25/07/2022
নতুন দিনের যাত্রা শুরু
কালের কণ্ঠ শুভসংঘ কল্যাণপুর, ঢাকা শাখা কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।
"শুভ কাজে সবার পাশে"
25/07/2022
নতুন দিনের যাত্রা শুরু
কালের কণ্ঠ শুভসংঘ কল্যাণপুর, ঢাকা শাখা কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।
13/06/2022
জেরিন-চুমকি-হাসির স্বপ্নের বিদ্যালয়
‘শিক্ষার আলো, ঘরে ঘরো জ্বালো’ স্লোগানটি অনেকটাই আলো ছড়িয়েছে। কিন্তু অনেক ঘরে এখনো অন্ধকার ভেদ করে আলো প্রবেশ করেনি। অনেকের তো ঘরই নেই, তাহলে আলো জ্বলবে কোথায়? যাদের ঘরে আলো প্রবেশ করেনি বা ঘরই নেই তাদের মধ্যে কয়েকজন জেরিন, চুমকি, হাসি, ফেরদৌস, জান্নাতুল। ওদের বেড়ে ওঠা ঢাকার কল্যাণপুর এলাকার বস্তিতে।
সেখানে ওদের মতো অনেক শিশু-কিশোর আছে, যাদের পড়ালেখার ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই।
ইচ্ছাশক্তিকে রুখতে পারে না কেউ। মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলে আলো মিলবেই। জেরিন, চুমকি, হাসি, ফেরদৌস, জান্নাতুলদের মস্তিষ্কের ঘরে শিক্ষার আলো জ্বালানোর মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসে পুষ্প, কাজলসহ কয়েকজন তরুণ। তারা কল্যাণপুর বস্তির শিশু-কিশোরদের নিয়ে শুরু করেন পাঠশালা। খোলা আকাশের নিচেই শুরু হয় পাঠদান। কিন্তু বস্তির অনেক ছেলে-মেয়েই খাবারের সন্ধানে বের হয়ে যাওয়ায় পাঠশালায় শিক্ষার্থী আনা ছিল চ্যালেঞ্জ। সে কারণে শিক্ষার্থীদের বিকেলের নাশতার ব্যবস্থাও করেছে। এতে বেড়েছে শিশু-কিশোরদের উপস্থিতি।
তবে সংকট যেন পিছু ছাড়ছিল না। পাঠশালায় নেই শিক্ষা উপকরণ। অন্যদিকে শিক্ষার্থীদের হাতে বই-খাতাও তুলে দিতে হবে পুষ্প, কাজলদের। পাঠশালার এমন সংকটে এগিয়ে এসেছে কালের কণ্ঠ শুভসংঘ, কল্যাণপুর শাখা। শুভসংঘের পক্ষ থেকে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় শিক্ষা উপকরণ এবং পাঠশালার প্রয়োজনীয় সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ কল্যাণপুর শাখার সদস্য ফাবী, কুশল, ওয়াছিফ ঈমন, অতনু, উমরসহ অনেকে। শুভসংঘের উপহার পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন পুষ্প ও কাজল।
পুষ্প বলেন, 'অনেকেই আমাদের ব্যক্তিগতভাবে সাহায্য করে থাকে। তবে এবারই প্রথম আমাদের পাঠদান কর্মসূচিতে জোটগতভাবে সাহায্য করা হলো। ধন্যবাদ জানাই কালের কণ্ঠ শুভসংঘকে। '
শিক্ষা উপকরণ বাচ্চাদের হাতে পৌঁছে দিয়ে কালের কণ্ঠ শুভসংঘ কল্যাণপুর শাখার সাধারণ সম্পাদক রুবায়েদ হোসেন ফাবী বলেন, 'শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে তা যদি হয় সুশিক্ষায় শিক্ষিত। কারণ একটি জাতি ততটাই উন্নত যতটা না তারা সুশিক্ষায় শিক্ষিত। তাই আমাদের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। '
11/04/2022
শুভ জন্মদিন জাকারিয়া জামান ভাই!
31/12/2021
শুভ নববর্ষ ❤️
04/12/2021
নিজে পাল্টে গেলেই পাল্টে যাবে সমাজ।
28/11/2021
https://www.kalerkantho.com/online/shuvosangho/2021/11/28/1096382
এতিম অসহায় শিশুদের প্রতি ভালোবাসা | কালের কণ্ঠ রাজধানীর কল্যাণপুর বস্তির ভিতরেই দারুল উলুম এতিমখানা। সব মিলিয়ে কমবেশি ৪০জন শিশু আছে এখানে। কারো বাবা নেই, কারো
28/11/2021
"১ম বছরপূর্তি উপলক্ষে শীত সামগ্রী ও খাবার বিতরণ করল কল্যাণপুর শুভসংঘ "
বিজয়ের মাসকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনা কে মনে প্রাণে ধারন করে দীর্ঘ এক বছর পূর্বে আজকের এই দিনে কল্যাণপুরের তরুণ প্রজন্ম কে সাথে নিয়ে যাত্রা শুরু কল্যাণপুর শুভসংঘের। বিভিন্ন সামাজিক কার্যক্রম এর মধ্যে দিয়ে দীর্ঘ এক বছরের এই সোনালী সময় পারি দেয় কল্যাণপুর শুভসংঘের বন্ধুরা। বছরপূর্তির এই মনমুগ্ধকর দিন কে আরো স্বরণীয় করে রাখতে কল্যাণপুর শুভসংঘের বন্ধুদের পক্ষ থেকে ৫০ জন গৃহ হীন পথ শিশু ও এতিম অসহায় কুরআনে হাফেজের মাঝে শীত সামগ্রী স্বরূপ লসুন, শীতের ক্রিম, মেরিল সহ সকালের নাস্তা বিতরণ করেন। উক্ত আয়োজন শেষে সকল শিশুদের মাঝে কেক বিতরণের মাধ্যমে বছরপূর্তির এই আনন্দ খন কে উদযাপন করা হয়। কালের কণ্ঠ শুভসংঘ কল্যাণপুর শাঁখা কমিটির সাধারণ সম্পাদক রুবায়েদ হোসেন ফাবী এর সঞ্চালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহাদুজ্জামান কুশল এর সার্বিক সহযোগিতায় আজকের আয়োজন করা হয়।এই আয়োজন কে সফল করতে আরো উপস্থিত ছিলেন অর্ণব,ওয়াছিফ,অতনু, শিহাব, উমর,সৌরভ সহ আরো অনেকেই।
05/10/2021
শুভ শিক্ষক দিবস
সকল শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা জানাই যারা প্রতিনিয়ত তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। আমাদের দেশের জন্য একটি উজ্জল ভবিষ্যৎ তৈরী করছেন। আমাদের সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের পরিশ্রম ও প্রচেষ্টাকে সম্মান জানাই।
28/09/2021
08/09/2021
কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন স্যারের জন্মদিনের শুভেচ্ছা বিনময়ে শুভসংঘের বন্ধুরা।
07/09/2021
শুভ জন্মদিন
দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক, শুভসংঘের স্বপ্নদ্রষ্টা, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মানিত পরিচালক, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক জনাব ইমদাদুল হক মিলন স্যার।
কালের কণ্ঠ শুভসংঘের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে স্যারকে জন্মদিনের শুভেচ্ছা।