Lotus-bud Charity Forum

Call Directions Website Contact the organization

Lotus-bud Charity Forum Besides, it supports orphans in its area by providing them with proper education, clothes, medication, schoolbooks, and much more.

একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংঘ।
It is a non-partisan social voluntary organization.

প্রতিষ্ঠা: ২রা জানুয়ারি, ২০০৯ খ্রি.

প্রতিষ্ঠাতা: মো. রাকিবুল হাসান

স্লোগান: "আমরা আনিব রাঙা প্রভাত" Lotus-bud Charity Forum is a prominent non-profit benevolence organization for its sensational actions like empowering marginal people and providing nutrition and essential belongings to needy people and street children. It donates funds to poor patients, bears the cost of medicine, and helps people find blood donors in their localities. However, it would not have been possible without your support, so donate now and help us fulfill our purposes.
+8801312122133(Bkash),

Bank account:
Lotus-bud Charity Forum-LCF
Account no: 0111000822777
Al-Wadia Current Deposit
Exim Bank, Narayanpur Branch

আমাদের ভিশনঃ
সৎ , দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বের গুণাবলীসম্পন্ন সচেতন নাগরিক তৈরির পাশাপাশি যুগোপযোগী শিক্ষা প্রদান করে মেধাবীদের উত্তরণের মাধ্যমে একটি বৈষম্যহীন, দারিদ্র্য ও কুসংস্কারমুক্ত সমাজ গঠন করা।


আমাদের কর্মপরিধিঃ
সমাজের দরিদ্র ও অসচ্ছল মানুষের জীবন মানোন্নয়নে লোটাস-বাড দীর্ঘদিন যাবৎ যেসব সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, স্বল্প পরিসরে তা উপস্থাপন করা হলোঃ সমাজের প্রান্তিক সারির মানুষের জীবিকা আহরণের জন্য “সামর্থ্য” নামে একটি দারিদ্র্য বিমোচন প্রকল্প চালিয়ে থাকে। এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র ব্যবসা, গৃহপালিত পশুপালন ও কৃষি সরঞ্জামসহ অন্যান্য কাজের ব্যবস্থা করে থাকে। অধিকন্তু, সমাজের অসচ্ছল মানুষের জন্য চিকিৎসা সহায়তা দেয়া, তাদের মাঝে শীতবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করে থাকে। রোগীর জন্য রক্ত সংগ্রহ, পরিবেশ উন্নয়ণে বৃক্ষরোপন সহ ইত্যাদি কাজ করে। শিক্ষাকে সবার জন্য সহজ করার জন্য নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের কে শিক্ষা সামগ্রী প্রদান, শিক্ষা বৃত্তি প্রদান সহ, আপামর শিক্ষার্থীদের জন্য নামে মাত্র ফি এর মাধ্যমে কোচিং করানো ও উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এছাড়াও অফলাইন ও অনলাইন ভিত্তিক সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে।

উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানি গমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনাঅদ্য ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, লোটাস-বাড...
12/09/2026

উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানি গমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা

অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, লোটাস-বাড চ্যারিটি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ ইসলামের উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানি গমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা, মিষ্টিমুখ ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

জুনায়েদ ইসলাম পূর্বে লোটাস-বাড চ্যারিটি ফোরামের শিক্ষা বিভাগ এবং ক্রীড়া ও সংস্কৃতি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

তিনি জার্মানির রাইন-ভাল ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসে ‘ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে জার্মানি গমন করবেন।

লোটাস-বাড পরিবার তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছে। তিনি যেন উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারেন—এ কামনা করা হয়।

গণমাধ্যম বিভাগ
লোটাস-বাড চ্যারিটি ফোরাম
✒️

Lotus-bud CF Daulatpur   শাখা কর্তৃক একজন মুমূর্ষু মায়ের জীবন রক্ষায় চিকিৎসা সহায়তা প্রদানঃসমাজের অবহেলিত ও দুস্থ মান...
31/08/2026

Lotus-bud CF Daulatpur শাখা কর্তৃক একজন মুমূর্ষু মায়ের জীবন রক্ষায় চিকিৎসা সহায়তা প্রদানঃ

সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায়, 'লোটাস বাড চ্যারিটি ফোরাম'-এর দৌলতপুর শাখা সম্প্রতি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুঁকতে থাকা দৌলতপুর এলাকার একজন মুমূর্ষু মায়ের জীবন বাঁচাতে এগিয়ে এসেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

স্থানীয় সূত্রে খবর পেয়ে ফোরামের সদস্যরা দ্রুত ওই অসুস্থ মায়ের পরিবারের সাথে যোগাযোগ করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর, কালক্ষেপণ না করে তারা রোগীর চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেন।
এই মহতী উদ্যোগ সম্পর্কে লোটাস বাড চ্যারিটি ফোরাম দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক(মাহাবুব আলম)জানান:

"মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করাই আমাদের ফোরামের মূল লক্ষ্য। একজন অসহায় মায়ের চিকিৎসায় সামান্য অবদান রাখতে পেরে আমরা কৃতজ্ঞ। সমাজের বিত্তবানদের প্রতি আমাদের বিনীত আহ্বান, তারা যেন এভাবেই অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসেন।"

এই উদ্যোগটি কেবল একটি বিপন্ন পরিবারকে আশার আলো দেখায়নি, বরং দৌলতপুরবাসীর কাছে মানবিকতার এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছে।

অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে লোটাস-বাডের অংশগ্রহণ এবং শুভেচ্ছা বিনিময়।২১ আগস্ট...
22/08/2026

অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে লোটাস-বাডের অংশগ্রহণ এবং শুভেচ্ছা বিনিময়।

২১ আগস্ট ২০২৬, অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে লোটাস-বাড চ্যারিটি ফোরামের প্রতিনিধি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ প্রধান অংশগ্রহণ করেন।

তিনি অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তারা যেন সামাজিক কাজ অব্যাহত রাখে, সেই আশা ব্যক্ত করেন।

সর্বশেষে তিনি সমাজকে আরও সামনে এগিয়ে নিতে লোটাস-বাড এবং অনির্বাণের যৌথ অংশগ্রহণমূলক কাজের প্রতিও আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

গণমাধ্যম বিভাগ
লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

লোটাস-বাড চ্যারিটি ফোরামের ২০২৬-২৭ খ্রী. এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো।
01/08/2026

লোটাস-বাড চ্যারিটি ফোরামের ২০২৬-২৭ খ্রী. এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো।

একজন অসহায় বৃদ্ধের চিকিৎসা সহায়তার আবেদন!লিভার সংক্রান্ত সমস্যার কারণে স্বাভাবিক জীবন যাপনে নানান সমস্যার সম্মুখীন হওয়া...
31/07/2026

একজন অসহায় বৃদ্ধের চিকিৎসা সহায়তার আবেদন!

লিভার সংক্রান্ত সমস্যার কারণে স্বাভাবিক জীবন যাপনে নানান সমস্যার সম্মুখীন হওয়া একজন বৃদ্ধ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। স্বামী সন্তানহীন এমন বৃদ্ধার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। আসুন আমরা সবাই উনার পাশে দাঁড়াই।

বিকাশ/নগদ: 0 1406-223932

লোটাস-বাড চ্যারিটি ফোরাম, দৌলতপুর।
Lotus-bud CF Daulatpur
Lotus-bud Charity Forum

মাস্তুল ফাউন্ডেশনের অর্থায়নে ও লোটাস বাডের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। পৃথিবীকে আরো বেশি মানুষের বাসযোগ্...
22/07/2026

মাস্তুল ফাউন্ডেশনের অর্থায়নে ও লোটাস বাডের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

পৃথিবীকে আরো বেশি মানুষের বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আমরা জানি,গাছ বায়ুমন্ডল থেকে ক্ষতিকর কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে আমাদের মহামূল্যবান অক্সিজেন প্রদান করে।

সেই উদ্দেশ্যকে সামনে রেখে "মাস্তুল ফাউন্ডেশন" দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। লোটাস-বাড চ্যারাটি ফোরাম এই মহৎ কাজে নিজেদের নিয়োজিত করে।
আজ ১৭ জুলাই ২০২৬, লোটাস বাড চ্যারিটি ফোরাম কালিকাপুর , দৌলতপুর , গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকার মসজিদ , মাদ্রাসা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃক্ষরোপণ করে।

এসময় একটি আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। মুরুব্বিরা বৃষ্টিতে ভিজে যুবকদের উৎসাহ দেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করেন।

গণমাধ্যম বিভাগ ,
লোটাস-বাড চ্যারাটি ফোরাম।

জরুরি চিকিৎসায় মানবিক সাহায্যের  আবেদন:​আমাদের দক্ষিণ কালিকা পুর গাজী বাড়ীর ইকবাল গাজী ভাইয়ের ছেলে মুক্তার হোসেন আজকে আন...
21/07/2026

জরুরি চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন:

​আমাদের দক্ষিণ কালিকা পুর গাজী বাড়ীর ইকবাল গাজী ভাইয়ের ছেলে মুক্তার হোসেন আজকে আনুমানিক দুপুর ২টায় কালিকা পুর প্রধানিয়া বাড়ির সামনে এক ভয়াবহ অটো দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে। দুর্ঘটনায় তার একটি পায়ের হাড় ভেঙে গেছে।

