জেলা পুলিশ, মুন্সীগঞ্জ - District Police, Munshiganj

জেলা পুলিশ, মুন্সীগঞ্জ - District Police, Munshiganj

Share

Official page of District Police Munshiganj.

Photos from জেলা পুলিশ, মুন্সীগঞ্জ - District Police, Munshiganj's post 01/06/2026

[01 JUNE 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

মাদক বিরোধী অভিযানঃ
"মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার"

ঘটনা-১ঃ অদ্য ০১-০৬-২০২৬ খ্রি. বিকাল ১৭.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) ইয়াকুব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন দক্ষিণ চরমশুরা সাকিনস্থ জহিরুল হক ডাক্তার বাড়ির মসজিদ সংলগ্ন ইটসলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১. আল ইসলাম (৩৮), পিতা- মৃত সেকান্দার বেপারী, সাং- দক্ষিণ চরমশুরা ও ২. ফয়সাল কবির (৩৬), পিতা- মৃত ফজলুল হক, সাং- পূর্ব শিলমন্দির, উভয় থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়'কে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ঘটনা-২ঃ অদ্য ০১-০৬-২০২৬ খ্রি. রাত ২০.০৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) ইয়াকুব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন সুখবাসপুর ভূইয়া বাড়ির জনৈক হাজী রুহুল আমিন এর ০৬ তলা ভবনের ৪র্থ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটের পশ্চিম রুমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়েল আহমেদ (৩৯), পিতা- সাইদুর রহমান, সাং- দক্ষিণ বেতকা, থানা- টংগীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ'কে ৮৪ পিস ইয়াবা ও ০৩ গ্রাম আইসসহ গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

01/06/2026

[01 JUNE 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

মাদক বিরোধী অভিযানঃ
"মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার"

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ০১-০৬-২০২৬ খ্রি. বিকাল ১৫.১০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন টরকী দক্ষিণকান্দী সাকিনস্থ ধৃত আলনগীর মুন্না মৃধা এর বসতবাড়ির সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১. আলমগীর মুন্না মৃধা (৫০), পিতা- মরণ আলী মৃধা, সাং- টরকী দক্ষিণকান্দী, ২. আকাশ মিয়া (২৮), পিতা- নাগর ফরাজী, সাং- টরকী মধ্যপাড়া, ৩. তপু মিঝি (৩৬), পিতা- নুর হোসেন মিঝি, সাং- টরকী ও ৪. সুমন মিঝি (২৯), পিতা- জাকির হোসেন মিঝি, সাং- টরকী, সর্ব থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়'কে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

01/06/2026

[01 JUNE 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

"জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে কুড়ালের কোপে একজন নিহতের ঘটনায় অভিযুক্ত ০২জন গ্রেফতার"

অদ্য ইং ০১-০৬-২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সময় অনুমান ০৯.০০ ঘটিকায় ইউসুফ শেখ ও তার ভাই ইদ্রিস শেখ এর বাড়ীর সীমানা নিয়ে ঝগড়া শুরু হলে জরিফ শেখ এর স্ত্রী ফাতেমা বেগম গিয়ে ইউসুফ শেখ ও তার ছেলে মোঃ পলাশকে ঝগড়া করতে নিষেধ করে। ইহাতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ শেখ, জরিফ শেখ এর স্ত্রী ফাতেমা বেগম কে মারপিট করতে উদ্যত হলে জরিফ শেখ খবর পেয়ে ইউসুফ শেখ ও মোঃ পলাশ কে বাধা দেয়। পূর্ব শত্রুতার জের ধরে ইউসুফ শেখ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে জরিফ শেখ এর মাথায় কোপ দিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। কুড়ালের কোপে জরিপ শেখ মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরিফ শেখ (৭০) কে মৃত ঘোষণা করেন। টংগিবাড়ী থানা পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত ১. ইউসুফ শেখ (৬৮), পিতা- মৃত সিরাজুল ইসলাম, মাতা- মৃত সুফিয়া খাতুন, ২. মোঃ পলাশ (৪০), পিতা- ইউসুফ শেখ, উভয় সাং- চাঠাতিপাড়া, থানা টংগিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জদ্বয়'কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

Photos from জেলা পুলিশ, মুন্সীগঞ্জ - District Police, Munshiganj's post 01/06/2026

[01 JUNE 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

🔷মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ২ দিনে গ্রেফতার ২২ জন

🔺মুন্সীগঞ্জে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ৪৮ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ২২ জনকে গ্রেফতার করা হয়।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'।
কন্ট্রোল রুম-০১৩২০০৯৪২৯৮"

01/06/2026

[01 JUNE 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

"ছিনতাইয়ের চেষ্টাকালে ০২ ছিনতাইকারী গ্রেফতার"

