BNCC AirWing- Govt. MM College Jeshore

Directions

BNCC AirWing- Govt. MM College Jeshore This is official page of BNCC AirWing- Govt. MM College Jeshore✅
and we support Palestine 🇵🇸

বিএনসিসি বিমান শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর এ  ক্যাডেট ভর্তি চলছে।ভর্তি যোগ্যতাঃ সরকারি মধুসূদন কলেজের  ইন্টার ...
26/09/2026

বিএনসিসি বিমান শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর এ ক্যাডেট ভর্তি চলছে।
ভর্তি যোগ্যতাঃ সরকারি মধুসূদন কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, এবং ডিগ্রী ফার্স্ট ইয়ার অধ্যয়নরত হতে হবে।

★ সুযোগ সুবিধা সমূহঃ-

➡️ দ্বিতীয় পর্যায়ের সামরিক বাহিনীর সদস্য হিসেবে দেশ মাতৃকার যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনা বাহিনীর সাথে কাজ করার সুযোগ।

➡️ ক্যাডেটদের সরাসরি ISSB-তে অংশগ্রহণের সুযোগ এবং সামরিক অফিসার কতৃক নিয়মিত গ্রুমিং করার মাধ্যমে পরীক্ষার জন্য যোগ্য করে তোলা।

➡️ ব্যাটেলিয়ন ক্যাম্প, রেজিমেন্টাল কালেক্টিভ ক্যাম্প, সেন্ট্রাল ক্যাম্প ইত্যাদি সহ বিভিন্ন বিশেষ ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ।

➡️ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবার সুযোগ। "Youth Exchange Program" এর মাধ্যমে ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, সিংগাপুর, রাষ্ট্র সমূহে সরকারী খরচে ভ্রমণের সুযোগ।

➡️ বিডি ০৮ ও ৭.৬২মি.মি. টাইপ-৫৬ চাইনিজ রাইফেলের মাধমে ফায়ারিং করার সুযোগ ও বিভিন্ন ফারায়িং কম্পিটিশনে অংশগ্রহণের সুযোগ।

➡️ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে ক্যাডেট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ।

➡️ পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় দায়িত্ব পালনের সুযোগ।

➡️ সমাবর্তনসহ কলেজের নানা কার্যক্রমের দায়িত্ব পালনের সুযোগ।

➡️ নিজের সাংস্কৃতিক প্রতিভা (নাচ, গান, আবৃত্তি, অভিনয়, মাইম, বক্তৃতা ইত্যাদি) বিকাশের সুযোগ।

➡️ সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও স্বেচ্ছাসেবার মানসিকতায় প্রতিকূল যে কোন পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জনের সুযোগ।

➡️ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য সাপ্তাহিক ক্লাসের ব্যবস্থা।

ভর্তি নির্দেশনাঃ
মঙ্গলবার ও বুধবার ক্যাম্পাস চলাকালীন সময়ে (সকাল ৮টা হতে দুপুর ১২ টা) পর্যন্ত কলেজের চেতনাই চিরঞ্জীবী এর উত্তর পাশে কলা ভবনের ১১২ নম্বর রুম (বিএনসিসি অফিস) থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করা যাবে।

ফর্মের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি , মার্কশিটের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি জমা দিতে হবে।

বিএনসিসি বিমান শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ -এ যোগ দিন। স্বেচ্ছাসেবার মূল মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেকে একজন সুনাগরিক হিসেবে গঠন করে দেশ মাতৃকার সেবার আত্মনিয়োগ করুন ৷

👉বিদ্র: বিএনসিসের যাবতীয় খরচ (যেমন- ইউনিফর্ম সহ ইত্যাদি) বিএনসিসি কর্তৃক বহন করা হয়। একজন ছাত্রের বিএনসিসি ক্যাডেট হওয়ার জন্য কোন প্রকার অর্থ খরচ করতে হয় না। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত একটি সরকারি সংগঠন।

বিশেষ প্রয়োজনঃ
⚔️ ক্যাডেট আন্ডার অফিসার
Arpon Biswas
📲+880 1344834703
BNCC AirWing- Govt. MM College Jeshore

আসসালামু আলাইকুম 🌿✈️গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরকারি মাইকেল মধুসূদন কলেজ ,যশোর উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র-ছাত্র...
25/09/2026

আসসালামু আলাইকুম 🌿✈️
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরকারি মাইকেল মধুসূদন কলেজ ,যশোর উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওয়ারিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে মাননীয় অধ্যক্ষ ,সরকারি মাইকেল মধুসূদন কলেজ ,যশোর তিনটি বিভাগের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়াও অন্যান্য সম্মানীয় শিক্ষকগণেরা ছাত্র-ছাত্রীদের মনবল দৃঢ় করার উদ্দেশ্যে বিভিন্ন রকম চেতনামূলক বক্তব্য প্রদান করেন। অত্র অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় অংশগ্রহণ করে বিএনসিসি বিমান শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর এর চৌকস ক্যাডেট বৃন্দ।
অত্র কার্যক্রমের কিছু খন্ড চিত্র 🔳

আসসালামু আলাইকুম 🌿✈️✈️বিএনসিসি, বিমান শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের ফ্লাইট পরিদর্শন, ...
17/09/2026

