GBC BNCC Platoon,Army Wing

GBC BNCC Platoon,Army Wing

Share

(OFFICIAL FB PAGE)

সরকারি বাঙলা কলেজ,ঢাকা।
প্রিন্সিপাল আবুল কাশেম রোড,মিরপুর,ঢাকা-১২১৬
Bangladesh National Cadet Corps.(BNCC)
★Knowledge||Discipline||The Volunteers★
Government Bangla College BNCC Platoon,Army Wing
Ramna Regiment,3 BNCC Bn, Alpha Company.

Photos from GBC BNCC Platoon,Army Wing's post 17/10/2025

“জুলাই জাতীয় সনদ স্বাক্ষর” অনুষ্ঠানে বাদক দল হিসেবে অংশগ্রহণ করেন সরকারি বাঙলা কলেজ বিএনসিসি প্লাটুন আর্মি উইং এর ক্যাডেটবৃন্দ।যেখানে ক্যাডেটরা উপস্থাপন করেছে দারুণ ও মনোমুগ্ধকর পারফরম্যান্স।
ছবিটি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ফেসবুক পেইজে আপলোড হয়েছে যা আমাদের কলেজ ও বিএনসিসি প্লাটুন আর্মি উইং এর জন‍্য অত‍্যান্ত সম্মান ও গর্বের বিষয়।অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ক্লিপগুলো সংযুক্ত করা হলো।
বাদক দলের নেতৃত্ব দিচ্ছে-
১.ক্যাডেট সার্জেন্ট নাছিম হোসাইন
ক্যাডেট নং :২৪০৩০৪৬০(ব্যান্ড মেজর)
২. ক্যাডেট কর্পোরাল উম্মে হাবিবা আইভি
ক্যাডেট নং:২৪০৩০৪৫১(সাইড ড্রাম)
৩.ক্যাডেট ল্যান্স কর্পোরাল মোছা :লাবনী আক্তার জুই
ক্যাডেট নং:২৪০৩০৪৫৬(বেজ ড্রাম)
৪.ক্যাডেট ল্যান্স কর্পোরাল রায়হান খান রিয়াদ
ক্যাডেট নং:২৫০৩০২৫৫(বিগ ড্রাম)
৫. ক্যাডেট ল্যান্স কর্পোরাল মারিয়া আক্তার বর্ষা
ক্যাডেট নং :২৪০৩০৪৫২( সিম্বল)

তাদের এই সাফল্য আমাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার প্রতীক।

08/10/2025

Happy Birthday!!
Cadet Corporal
MD:Jubayed Alam Ovi ,

Cadet No: 24030465
Batch:2024/25

Wishing you many blessings and best wishes on this auspicious day.

Best regards,
Media Wing, Govt. Bangla College, BNCC Platoon, Army Wing.

Photos from GBC BNCC Platoon,Army Wing's post 17/09/2025

সরকারি বাঙলা কলেজ বিএনসিসি প্লাটুন আর্মি উইং

নতুন ক্যাডেট ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করেছে সরকারি বাঙলা কলেজ বিএনসিসি প্লাটুন আর্মি উইং এর একদল চৌকশ ও মেধাবী ক্যাডেট।
তাদের দৃঢ় শপথ — দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখা।
কলেজের শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে বিভিন্ন জাতীয় কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবে এই নতুন প্রজন্মের ক্যাডেটরা।
আমরা বিশ্বাস করি, তাদের দক্ষতা ও নেতৃত্বগুণ সরকারি বাঙলা কলেজকে আরও এক ধাপ এগিয়ে নেবে গৌরবের পথে।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)– জ্ঞান, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবকতা।

07/09/2025

📢 ভর্তি বিজ্ঞপ্তি 📢

সরকারি বাঙলা কলেজ বিএনসিসি প্লাটুন (আর্মি উইং)-এর নতুন ক্যাডেট ভর্তি শুরু হয়েছে।
দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষায় গড়ে উঠতে এখনই যোগ দিন বিএনসিসিতে।

👉 যোগদানের যোগ্যতা: নিয়মিত শিক্ষার্থী (নির্ধারিত শর্তসাপেক্ষে)
👉 ক্যাডেটদের বিশেষ সুবিধাবলিঃ
★সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সামরিক প্রশিক্ষণের সুযোগ ★সামরিক বাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগদানের ক্ষেত্রে সরাসরি ISSB পরিক্ষা দেওয়ার সুযোগ ★সামরিক বাহিনীতে মেডিকেল ফিট থাকা সাপেক্ষে যোগদানের ৩০% কোটা ★ বিনা খরচে কম্পিউটার ও স্পোকেন ইংলিশ কোর্স ★ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রশিক্ষণের সুযোগ ★রাষ্ট্রীয় খরচে দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং ভ্রমণের সুযোগ ★জাতীয় পর্যায়ে রেডিও এবং টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ।

