Sreenagar Govt. College Platoon

Call Directions

Sreenagar Govt. College Platoon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sreenagar Govt. College Platoon, Government Organization, Sreenagar, Munshiganj.

আজ থেকে শুরু হচ্ছে শ্রীনগর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এ নতুন ক্যাডেট ভর্তি কার্যক্রম।বিএনসিসি তে ভর্তি ইচ্ছুক শিক্ষার্...
24/09/2026

আজ থেকে শুরু হচ্ছে শ্রীনগর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এ নতুন ক্যাডেট ভর্তি কার্যক্রম।বিএনসিসি তে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নির্দিষ্ট স্থানহতে ভর্তি ফর্ম সংগ্রহ করার জন্য জানানো হচ্ছে।

১৩/০৮/২০২৬. রোজ বৃহস্পতিবার, শ্রীনগর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন  ক্যাডেট, সামরিক স্টাফ এবং সম্মানিত শিক্ষক সম্মিলিত প্...
21/08/2026

১৩/০৮/২০২৬. রোজ বৃহস্পতিবার, শ্রীনগর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন ক্যাডেট, সামরিক স্টাফ এবং সম্মানিত শিক্ষক সম্মিলিত প্রচেষ্টায় 'ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালী ও মশক নিধন অভিযান' খুবই সফলভাবে শেষ হয়েছিল। এই দিনের ছবিগুলো শেয়ার করছি কারণ আমরা চাই এই বার্তা সবার কাছে পৌঁছাক -

এডিস মশার বংশবৃদ্ধির প্রধান ক্ষেত্রসমূহ

​ডাবের খোসা ও প্লাস্টিকের পাত্র: ফেলে দেওয়া ডাবের খোসা, ওয়ান-টাইম কাপ, প্লাস্টিকের বোতল বা কৌটায় জমে থাকা বৃষ্টি বা নর্দমার পানি।

​টায়ার ও নির্মাণাধীন ভবন: পরিত্যক্ত টায়ার এবং আবাসন প্রকল্পের সেপটিক ট্যাংক বা ফ্লোরে জমে থাকা পানি।

​বাসাবাড়ির অভ্যন্তরীণ পাত্র: ফুলের টবের ট্রে, ফ্রিজ বা এয়ার কন্ডিশনারের জমানো পানি এবং বাথরুমের বালতি বা ড্রাম।

​ছাদ ও একুয়ারিয়াম: ভবনের ছাদে জমা পানি, একুরিয়াম বা পোষা প্রাণীর পানির পাত্র যা দীর্ঘদিন পরিষ্কার করা হয় না।

​ডেঙ্গু ও মশা প্রতিরোধের কার্যকর উপায়

​জমা পানি অপসারণ (৩ দিনের নিয়ম): যেকোনো পাত্রে ৩ দিনের বেশি পানি জমে থাকতে দেবেন না। সপ্তাহে অন্তত একদিন টবের ট্রে, বাথরুমের বালতি ও ফ্রিজের ট্রে পরিষ্কার করুন।

​মশারির ব্যবহার: দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বিশেষ করে ছোট শিশু ও বয়স্কদের ক্ষেত্রে খেয়াল রাখুন।

​মশা তাড়ানোর উপায়: ঘরে মশানিরোধী স্প্রে, কয়েল বা অ্যারোসল ব্যবহার করতে পারেন। বাইরে বের হওয়ার সময় উন্মুক্ত চামড়ায় মশা তাড়ানোর লোশন বা ক্রিম (যেমন: ওডোমস) লাগান।

​পোশাক নির্বাচন: দিনে বাইরে বের হওয়ার সময় শরীর ঢেকে রাখে এমন ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরিধান করুন।

​উৎস ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা: বাড়ির চারপাশ, ড্রেন ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। পানি জমে থাকার মতো কোনো পাত্র খোলা অবস্থায় ফেলে রাখবেন না।

​কীটনাশক বা লার্ভিসাইড: জমা পানি ফেলে দেওয়া সম্ভব না হলে সেখানে কেরোসিন, ব্লিচিং পাউডার বা মশার লার্ভা ধ্বংসকারী ওষুধ ব্যবহার করুন।

শুধু সচেতন হলেই হবে না, চাই সম্মিলিত কাজ। আসুন সবাই মিলে ডেঙ্গু মশার উৎস ধ্বংস করি।

।শ্রীনগর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।

আজকের আন্ত-বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে আমাদের বিএনসিসি টিম মাঠের শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়াই করেছে। ডিগ্রি টিমের সাথে ...
23/06/2026

আজকের আন্ত-বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে আমাদের বিএনসিসি টিম মাঠের শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়াই করেছে। ডিগ্রি টিমের সাথে হাড্ডাহাড্ডি এই ম্যাচে ফলাফল আমাদের পক্ষে না আসলেও, ক্যাডেটদের লড়াকু মানসিকতা ছিল সত্যিই প্রশংসনীয়।

​এই সুন্দর টুর্নামেন্টটি চমৎকারভাবে আয়োজন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার এবং টুর্নামেন্ট ম্যানেজমেন্ট কমিটিকে। সেই সাথে মাঠের ভেতরে ও বাইরে আমাদের সার্বক্ষণিক অনুপ্রেরণা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আমাদের প্রিয় পিইউও (PUO) স্যার এবং ম্যামকে । তাঁদের দিকনির্দেশনা আর ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি।

​খেলার মাঠে হার-জিত যাই হোক না কেন, দিনশেষে আমরা সবাই একটি পরিবার—"বিএনসিসি ফ্যামিলি"। এই চমৎকার মুহূর্তগুলোর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করা হলো। ! ✊❤️🪖

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬শ্রীনগর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।
15/06/2026

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬
শ্রীনগর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।

'মাদকমুক্ত শ্রীনগর'গড়ার লক্ষ্যে মানববন্ধন 🥰💝
18/05/2026

'মাদকমুক্ত শ্রীনগর'গড়ার লক্ষ্যে মানববন্ধন 🥰💝

শুভ নববর্ষ ১৪৩৩ 💝
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 💝

মহান স্বাধীনতা দিবস ২০২৬ শ্রীনগর সরকারি কলেজ বিএনসিসি 💝💖
26/03/2026

মহান স্বাধীনতা দিবস ২০২৬
শ্রীনগর সরকারি কলেজ বিএনসিসি 💝💖

24/03/2026

47th Bncc day⚔️

23 March. 47th Bncc day⚔️
24/03/2026

23 March.
47th Bncc day⚔️

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ 💝🇧🇩
21/02/2026

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ 💝🇧🇩

Address

Sreenagar
Munshiganj

Telephone

+8801306914075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sreenagar Govt. College Platoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share