘SFD Vocational Training Centre’ has opened a window of hope for him. His parents left him there and he is now enjoying his education, living hood along with treatment without any cost. In addition, he is also serving his best at the section of pen manufacturing unit which is making him self dependent and confident about his future.

উনিশ বছর বয়সী কিশোরগঞ্জের এই তরুণটি জন্ম থেকেই কিছুটা শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন। এক চোখের দৃষ্টি হারিয়ে যাবার ফলে সে ভালোভাবে দেখতেও পায়না. এদিকে তার শিক্ষা ও চিকিৎসা একইসাথে চালিয়ে যাবার মতো সামর্থ তার পরিবারের ছিলোনা, যে কারণে ষষ্ঠ শ্রেণী পর্যন্তই তার শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। কিন্তু একদা তার জন্যে নতুন আশার জানালা খুলে দেয় এস এফ ডি ভোকেশনাল ট্রেনিং সেন্টার. তার পরিবারের কাছ থেকে কোনোরকম আর্থিক সাহায্য ছাড়াই তার পড়াশুনা, থাকা-খাওয়া এমনকি চিকিৎসার দায়িত্ব নিয়েছে এই প্রতিষ্ঠানটি। পাশাপাশি তাকে কলম প্রস্তুতকরণের কাজেও অন্তর্ভুক্ত করা হয়েছে যা তাকে আত্মনির্ভরশীল করছে এবং তার ভবিষ্যত সম্পর্কেও দৃঢ মানসিকতা সম্পন্ন করে গড়ে তুলছে।

Photos from Salvation for the Deserving - SFD's post 20/01/2021

#“Sports with education Can be the best lesson”
Sports Day-2021
-Ur-Rahman Sinha Memorial School,
Beside education, children can be prepared both physically and mentally for their future, if they can be involved in sports. From this thinking a sports day was organized with the theme of HEALTHY HABITS for the students of Pre-Primary and Year 1 to 5.
Our honorable Chairman, Motiur Rahman Sinha was present at the event and joined the prize distribution ceremony. He spoke about the importance of sports and being fit in our daily life which encouraged the students. Our Executive Director, Md. Mosharraf Hossain was also present the event.
The students enjoyed the event as they participated several health related campaign, sports and culture programme. The entertainment and education that they have gathered that day will be the fuel for the next days of their life.

“শরীরচর্চা ও শিক্ষা এটাই হোক দীক্ষা”
# বাৎসরিক ক্রীড়া দিবস ২০২১
# নাসির-উর-রহমান সিনহা মেমোরিয়াল স্কুল।
শিশু কিশোরদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যদি ক্রীড়াচর্চায় অভ্যস্ত করা যায় তবেই তারা ভবিষ্যতের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হয়ে ওঠে। এ লক্ষ্যেই প্রি-প্রাইমারি এবং গ্রেড ১ থেকে ৫ পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল ক্রীড়া দিবস যার প্রতিপাদ্য বিষয় ছিল 'স্বাস্থ্যকর অভ্যাস'।
এই আয়োজনের সাথে ছিলেন প্রতিষ্ঠানটির মাননীয় চেয়ারম্যান জনাব মতিউর রহমান সিনহা। তিনি তার বক্তব্যে শরীরচর্চা এবং সুস্থ থাকার উপরে গুরুত্ব দেন যা উপস্থিত ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা যোগায়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব মোশারফ হোসেনও উপস্থিত ছিলেন।
নানাবিধ স্বাস্থ্যসচেতনতামূলক ও ক্রীড়াময় আয়োজনের কারণে ছাত্র ছাত্রীরা দিনটি বেশ উপভোগ করে। এই দিনটিতে যে আনন্দ বিনোদন এবং শিক্ষা তারা অর্জন করেছে তা তাদের ভবিষ্যতের পাথেয় হয়ে থাকবে।

Want your business to be the top-listed Government Service in Manikganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


SFD Palli, Village/Vhomdakshin, P. O/Joymontop, P. S/Singair
Manikganj