Haji MD Torab Ali Talukder Foundation

Haji MD Torab Ali Talukder Foundation

Share

Medical Service Organization based on Tongibari, Munshiganj

Photos from Haji MD Torab Ali Talukder Foundation's post 22/01/2026

বার্ষিক সাধারণ সভা- ২০২৫: গত ১৭.০১.২০২৬ তারিখ শনিবার ‘হাজী মো: তোরাব আলী তালুকদার ফাউন্ডেশন’-এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ বাইনখাড়া গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি জনাব মো: কামরুল ইসলাম। প্রায় ৫০ জন সাধারণ সদস্য ও সুধিজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ব্রি: জে: (অব:) ডা: এনামুল কবির ও মো: মিজানুর রহমান (অব: এনএসআই পরিচালক)। স্থানীয় প্রতিনিধি ও ঢাকা থেকে আগতদের সমন্বয়ে এক প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের অংশগ্রহণে প্রতিষ্ঠানের কর্মসূচি, আর্থিক ব্যবস্থাপনা ও আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং পরামর্শ গৃহিত হয়।
ছবি: ১। প্রধান অতিথির বক্তব্য, ২। অনুষ্ঠান সচ্ঞালক ডা: হাসান মাহমুদ, ৩। ক্লিনিক সহকারী সাথী বেগম তাঁর অভিজ্ঞতা সেয়ার করছেন, ৪। ‘দিশা’র প্রতিনিধি জনাব রাকিব, ৫। আইনবিদ মিজ শেনন, ৬। স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদিন, ৭। ফাউন্ডেশনের স্থানীয় স্বেচ্ছাসেবক মারিয়া বেগম, ৮। ধন্যবাদ জ্ঞাপন করেন মো: খলিলুর রহমান, প্রধান শিক্ষক, ভাঙ্গুনিয়া স: প্রা: বিদ্যালয়।
Inline image

01/01/2026

Wish Happy New Year 2026

05/09/2025

এই প্রথম: হাজী মো: তোরাব আলী তালুকদার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে ২০১২ সালে। আমরা সমাজ সেবার নিবন্ধন অর্জন করেছি ২০১৩ সালে। এই প্রথম আমরা বাংলাদেশ সমাজ সেবা কল্যাণ পরিষদের একটি অনুদান পেয়েছি। আমাদের ধারণা পত্রটি ছিল ‘স্বেচ্ছাসেবক দল গঠন’। গ্রাম পর্যায়ে কিশোর-তরুণ-বয়স্কদের মাঝে স্বেচ্ছাশ্রমের ইচ্ছা জাগ্রত করা। আমরা আমাদের ধারণা পত্রে স্বেচ্ছাসেবকদের সংগঠিত করা ও তাদের প্রশিক্ষিত করার প্রক্রিয়া উল্লেখ করেছিলাম। অনুদানের অর্থের পরিমাণ যা ই হোক, এটা আমাদের আরেকটি অর্জন। সমাজ সেবার সংশ্লিষ্ট সকলকে আমাদের সুবিধাভোগী, ব্যবস্থাপনা ও শুভাকাংখিদের পক্ষ থেকে ধন্যবাদ।

- ইঞ্জি: মো: শাহজাহান মুনশী, সভাপতি, তালুকদার ফাউন্ডেশন।

Photos from Haji MD Torab Ali Talukder Foundation's post 31/07/2025

কিশোরী ও নারী অধিকার সচেতনতা সভা: গত ২৬ জুলাই হাজী মো: তোরাব আলী তালুকদার ফাউন্ডেশনের কার্যালয়ে কিশোরী ও নারী অধিকার বিষয়ে দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাইনখাড়া গ্রামের ১৩ জন কিশোরী ও ১৮ জন নারী অংশগ্রহণ করেন। সভায় সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন সালমা করিম সানন। কিশোরীদের সভায় অংশগ্রহণকারীদের চাহিদার প্রেক্ষিতে ইভটিজিং, নিপীড়ন ও সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কিশোরীদের প্রায় সবাই ফেসবুক ও টিকটক ব্যবহার করে থাকে। নারীদের সভায় স্বাস্থ্য অধিকার নিয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্য সেবা গ্রহণে পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা এবং তার উত্তরনের উপায় নিয়ে কথা হয়।
সহায়ক সায়মা করিম উভয় সভায় উপসংহারে উল্লেখ করেন যে, কিশোরী ও নারী অধিকার বাস্তবায়নে পুরুষের অংশগ্রহণ অপরিহার্য। তাই কিশোরীর সুরক্ষায় প্রচলিত প্রথা অনুযায়ী কিশোরীকে দায়ী না করে মা-বাবাকে তার পাশে দাঁড়াতে হবে। ঠিক তেমনি নারীকে পরিবারে ও সমাজে সম্মানের দৃষ্টিতে দেখতে হলে পুরুষের সচেতনতা আবশ্যক। প্রচলিত বাংলাদেশী আইনে কিশোরী ও নারীর সুরক্ষার ব্যবস্থা আছে।
সায়মা করিম সানন একজন তরুণ আইন ও উন্নয়ন সহযোগী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে LLB, LLM অধ্যায়ন করেছেন। তিনি তালুকদার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনাব এএইচএম সাইয়াদুল করিমের কন্যা। সায়মা করিম সানন ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকবেন এই আশা ব্যক্ত করে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।