আসসালামু আলাইকুম 🌿✈️✈️
বিএনসিসি, বিমান শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের ফ্লাইট পরিদর্শন, নতুন সিইউও কে সংবর্ধনা এবং উচ্চমাধ্যমিকের ক্যাডেটদের সফলভাবে বিএনসিসি শেষ করায় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাননীয় অধ্যক্ষ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর। এছাড়া উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মহোদয় ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্যাডেটদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা মূলক ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে ক্যাডেটরা নিজেদের অনুপ্রাণিত করে তোলেন।

এছাড়াও অনুষ্ঠানটির শেষ হয় " Once a Cadet, Always a cadet" স্লোগানের মাধ্যমে।

অত্র কার্যক্রমের কিছু খন্ড চিত্র 🔳

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬🌿গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমা...
14/09/2026

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬🌿

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ উদ্বোধনের মাধ্যমে একযোগে সারাদেশে শুরু হয়েছে **“দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬”**।

উক্ত অভিযানের অংশ হিসেবে যশোর জেলা প্রশাসন ও যশোর পৌরসভার তত্ত্বাবধায়নে যশোরে অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা এবং সর্বশেষ প্রয়োজনীয় জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জনসচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিএনসিসি বিমান শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর এর ক্যাডেটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

অত্র কার্যক্রমের কিছু খন্ড চিত্র 🔳

আসসালামু আলাইকুম 🌿বিএনসিসি বিমান শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর এর চারজন ক্যাডেট  যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট হতে ...
11/09/2026

আসসালামু আলাইকুম 🌿
বিএনসিসি বিমান শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর এর চারজন ক্যাডেট যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন। তাদেরকে পদোন্নতি প্রাপ্ত ব্যাচ পরিয়ে দিয়েছেন মাননীয় অধ্যক্ষ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর। উপস্থিত ছিলেন প্রফেসর আন্ডার অফিসার, মহিবুল হাসান, বিএনসিসি বিমান শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর।
নতুন পদোন্নতিপ্রাপ্তরা হলেন :-
🔹ক্যাডেট ল্যান্স কর্পোরাল তাসিন
🔹ক্যাডেট ল্যান্স কর্পোরাল দেবলীনা
🔹ক্যাডেট ল্যান্স কর্পোরাল আবিদ
🔹ক্যাডেট ল্যান্স কর্পোরাল প্রিন্স
নতুন পদোন্নতিপ্রাপ্তদেরকে তাদের ভবিষ্যৎ দায়িত্বের জন্য শুভকামনা 🌼

অত্র কার্যক্রমের কিছু খন্ড চিত্র 🔳

আসসালামু আলাইকুম 🌿গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যশোর জেলা প্রশাসন ও জেসিবি বিজ্ঞান ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত হয় ২য় যশোর ব...
05/09/2026

আসসালামু আলাইকুম 🌿
গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যশোর জেলা প্রশাসন ও জেসিবি বিজ্ঞান ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত হয় ২য় যশোর বিজ্ঞান উৎসব ২০২৬। উক্ত অনুষ্ঠান পরিচালনায় সার্বিকভাবে দায়িত্ব পালন করে 🔹বিএনসিসি বিমান শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর এবং 🔸বিএনসিসি সেনা শাখা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর এর চৌকস ক্যাডেট বৃন্দ। 🌼
অত্র কার্যক্রম এর কিছু খন্ডচিত্র 🔳

Congratulation Arpon Biswas 🌸Promoted from Cadet Sgt to Cadet Under Officer .The brand-new Cuo of BNCC AirWing- Govt. ...
28/08/2026

Congratulation Arpon Biswas 🌸
Promoted from Cadet Sgt to Cadet Under Officer .
The brand-new Cuo of BNCC AirWing- Govt. MM College Jeshore 💐

১৩ আগস্ট ২০২৬ তারিখে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালিতে ক...
13/08/2026

১৩ আগস্ট ২০২৬ তারিখে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালিতে ক্ষার্থীবৃন্দ, বিএনসিসি বিমান শাখা সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর ২ নং ফ্লাইট এবং ৫৮ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত যশোরের অন্যান্য ফ্লাইটের বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন।
র‍্যালির মূল প্রতিপাদ্য ছিল—
“নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি—ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি।”
র‍্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।🐛

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি।গত ০৫/০৮/২০২৬ ইং তারিখ সরকারি  মাইকেল মধুসূদন  কলেজ, যশোর জুলাই গণঅভ্যুত্থা...
06/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি।

গত ০৫/০৮/২০২৬ ইং তারিখ সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালিতে সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর এর সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিএনসিসি বিমান শাখা (BNCC AirWing- Govt. MM College Jeshore) ,সেনা শাখা এর পিইউও স্যার ও চৌকস ক্যাডেটবৃন্দ এবং অন্যান্য সংগঠনের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।উক্ত র‍্যালিতে অংশগ্রহণের পাশাপাশি র‍্যালিটি সুন্দরভাবে সম্পন্ন করতে অন্যান্য সংগঠনের সাথে বিএনসিসি ক্যাডেটরা অনেক দক্ষতার সাথে সুশৃঙ্খলভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ।

অত্র কার্যক্রমের কিছু খন্ড চিত্র 🔳

Address

Lama
Manikpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNCC AirWing- Govt. MM College Jeshore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share