26/03/2026
★ঐক্য।
★সেবা।
★শান্তি।
২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবসে "বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম" পরিবারের পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
জয় বাংলা। 🇧🇩
21/03/2026
ঈদ মোবারক! 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
"বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম" পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 💝
17/03/2026
পবিত্র লাইলাতুল কদরের মহিমান্বিত এই রজনীতে করা প্রতিটা মুমিনের দেয়াগুলো মহান আল্লাহ্ তায়া’লার দরবারে কবুল হোক, আমিন। 💝🤲
11/03/2026
আলহামদুলিল্লাহ্, পুত্র সন্তানের পিতা হলেন "বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম"-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিঃ সৈয়দ মোঃ শাকিল ভাই। 😍💝
নবজাতক এবং তার মায়ের জন্য দোয়া এবং শুভ কামনা রইলো। দুজনের সুস্বাস্থ্য কামনা করছি। 🤲
06/03/2026
★ঐক্য।
★সেবা।
★শান্তি।
তারিখঃ ০৬ই মার্চ, ২০২৬ইং।
প্রেস বিজ্ঞপ্তি,
সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামাজিক, মানবিক এবং যুব উন্নয়নমূলক সংগঠন "বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম"-এর কেন্দ্রীয় পর্ষদের সিদ্ধান্তক্রমে সংগঠনের প্রবীণ এবং জ্যেষ্ঠ সদস্য "ফয়সাল আহমেদ পরাগ" এবং "ইমন আহমেদ শুভ" কে মুন্সিগঞ্জ জেলা কমিটির "জেলা পরামর্শক" হিসেবে নির্বাচিত করে সংগঠনের স্থানীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানের দায়িত্বভার দেওয়া হলো।
28/02/2026
★ঐক্য।
★সেবা।
★শান্তি।
তারিখঃ ২৮শে ফেব্রুয়ারী, ২০২৬ইং।
শুভেচ্ছা বার্তা! 💝
আলহামদুলিল্লাহ্, আজ আমাদের প্রাণের সংগঠন "বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম"-এর ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী। 😍
২০২০ সালের আজকের এই দিনে একটি মানবিক ও যুব নির্ভর বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যমাত্রা নিয়ে একঝাঁক স্বপ্নবাজ তরুণদের হাত ধরে যাত্রা শুরু করেছিলো আমাদের এই সামাজিক সংগঠনটি। দীর্ঘ ৬ বছরের যাত্রা বিভিন্ন ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকে মানবিক কাজের সাথে সম্পৃক্ত ছিলো আমাদের সদস্যরা। ইনশাল্লাহ্, আমাদের এই মানবিক যাত্রা অব্যাহত থাকবে আজীবন। 😊
"বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম"-এর ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৭ম বছরে পদার্পণ উপলক্ষ্যে সংগঠনের সকল মানবিক সহযোদ্ধা, সম্মানিত উপদেষ্টা ও দাতা সদস্যগণ এবং সকল শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। 💝
ইনশাল্লাহ্, আমরাই গড়বো মানবিক বাংলাদেশ। ✊
21/02/2026
অমর ২১শে ফেব্রুয়ারী। 🖤
আন্তর্জাতিক মাতৃভাষা এবং জাতীয় শহীদ দিবসে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ সকল বীরদের প্রতি বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। 🇧🇩
03/02/2026
পবিত্র শবে বরাত মোবারক। 🌙💝
আজ সেই রজনী যেই রজনীতে মহান আল্লাহ্ তায়া’লা প্রথম আসমানে চলে এসেছেন শুধুমাত্র আমাদের মতো গুনাহগার বান্দাদের ক্ষমা করার জন্য, এবং আমাদের দোয়াগুলো কবুল করার জন্য, সুবহানাল্লাহ্। 💚
আজকের এই পবিত্র এবং মহিমান্বিত রজনীতে সকালের দোয়া কবুল হোক, এবং মহান আল্লাহ্ তায়া’লা যেনো আমাদের সকলের জীবনের সকল গুনাহ মাফ করে দেন, আমিন। 🤲
সকলকে জানাচ্ছি পবিত্র শবে বরাতের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। 😊
19/01/2026
★ঐক্য।
★সেবা।
★শান্তি।
তারিখঃ ১২ই জানুয়ারি, ২০২৬ইং।
প্রেস বিজ্ঞপ্তি,
সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামাজিক, মানবিক এবং যুব উন্নয়নমূলক সংগঠন "বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম"-এর কেন্দ্রীয় পর্ষদের সিদ্ধান্তক্রমে মোঃ হাসান চৌধুরী (পল্লব)'কে সভাপতি এবং চয়ন কুমার বর্মন'কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে মুন্সিগঞ্জ জেলা কমিটির দায়িত্বভার দেওয়া হলো।
শীঘ্রই মুন্সিগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
15/12/2025
১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। 🇧🇩
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যেসকল অকুতোভয়, দুঃসাহসী সৈনিকেরা বাংলাদেশের মাটিকে স্বাধীন করতে অকাতরে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন সেইসকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 🖤
শ্রদ্ধাজ্ঞাপনেঃ বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম পরিবার।