মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

Share

MPBS is a consumer owned entity organization. It is on the basic principles of co-operative for distribution of electric power to the consumer.

07/04/2026
Photos from মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি's post 30/03/2026

অদ্য ৩০/০৩/২০২৬ ইং তারিখে মানিকগঞ্জ পবিস- এর আওতায় নব নির্মিত ৩৩ কেভি বে -ব্রেকার কমিশনিং কার্যক্রম সম্পন্ন হয়েছে । বে -ব্রেকারটি কমিশনিং এর ফলে সিষ্টেম লস হ্রাসকরণ ,এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সহজ হবে অন্যদিকে গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে। সিস্টেম লস হ্রাস সহ রক্ষণাবেক্ষণ কাজ ও সহজতর হবে।বর্তমানে মানিকগঞ্জ পবিস- এর মোট চালুকৃত ৩৩ কেভি ফিডার সংখ্যা দাড়ালো = ১২ টি উল্লেখ্য অত্র সমিতি‍র ৩৩ কেভি ফিডার সংখ্যা ছিল ১১ টি । বর্নিত কাজে সহযোগিতার জন্য বাপবিবোর্ডের সংশ্লিষ্ট সকল স্যারদের প্রতি জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।

Photos from মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি's post 27/03/2026

মানিকগঞ্জ পল্লী বিদুৎ সমিতির আওতাধীন সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৫/০৩/২০২৬ তারিখে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়৷ ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন মেরামত কাজ চলমান রয়েছে । উক্ত ক্ষতিগ্রস্ত লাইন মেরামত কাজে অত্র সমিতির সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত গ্রাহক সদস্যগণকে ধৈর্য সহকারে সহযোগিতা করনের জন্য বিনীত অনুরোধ করা হলো।প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন ও লাইন মেরামতকরনের স্থির চিত্র৷

Photos from মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি's post 12/03/2026
Photos from মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি's post 05/03/2026

অদ্য ০৪-০৩-২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-এর বোর্ড কক্ষে বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতি বোর্ডের নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

উক্ত সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর পক্ষে জনাব আইভি নাহার তিশা, উপ-পরিচালক (উন্নয়ন ও পরিচালন -৪), পবিস মনিটরিং ও ব্য: প: (কে:অ:) অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

এছাড়াও সভায় মানিকগঞ্জ পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার, বাপবিবোর্ডের সহকারী প্রকৌশলী, বাপবিবোর্ডের ফিল্ড গবেষণা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় নবগঠিত নির্বাহী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়

Photos from মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি's post 21/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সিজিএম সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সমিতির সদর দপ্তর, জোনাল/সাব-জোনাল অফিস কর্তৃক স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে কর্মসূচি পালন করছে।

18/02/2026

অদ্য ১৮.০২.২০২৬ ইং তারিখে অত্র সমিতির সি জিএম, মহাদয়ের কক্ষে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এর লক্ষ্যে সদর দপ্তর এবং সকল জোনাল/সাবজোনাল অফিসের ডিজিএম মহাদয় এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/কর্মচারীর সমন্বয়ে বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নিম্নবর্নিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে প্রথমেই জাতীয় সংসদ নির্বাচনে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
০১) নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে দপ্তরাদেশ অনুযায়ী রমজান মাসে ইফতার এবং তারাবির সময় গ্রীডে দায়িত্ব পালন নিশ্চিত করন।
০২) দপ্তরাদেশ অনুযায়ী কন্ট্রোল রুমে দায়িত্বপালন নিশ্চিত করন।
০৩) লোড শেডিং এর সময় সমভাবে ফিডার ভিত্তিক লোডশেডিং করন ।
০৪) গ্রীড/উপকেন্দ্রের ত্রুটি থাকলে তা দ্রুত নিরসন করন এবং প্রয়োজনীয় মালামাল স্ব স্ব অফিসে সংরক্ষণ রাখা।
০৫) সকল ৩৩ কেভি এবং ১১ কেভি ফিডার পরিদর্শন এবং রক্ষনাবেক্ষন কাজ সম্পন্ন করন । ঝুঁকিপূর্ণ লাইনের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এজিএম (ইন্জিনিয়ার) এবিষয়ে মনিটর করবেন।
০৬) ফ্লাইং রাইট অবওয়ে যদি প্রয়োজন হয় দ্রুত সম্পন্ন করন।
০৭) লাইনক্রু গনের কাজের সময় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করন ।
০৮) সকল পেন্ডিং সিএমও দ্রুত সম্পন্ন করন সহ অভিযোগ সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ।
০৯) সেচের সংযোগ যদি পেন্ডিং থাকে জরুরি বিবেচনায় দ্রত অফিস এন্ডের কাজ শেষ করা এবং গ্ৰাহককে অবহিত করা। ১০) চলতি ২০২৫-২৬ অর্থ বছরের লক্ষ্য মাত্রা অনুযায়ী সিস্টেম লস, বকেয়া মাস এবং অন্যান্য প্যারামিটার নিয়ে আলোচনা হয়। ১১) পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহেরি এবং তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সচেতন থাকা।
এছাড়াও মিটিং এ সমসাময়িক অন্যান্য বিষয় এ আলোচনা হয়।

Want your business to be the top-listed Government Service in Manikganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Bagjan, Muljan
Manikganj