✍️ আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত GBC BNCC Platoon,Army Wing ফেসবুক পেজে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

বিস্তারিত তথ্যের জন্য প্লাটুন অফিসে(৪৫০৩ নম্বর কক্ষ) যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে।

Photos from GBC BNCC Platoon,Army Wing's post 31/08/2025

১৯১৮ সালের ১লা সেপ্টেম্বর, সিলেটের দারগাহ এলাকায় জন্মগ্রহণ করেন বাঙালী জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী। আজ তাঁর ১০৭তম জন্মবার্ষিকী।

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, রণাঙ্গনের বীর, দেশের প্রথম সেনাপ্রধান ও প্রথম জেনারেল। সারা বিশ্বের চারটি বড় যুদ্ধে অংশ নেওয়া দেশের একমাত্র সেনা অফিসার,অবসরে থেকেও যিনি দেশের ক্রান্তিলগ্নে স্বাধীনতাযুদ্ধে সশস্ত্র বাহিনীর নেতৃত্ব প্রদান করেন। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী।

মহান স্বাধীনতাযুদ্ধের সম্মান ও গৌরবময় অধ্যায়ের মহানায়ক, কিংবদন্তি। তরুণ প্রজন্মের কাছে অজানা যুদ্ধবিদ্যার সুনিপুণ কারিগর। অসাধারণ সাহসী, তেজস্বী ও নির্ভীক সেনানায়ক জেনারেল ওসমানীর সুষ্ঠু পরিকল্পনা ও সুদক্ষ নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্মগাঁথা রচিত হয়েছে।

আমরা কতজন জানি? সেনাবাহিনীর অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী ‘পাপা টাইগার’, ‘টাইগার ওসমানী’, ‘বঙ্গশার্দূল’ নামে অলংকৃত এই বীর সেনানায়কের গৌরবময় ইতিহাস।

জাতির এই শ্রেষ্ঠ সন্তানের ১০৭তম জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা।

মিডিয়া উইং,
সরকারি বাঙলা কলেজ বিএনসিসি প্লাটুন,আর্মি উইং।

Photos from GBC BNCC Platoon,Army Wing's post 19/08/2025

আজ অনুষ্ঠিত হলো সরকারি বাঙলা কলেজ বিএনসিসি (আর্মি উইং) ২৩-২৪ সেশনের ক্যাডেটদের বিদায় অনুষ্ঠান। জীবনের একটি অধ্যায় শেষ করে নতুন পথে পা বাড়াচ্ছে তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত প্লাটুন কমান্ডার লাবনী সাহা এবং সার্জেন্ট মনির স্টাফ। বিদায়ী ক্যাডেটদের হাতে স্মৃতিচিহ্নস্বরূপ ক্রেস্ট তুলে দেন প্লাটুন কমান্ডার লাবনী সাহা।বিদায়ী ক্যাডেটরা তাদের বিভিন্ন অর্জনের ছবি সম্বলিত ফটো ফ্রেম, ম্যাগাজিন,প্লাটুন কমান্ডারের নাম ফলক উপহার স্বরূপ প্রদান করে।

বিদায় মানে শেষ নয়, বিদায় মানেই নতুন সূচনা💙

15/08/2025

শুভ জন্মদিন!
ক্যাডেট কর্পোরাল মোঃ মুরাদ হোসেন
ক্যাডেট নংঃ ১৯১১১৭০২ (ব্যাচ-২০১৯/২০)

এই শুভ দিনে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা দোয়া এবং শুভকামনা।

শুভেচ্ছান্তে,
মিডিয়া উইং,সরকারি বাঙলা কলেজ,বিএনসিসি প্লাটুন,সেনা শাখা।

Photos from GBC BNCC Platoon,Army Wing's post 14/08/2025

আজ ১৪ই আগস্ট আমাদের শহীদ সাগরের নামে নির্মিত শহীদ সাগর ছাত্রাবাস উদ্বোধন করলেন অধ্যক্ষ মোঃ কামরুল হাসান।
উপস্থিত ছিলেন শহীদ সাগরের গর্বিত পিতা, আমাদের শ্রদ্ধেয় উপাধ্যাক্ষ সহ শিক্ষক-শিক্ষিকা, বিএনসিসি ও বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ।

