BNCC- Dhaka Commerce College Platoon

BNCC- Dhaka Commerce College  Platoon

Share

BANGLADESH NATIONAL CADET CORPS. Our Moto:
1.Knowledge
2.Discipline
3. The volunteers

14/04/2026

শুভ নববর্ষ

07/04/2026

সাপ্তাহিক প্রশিক্ষণ ক্লাস চলাকালীন সময়
০৬ এপ্রিল, ২০২৬ (সোমবার)

30/03/2026
Photos from BNCC- Dhaka Commerce College  Platoon's post 29/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ঢাকা কমার্স কলেজ প্লাটুন থেকে ৮ জন ক্যাডেট সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন। উক্ত কুচকাওয়াজে বিএনসিসিও লেফটেন্যান্ট ফয়েজ আহমেদের দক্ষ নেতৃত্বে ক্যাডেটবৃন্দ অংশগ্রহণ করে শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেন।

অংশগ্রহণকারী ক্যাডেটগণ হলেন : ক্যাডেট সার্জেন্ট অমিত হাসান, ক্যাডেট সার্জেন্ট ফাহাদ, ক্যাডেট সার্জেন্ট ঐশি, ক্যাডেট ইবনে সিনা, ক্যাডেট জিম, ক্যাডেট অনন্যা, ক্যাডেট আদিব এবং ক্যাডেট তাহমিদ।

উল্লেখ্য যে, গত ৭ মার্চ ২০২৬ হতে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত কুচকাওয়াজ উপলক্ষে একটি সুপরিকল্পিত ও নিবিড় ক্যাম্পিং কার্যক্রম পরিচালিত হয়। উক্ত ক্যাম্পিং চলাকালীন ক্যাডেটগণ কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, নেতৃত্বগুণ এবং দলগত সমন্বয় দক্ষতা আরও বিকশিত করেন। নির্ধারিত সকল কার্যক্রম সফলভাবে সম্পন্নের মাধ্যমে ক্যাডেটগণ গৌরবের সাথে ক্যাম্পিং সমাপ্ত করেন।

বিএনসিসি ঢাকা কমার্স কলেজ প্লাটুনের এই সাফল্যমণ্ডিত অংশগ্রহণ প্রতিষ্ঠানটির মর্যাদা আরও সুদৃঢ় করেছে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের কার্যক্রমে আরও উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে।

Photos from BNCC- Dhaka Commerce College  Platoon's post 26/03/2026

২৬ মার্চ ২০২৬ তারিখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা কমার্স কলেজে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ।

এ সময় বিএনসিসি সদস্যবৃন্দ গার্ড অব অনার প্রদান করে এবং সমগ্র আয়োজনটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধিগণ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, ২৫ মার্চ ২০২৬ তারিখে গণহত্যা দিবস উপলক্ষ্যে কলেজের নামাজ ঘরে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সামগ্রিকভাবে, দিবসটি উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা, দেশপ্রেম ও জাতীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করা হয়েছে।

26/03/2026

Happy Independence Day.

23/03/2026

Strength. Discipline. Patriotism. 🇧🇩

On the 47th Bangladesh National Cadet Corps (BNCC) Day, we salute the spirit of the cadets who stand as the foundation of future leadership and national resilience. Trained with honor and driven by duty, BNCC continues to inspire generations to serve with courage and integrity.

From drills to dedication—this is where defenders are shaped.

20/03/2026

After the glorious days of Ramadan, the joy of Eid has arrived at our doorstep,
On behalf of BNCC Dhaka Commerce College Platoon warmly wishes everyone around the world a joyful and blessed Eid. 🌙

May this sacred occasion bring peace, happiness, and prosperity to all, and strengthen the bond of unity, compassion, and togetherness among us.
Eid Mubarak 🌙

24/02/2026

আসসালামুয়ালাইকুম

এতদ্বারা বিএনসিসি - ঢাকা কমার্স কলেজ প্লাটুন এর বর্তমান সকল ক্যাডেটদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৫ ই মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার ঐতিহ্যগতভাবে ঢাকা কমার্স কলেজ বিএনসিসি প্লাটুন ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

বি:দ্র: রেজিস্ট্রেশন ফি ৩০৫ টাকা ।

# ক্যাডেটগণ বিকাশ অথবা নগদ এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করবেন ।

# রেজিস্ট্রেশন করার পর রেফারেন্সে ক্যাডেটগণ
(নাম,রোল,হাউস) লিখবে।

# রেজিস্ট্রেশন গ্রহণকারী ইনচার্জগণের নামীয় তালিকা নিম্নরূপ:

১.First Year Male(Science House)
কর্পোরাল অমিত হাসান

২.First Year Male (Commerce House)
কর্পোরাল জারিফ রহমান

৩. First Year Female (Science House)
কর্পোরাল ইকরা জাহান ঐশি

৪.First Year Female (Commerce House)
ক্যাডেট আঁখি আলম

৫. 2nd Year Male (Science and Commerce Both House)
কর্পোরাল আশিকুর রহমান ফাহাদ

৬.2nd year Female (Science and Commerce Both House)
সার্জেন্ট মৌ

# রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ও সময়: ০১ তারিখ রাত ১২.০০ ঘটিকা ।

# যে কোন প্রয়োজনে নিজ নিজ হাউস ইনচার্জের সাথে যোগাযোগ করার নির্দেশ প্রদান করা হলো।

আদেশক্রমে,
সিইউও মাহমুদুল ইসলাম সাহস
ঢাকা কমার্স কলেজ বিএনসিসি প্লাটুন ।

Photos from BNCC- Dhaka Commerce College  Platoon's post 20/02/2026

গত ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে "অদম্য বাংলাদেশ টি-২০ কাপ ২০২৬" ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সময় স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত ছিলেন বিএনসিসি নৌ শাখা, ঢাকা কমার্স কলেজ কন্টিনজেন্ট এর চৌকস ক্যাডেটগণ।

ধন্যবাদ ,
মিডিয়া উইং
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
ঢাকা কর্মাস কলেজ প্লাটুন

On 09 February 2026, the final match of the “Odommo Bangladesh T-20 Cup 2026” was held at the Sher-e-Bangla National Cricket Stadium in Mirpur.
On this occasion, the smart and dedicated cadets of the Bangladesh National Cadet Corps (BNCC) Naval Wing, Dhaka Commerce College Contingent, were on duty to ensure overall security and maintain discipline inside the stadium.

Thank you,
Media Wing
Bangladesh National Cadet corps
Dhaka Commerce College Platoon

18/02/2026

Ramadan Kareem ✨
May this blessed month fill your life with hope, peace, and renewed strength.

Want your business to be the top-listed Government Service in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 17:00