​বর্তমানে সে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, পা-টিকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচাতে এবং সঠিক চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া অত্যন্ত জরুরি।

​কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইকবাল ভাই একজন সাধারণ নিম্নবিত্ত কৃষক। অভাবের সংসারে সন্তানের এই আকস্মিক দুর্ঘটনায় চিকিৎসার খরচ বহন করার মতো কোনো সামর্থ্য তার নেই। চোখের সামনে সন্তানের বুকফাটা আর্তনাদ দেখেও শুধু টাকার অভাবে তাকে ঢাকায় নিয়ে যেতে পারছেন না—একজন বাবার জন্য এর চেয়ে বড় অসহায়ত্ব আর কিছু হতে পারে না।

​আমাদের সামান্য সহযোগিতাই পারে মুক্তারকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের সবার একটু একটু চিকিৎসায় হয়তো একটা তরুণ প্রাণ ও তার ভবিষ্যৎ রক্ষা পাবে।

একাউন্ট নাম্বার: lotusbud charity forum
Account No. 1511502000809
Sonali Bank Matlabganj Branch
Matlab south, Chandpur.

বিকাশ: 01312 122 133

গণমাধ্যম বিভাগ
লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

নিম্নবিত্ত পরিবারের এক শিক্ষার্থীকে “শিক্ষা সহায়তা” প্রদান করে লোটাস-বাড।একটি জাতি কিংবা সমাজ কতটুকু আলোকিত হবে, তা নির্...
18/07/2026

নিম্নবিত্ত পরিবারের এক শিক্ষার্থীকে “শিক্ষা সহায়তা” প্রদান করে লোটাস-বাড।

একটি জাতি কিংবা সমাজ কতটুকু আলোকিত হবে, তা নির্ভর করে তাদের শিক্ষার উপর। সু-শিক্ষা একটি জাতিকে পৌঁছে দিতে পারে সাফল্যের চূড়ায়।

অত্র অঞ্চলের শিক্ষার মান উন্নয়ন, পড়াশোনাকে আরও বেশি জীবনমুখী ও আনন্দময় করতে সেই সূচনালগ্ন থেকেই নিরলস কাজ করে যাচ্ছে লোটাস-বাড।

কিছুদিন আগে আমাদের কাছে তথ্য আসে, নিম্নবিত্ত পরিবারের একজন মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে সহায়ক বই কিনতে পারছে না। এই কথা শুনে, লোটাস-বাড তাৎক্ষণিক শিক্ষা সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করে।

আজ ১৬ জুলাই ২০২৬, লোটাস-বাড চ্যারিটি ফোরামের সদস্যরা সেই শিক্ষার্থীর হাতে বইগুলো পৌঁছে দেন এবং বলেন, “এটা আমাদের পক্ষ থেকে তোমার জন্য গিফট। তুমি ভালো ফলাফল করলে আমরা তোমার পক্ষ থেকে রিটার্ন গিফট পেয়ে যাব।”

আনন্দমুখর পরিবেশে ওই শিক্ষার্থী লোটাস-বাডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণমাধ্যম বিভাগ
লোটাস-বাড চ্যারিটি ফোরাম

লোটাস-বাড চ্যারিটি ফোরাম, দৌলতপুর শাখার ২০২৬-২৭ খ্রী. পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হলো।গণমাধ্যম বিভাগলোটাস-ব...
15/07/2026

লোটাস-বাড চ্যারিটি ফোরাম, দৌলতপুর শাখার ২০২৬-২৭ খ্রী. পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হলো।

গণমাধ্যম বিভাগ
লোটাস-বাড চ্যারিটি ফোরাম, দৌলতপুর

এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালো লোটাস-বাড চ্যারিটি ফোরাম। রাত পোহালেই এইচএসসি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে। উ...
01/07/2026

এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালো লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

রাত পোহালেই এইচএসসি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। লোটাস-বাড চ্যারিটি ফোরামের কিছু সদস্যও উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই লোটাস-বাড;পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা যাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে সেই প্রত্যাশা করে।

আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশের হাল ধরবে। তাই আগামী ২রা জুলাই ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাটি যাতে সুন্দর মতো সম্পন্ন করতে পারে সেই প্রত্যাশা রাখে।

সবার জন্য আন্তরিক দোয়া এবং শুভকামনা রাইলো।

গণমাধ্যম বিভাগ ,
লোটাস বাড চ্যারিটি ফোরাম।

Address

লোটাস-বাড চত্বর
Matlab Bazar
3640

Alerts

Be the first to know and let us send you an email when Lotus-bud Charity Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lotus-bud Charity Forum:

Shortcuts

Share

Category