২০২৪ এর জুলাইয়ে শহীদ সাগরের ত্যাগ ও সাহসিকতা আমাদের হৃদয়ে চির অম্লান। এই ছাত্রাবাস হবে তার স্মৃতির এক অনন্ত প্রতীক, যা আগামীর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে দেশপ্রেম, সাহস ও মানবিকতার পথে এগিয়ে যেতে।

শ্রদ্ধা শহীদ সাগর, গর্ব তোমায় নিয়ে।

ধন্যবাদান্তে,
‎মিডিয়া উইং,
‎সরকারি বাঙলা কলেজ বিএনসিসি প্লাটুন,আর্মি উইং

Photos from GBC BNCC Platoon,Army Wing's post 11/08/2025

Date: 11 August 2025, Monday

Today, the rank batch wearing ceremony of the cadets of Government Bangla College BNCC Platoon (Army Wing) was successfully completed.

Our respected Platoon Commander Professor Under Officer Labani Saha Sir, military staff and all cadets were present at the ceremony.

👉 Newly promoted cadets:

1.Cadet sergeant Md. Nasim Hossain -24030460

2.Cadet Corporal Md. Mahmud Hasan Redwan-23030509

3.Cadet Corporal Md. Jubaed Alam Ovi -24030465

4.Cadet Corporal Mehedi Hasan Mollik - 25030259

5.Cadet Corporal Umme Habiba Ivy - 24030451

6.Cadet Lance Corporal MST. Marzan Akter - 25030263

7.Cadet Lance Corporal Maria Akter Borsha - 24030452

8.Cadet Lance Corporal Faiza Ilma - 24030455

9.Cadet Lance Corporal Arafat Hossain Rony - 24030463

Heartiest congratulations and best wishes to all the cadets who have been promoted from Cadet to Cadet Lance Corporal.

We firmly believe that you will fulfill your assigned duties properly and further enhance the reputation and dignity of BNCC.

💐 Best wishes to all the promoted cadets.

Thank you,
Media Wing

Photos from GBC BNCC Platoon,Army Wing's post 03/08/2025

আজ ০৩/০৮/২০২৫ তারিখে,

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ( বিএনসিসি আর্মি উইং ) এর সাপ্তাহিক কার্যক্রমের আওতায় একটি প্রশিক্ষণমূলক ক্লাস অনুষ্ঠিত হয়।

আজকের ক্লাসের আলোচ্য বিষয়: "বিএনসিসি সম্পর্কে একজন ক্যাডেটের দায়িত্ব ও শৃঙ্খলাবোধ, রেইড ও অ্যাম্বুস"।

এই ক্লাসটি গ্রহণ ও পরিচালনা করেন সরকারি বাঙলা কলেজ বিএনসিসি প্লাটুন এর সম্মানিত প্লাটুন কমান্ডার(প্রফেসর আন্ডার অফিসার),
লাবনী সাহা স্যার

ধন্যবাদান্তে,
GBC BNCC Platoon,Army Wing

Photos from GBC BNCC Platoon,Army Wing's post 27/07/2025

অদ্য ২৭ জুলাই,২০২৫ তারিখে,সরকারি বাঙলা কলেজে "জুলাই অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা" অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় অত্র কলেজের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সরকারি বাঙলা কলেজ বিএনসিসি প্লাটুন,আর্মি উইং এর ক্যাডেটগণ বরাবরের মতোই তাদের দায়িত্ব পালনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাডেটগণ অত্যন্ত নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বের সাথে নির্ধারিত দায়িত্বসমূহ যথাযথ পালন করেন।

তাদের কার্যক্রমের মধ্যে ছিল—পরীক্ষার্থী ও আগত শিক্ষার্থীদের যথাযথভাবে পরিচালনা করা, পরীক্ষাকক্ষের নীরবতা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা। ক্যাডেটদের সচেতনতা ও আন্তরিক প্রচেষ্টার ফলে পুরো প্রতিযোগিতার কার্যক্রমটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।

সুশৃঙ্খলভাবে সকল দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

ধন্যবাদান্তে,
মিডিয়া উইং,
সরকারি বাঙলা কলেজ বিএনসিসি প্লাটুন,আর্মি উইং

21/07/2025

শুভ জন্মদিন!
Cadet Moriom Akter
ক্যাডেট নংঃ ১৮১১১৭০৭ (ব্যাচ-১৮/১৯)

এই শুভ দিনে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা দোয়া এবং শুভকামনা।

শুভেচ্ছান্তে
মিডিয়া উইং,সরকারি বাঙলা কলেজ,বিএনসিসি প্লাটুন,সেনা শাখা।

Want your business to be the top-listed Government Service in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Govt Bangla College
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00