রবিবার ৩১/০৫/২০২৬ খ্রিঃ রাত্রি ২০:৪৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ থানাধীন পশ্চিম মুক্তারপুর ব্রীজের ঢালে জনৈক নাসির হোসাইন (২৮), পিতা-ইউনুস বেপারী, মাতা-চেয়ারুন নেসা, সাং-চর আব্দুল্লাহপুর, আধারা ইউনিয়ন, থানা ও জেলা- মুন্সীগঞ্জ বাড়ী থেকে পায়ে হেটে যাওয়ার সময় ০৩(তিন) জন ছিনতাইকারী ১। মোঃ শরীফ (৪০) পিতা-মোঃ গোলাম মোস্তফা, মাতা- সামসুন্নাহার, সাং-রামচন্দ্রপুর, থানা-মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমানে-দেওভোগ, থানা ও জেলা- নারায়নগঞ্জ, ২। রুবেল(৩৫), পিতা-আমান উল্লাহ ওরফে বিরানী আমান, সাং-দেওভোগ, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা- নারায়নগঞ্জ, ৩। নিলয়(৩২), পিতা-অজ্ঞাত, সাং- রামবাবুর পুকুরপাড়, চাষাড়া, থানা ও জেলা- নারায়নগঞ্জরা হাতে ছোরা নিয়ে ভিকটিম নাসিরকে হঠাৎ ঘিরে ধরে এবং আঘাত করার ভয় দেখিয়ে চর থাপ্পর মেরে নাসিরের হাতে থাকা মোবাইল ধরে টান দিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন নাসির ছিনতাইকারীদের থেকে নিজেকে রক্ষা করতে উল্টা দিকে দৌড় দিলে ছিনতাইকারীরা তার পিছু নেয়। তখন ভিকটিম নাসিরের ডাক চিৎকারের আশে পাশের আশেপাশের লোকজন এগিয়ে আসলে ০৩জন ছিনতাইকারীদের মধ্যে ০২(দুই) জনকে স্থানীয় লোকজন আটক করে। তখন ০১ (এক)জন ছিনতাইকারী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। উত্তেজিত জনতা ছিনতাইকারীদ্বয়কে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আটক ছিনতাইকারীদ্বয়কে হেফাজতে নেয় এবং মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। উল্লেখ্য, আটককৃত আসামী শরিফের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও খুলনা জেলায় একাধিক মামলা রয়েছে। আসামী রুবেলের বিরুদ্ধেও একটি মামলা বিচারাধীন আছে।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

31/05/2026

[01JUNE 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

মাদক বিরোধী অভিযানঃ
"মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার"

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রবিবার ৩১-০৫-২০২৬ খ্রি. রাত ২২.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন নতুনগাঁও সাকিনস্থ জনৈক করিম খাঁ এর বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১. মোঃ সেন্টু (২৮) (ভাসমান), পিতা- মোঃ ইউনুছ মোল্লা সাং- নতুনগাঁও (সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা ও জেলা- মুন্সীগঞ্জ'কে ৩০ পিস ইয়াবাসহ ২. মোঃ মহসিন (২৬), (ভাসমান), পিতা- মোঃ আবু তালেব বেপারী, সাং- নতুনগাঁও (জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া), থানা ও জেলা- মুন্সীগঞ্জ'কে ১০ পিস ইয়াবাসহ ও ৩. মোঃ রাজু মিয়া (২৮), পিতা- মৃত কোরবান আলী, সাং- নতুনগাঁও, থানা ও জেলা- মুন্সীগঞ্জ'কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
উক্ত ১নং আসামী সেন্টুর বিরুদ্ধে পূর্বেও ৮টি মামলা রয়েছে।

সর্বমোট (৩০+১০+১০)= ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

31/05/2026

[31 MAY 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

"বিয়ের প্রলোভনে নাবালিকা ধর্ষনের অভিযোগে ধর্ষক আটক"

মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউনিয়নের জনৈক এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন যাবৎ পাশাপাশি কক্ষে বসবাস করার সুবাদে অভিযুক্ত মোফাজ্জল এর সাথে (১৪) বছর বয়সী এক কিশোরীর সুসম্পর্ক গড়ে উঠে। একই বাড়িতে পাশের কক্ষে অভিযুক্ত মোফাজ্জল(৩৮), পিতা-মৃত আকরাম শরীফ, সাং-মেলাপাড়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী ভাড়াটিয়া হিসেবে বসবাসকরত: সুসম্পর্কের সূত্রে বিভিন্ন সময়ে তার কক্ষে ভিকটিমকে একাধিকবার বিবাহের প্রলোভনে ধর্ষণ করে। গত ইং-১৮.৫.২০২৬ তারিখ ০৩:০০ ঘটিকার সময় ভিকটিমকে ধর্ষনকালে ভিকটিমের বাবা মা দেখে ফেললে অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। ইং ৩০.৫.২০২৬ রাতে স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্ত মোফাজ্জলকে ঐ এলাকা হতে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Photos from জেলা পুলিশ, মুন্সীগঞ্জ - District Police, Munshiganj's post 31/05/2026

[31 MAY 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন শেষে কর্মস্থলমুখী মানুষের নিরাপদ, যানজটমুক্ত ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিতে প্রস্তুত মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

30/05/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশ গভীর শ্রদ্ধা নিবেদন করছে।

Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Munshiganj Sadar Road
Munshiganj
1500