ARS ভাই

ARS ভাই

Share

ভাবি আর লিখি আর মনের কথা কই🐈‍⬛

Photos from ARS ভাই's post 26/03/2026

ফেরিতে ওঠার সময় গাড়িতে থাইকেন না। পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি থেকে নেমে দাঁড়াবেন।

লেভেল ক্রসিং এর উপর গাড়ি বন্ধ হয়ে গেলে দ্রুত নেমে যাবেন। ট্রেনের ছাদে উঠবেন না।

লাফ দিয়ে লঞ্চ ধরার চেষ্টা করবেন না।
অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাবেন না।

মহাসড়কে ছোট গাড়ি নিয়ে উঠবেন না।

আল্লাহ সবাইরে নিরাপদে রাখুক। এবারের ঈদটা একটা ট্রমা হয়ে গেলো জনগণ আর সরকার উভয়ের জন্যই

01/03/2026

যেই মাজহাব সারা জীবন সত্য মানলাম...সেই মাজহাবের নেতারা যুগের ফে'রা'উ'ন, ন'ম'রু'দ'কে চাটে!

আর যেই মাজহাব সারা জীবন মিথ্যা মানলাম...সেই মাজহাবের নেতারা ফে'রা'উ'ন, ন'ম'রু'দের চোখে চোখ রেখে কথা বলে।

আমি মাজহাবকে অস্বীকার করলাম।

নবীর কোন মাজহাব ছিল না। তিনি মুসলমান। না শিয়া ছিলেন, না সুন্নি।

হাদিস মোতাবেক...মুসলিম উম্মাহর মধ্যে মোট ৭৩টি দল বা সম্প্রদায় তৈরি হবে, একটা ঠিক, বাকি গুলো জাহান্নামের।

নবী যেই দলগুলো তৈরি করেননি সেগুলো সবগুলোর গন্তব্য জাহান্নাম...

"মুসলমান"...এটাই একমাত্র সঠিক মাজহাব!

🖋️Mahadi Hasan

16/02/2026

গণতন্ত্রে শুধু সরকার থাকলেই হয় না, দরকার শক্তিশালী বিরোধী দলও। আর সেই বিরোধী দল যদি সংগঠিত ও দায়িত্বশীল হয়, তাহলে রাষ্ট্র পরিচালনায় আসে ভারসাম্য। এই ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো ছায়া মন্ত্রিসভা (Shadow Cabinet)।
সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল নিজেদের মধ্য থেকে বিভিন্ন খাতে দায়িত্ব বণ্টন করে—যেমন ছায়া অর্থমন্ত্রী, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী, ছায়া শিক্ষামন্ত্রী ইত্যাদি। তারা সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণ করে, সমালোচনা করে এবং প্রয়োজনে বিকল্প নীতি প্রস্তাব দেয়।
বিশেষ করে United Kingdom-এ ছায়া মন্ত্রিসভা একটি সুপ্রতিষ্ঠিত ও কার্যকর রাজনৈতিক কাঠামো। সেখানে বিরোধী দলকে বলা হয় “সরকারের বিকল্প সরকার” — কারণ তারা সবসময় প্রস্তুত থাকে ক্ষমতায় এলে দায়িত্ব নেওয়ার জন্য।
আমাদের Bangladesh-এ আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার প্রচলন না থাকলেও, সময়ে সময়ে এ ধারণা আলোচনায় আসে। যদি একটি কার্যকর ছায়া মন্ত্রিসভা গড়ে ওঠে, তাহলে তা হতে পারে—
✔️ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার শক্তিশালী মাধ্যম
✔️ নীতিনির্ধারণে সুস্থ প্রতিযোগিতার সূচনা
✔️ জনগণের সামনে বিকল্প চিন্তার উপস্থাপন
গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন সরকার ও বিরোধী দল দু’পক্ষই দায়িত্বশীল ভূমিকা পালন করে। ছায়া মন্ত্রিসভা সেই দায়িত্বশীল রাজনীতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
#গণতন্ত্র #রাজনীতি

30/01/2026

কি মনে হয়?🙂

05/01/2026

বেগম জিয়ার মৃত্যুতে শোকাহত আমাদের প্রিয় সালাউদ্দিন মোল্লা স্যার

03/12/2025

❤️বিজয়ের মাস শুরু🇧🇩

28/11/2025

গান চলবেনা, ডিজে চলবে😎
সাবাস।

28/11/2025

আতর-সুরমা, দাড়ি-টুপি, জোব্বা-কাব্বা, সবই বাহ্যিক মুখোশ।
আচার-আন্দাজে ধার্মিক সেজে, ভিতরে থাকে ভণ্ডামি আর ছলনা।
আল্লাহ চেহারা নয়, দেখে অন্তর।
সত্যিকারের ধর্ম অভিনয়ে নয়, আচরণে প্রকাশ পায়।

নিশ্চয়ই আল্লাহ্‌র কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি তাকওয়াবান।
সূরা হুজুরাত ৪৯:১৩

অর্থাৎ টুপি-দাড়ি নয়, আল্লাহ তাকওয়া (আত্মশুদ্ধি, সততা ও ভালো কাজ) দেখেন।

জ্ঞানীদের মর্যাদা দেওয়া হয়েছে, বাহ্যিক রূপ নয়

আল্লাহ্‌ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা বৃদ্ধি করেন।
সূরা মুজাদালাহ ৫৮:১১

তারা কি কুরআনের উপর চিন্তা করে না?
সূরা নিসা ৪:৮২

বাহ্যিক অনুসরণ নয়, চিন্তা-ভাবনা ও বোঝার মাধ্যমে জীবন গঠনের নির্দেশ।

Want your business to be the top-listed Government Service in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Mirpur