Jalirpar Union

Directions Website

Jalirpar Union গোপালগঞ্জ জেলাধীন মুকসুদপুর উপজেলার

কালের স্বাক্ষী বহনকারী গোপালগঞ্জ জেলাধীন মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। জলিরপাড় (উত্তর জলিরপাড় ও দক্ষিন জলিরপাড়), জলিরপাড় গুচ্ছগ্রাম, তালুক, আশ্রয় কেন্দ্র, কলিগ্রাম, মুন্সি কলিগ্রাম, বানিয়ারচর, তালবাড়ি, ফুলকুমারী, শান্তিপুর, বিলচান্দা ও হঠাৎগ্রাম এই ১২ টি গ্রাম নিয়ে ১৪.৭০ বর্গ কিঃ মিঃ এর জলিরপাড় ইউনিয়ন গঠিত। কাল পরিক্রমায় আজ আমাদের ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

দেখেন তো চিনতে পারেন নাকি?
12/04/2026

দেখেন তো চিনতে পারেন নাকি?

23/02/2026

"মুকসুদপুরের জলিরপাড়ে হিন্দু যুবক হ/ত্যা! রাতের আঁধারে ডেকে নিয়ে মা/র/ধ/র, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু"

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম গ্রামে এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হ/ত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য ও পরিবারের সূত্রে জানা যায়, ফিলিপ বৈদ্য (কালু)-এর ছেলে নিশান্ত বৈদ্যকে রাতের আঁধারে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।

পরিবারের অভিযোগ, একই এলাকার দীপ্তি বৈরাগীর ছেলে পলাশ বৈরাগী নিশান্তকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর অটোরিকশায় করে তাকে গোয়ালগ্রাম নামক স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর বেপরোয়া হা/ম/লা চালানো হয় বলে দাবি স্বজনদের। মা/রধ/রে/র ফলে নিশান্ত গুরুতর আহত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে তাকে ঢাকায় নেওয়া হয়।

ঢাকায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। মৃ/ত্যু/র খবর এলাকায় পৌঁছালে কলিগ্রামসহ আশপাশের গ্রামে শোকের ছায়া নেমে আসে।
#গোপালগঞ্জ #সনাতনী #যুবক #বাংলাদেশ

Address

Jalirpar, Gopalganj
Muksudpur
7911

Alerts

Be the first to know and let us send you an email when Jalirpar Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share