22/07/2025

জনাব এনামুল হক বাদল গত ১৮ জুলাই ২০২৫ তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৫-১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মরহুম ইদ্রিস তালুকদারের সেজ ছেলে। শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার সেন্ট্রাল রোডে। কয়েক বছর যাবত আমেরিকার ফ্লোরিডায় বসবাস করছিলেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তাঁকে ফ্লোরিডাতেই দাফন করা হয়েছে। তাঁর দুই ছেলে এবং স্ত্রী বাংলাদেশের সবার কাছে দোয়া চেয়েছেন। বড় ছেলে আমেরিকাতে ডাক্তারি পাস করেছেন, ছোট ছেলে ডাক্তারি পড়ছেন। এনামুল হক বাদল, তালুকদার ফাউন্ডেশনের একজন শুভাকাংঙ্খি ছিলেন। পরম করুণাময় আল্লাহ তাঁর রূহকে শান্তি দিন, পরিবারকে ভাল রাখুন।

06/06/2025

সবাইকে ঈদের শুভেচছা
ছবির কাঁথাটি তালুকদার ফাউন্ডেশনের নারী দলের একজন সদস্যের বুনন।
- সভাপতি, হাজী মো: তোরাব আলী তালুকদার ফাউন্ডেশন।

18/05/2025
12/05/2025

জমি বুঝে পাওয়া: ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ইদ্রিস তালুকদারের সম্মানিত ওয়ারিসগণ ‘হাজী মো: তোরাব আলী তালুকদার ফাউন্ডেশন’- এর অনুকূলে বাইনখাড়া গ্রামে ৮.৫ শতাংশ জমি ও সংলগ্ন পুকুর উপহার প্রদান করেন। নানাবিধ কারণে জমিটা বুঝে নিতে বিলম্ব হয়। সম্প্রতি ০৭-০৮ মে ২০২৫ সালে জমিটি মেপে বুঝে নেয়া হয়। ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ইঞ্জি: শাহজাহান মুনশী সাধারণ সদস্য, সুবিধাভোগি ও ব্যবস্থাপনার পক্ষ থেকে ইদ্রিস তালুকদারের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইনশাল্লাহ এই জমি ও সংলগ্ন পুকুর ফাউন্ডেশনের কার্যক্রমকে টেকসই করতে সহায়ক হবে।
ছবিতে বা দিক থেকে মরহুম ইদ্রিস তালুকদারের বড় ছেলে ইলিয়াস (রজন), বড় মেয়ে নাদিরা, ছোট ছেলে আরেফিন (বদর) ও মেজ মেয়ে কমল।

Photos from Haji MD Torab Ali Talukder Foundation's post 02/05/2025

নারী সমাবেশ: হাজী মো: তোরাব আলী তালুকদার ফাউন্ডেশন মে দিবসে বাইনখাড়া গ্রামে স্থানীয় নারীদের একটি সমাবেশের আয়োজন করে। একুশ জন নারী উক্ত সভায় যোগদান করেন। উক্ত সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজিপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত ‘শিশু পল্লী প্লাস’ সংগঠনের দুই কর্মকর্তা জনাব সালমা বেগম ও মায়া হালদার। সমাবেশের সভাপতিত্ব করেন নশংকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তালুকদার ফাউন্ডেশনের সদস্য জনাব আমেনা বেগম।
সমাবেশে উপস্থিত নারীরা এমন একটি আয়োজনের জন্য উচ্ছাস প্রকাশ করেন। তাঁরা তাঁদের বক্তব্যে নিম্নলিখিত কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেন- ১। সেলাই মেশিনে কাজ, ২। হাতে সেলাই- কাঁথা, এমব্রয়ডারি, ৩। পুঁতির কাজ, ৪। গরু-ছাগল-গাভী পালন, ৫। হাঁস পালন, ৬। আচার বানানো, ৭। আগের দিনের মত মুড়ি ভাজা। সমাবেশ কয়েকজন তাঁদের তৈরী সামগ্রীর প্রদর্শন করেন।
সালমা বেগম ও মায়া হালদার উপস্থিত নারীদের আগ্রহকে স্বাগত জানান। তাঁরা উল্লেখ করেন যে ধর্মীয় বিধি বিধান মেনে ও পরিবারের প্রতি লক্ষ্য রেখেও একজন নারী সাবলম্বি হতে পারেন। সাবলম্বি হবার সাথে মর্যাদা জড়িত। উপজেলা ও জেলা পর্যায়ে যে সকল সুবিধা আছে তার সাথে সমন্বয় করে নারীদের কাজের মান উন্নয়ন করা যেতে পারে। তাঁরা তালুকদার ফাউন্ডেশনকে এ বিষয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান।
আমেনা বেগম তাঁর সমাপনী বক্তব্যে মত প্রকাশ করেন যে সামাজিক প্রথা বজায় রেখে স্থানীয় নারীদের কর্ম দক্ষতা বৃদ্ধির জন্য তালুকদার ফাউন্ডেশন কাজ করে যাবে। এ বিষয়ে পুরুষের সমর্থন আবশ্যক।

31/03/2025

ইদ মোবারক।
তালুকদার ফাউন্ডেশনের সকল সম্মানিত সেবাগ্রহিতা, স্বেচ্ছাসেবক, সদস্য, শুভাকাংখি ও দাতাদের প্রতি পবিত্র ইদ- শুভেচ্ছা।

ইঞ্জি: মো: শাহজাহান মুনশী
চেয়ারপারসন।

Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kamarkhara, Tongibari
Munshiganj