22/04/2026
Technical Training Center, Munshiganj Sadar, Munshiganj
Technical Training Center, Munshiganj Sadar, Munshiganj is a important educational organization of BMET. Its Located in Munshiganj Sadar, Munshiganj.
All information tap on our web portal link: https://ttc.munshiganj.gov.bd/
22/04/2026
21/04/2026
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সিগঞ্জ সদর এর ভর্তি প্রচার প্রচারণ করার লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লিফলেট প্রদান করা এবং শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সিগঞ্জ সদর অধ্যক্ষ মহোদয় জনাব নাহিদা পারভীন স্যার।।
উক্ত উন্মুক্ত আলোচনায় প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আলোচনা করা হয় যাতে করে শুধু মাত্র পড়াশোনার উপর নির্ভর করে বেকার না হয়ে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের লক্ষ্যে উদ্দেশ্য এবং বেকার মুক্ত দেশ গড়ার ব্যাপারে শিক্ষার্থীদের অনুপ্রেরণামুলক আলোচনা করেন।।
16/04/2026
Every ending is a new beginning.”
“প্রতিটি সমাপ্তিই একটি নতুন সূচনা।”
🎓 Farewell Ceremony of the 1st Batch – English Language Training Course 🎓
আজ মুন্সিগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে পরিচালিত ৩ মাস মেয়াদি ইংরেজি ভাষা প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এটি ছিল একদিকে আবেগঘন, অন্যদিকে গর্বের একটি মুহূর্ত। কারণ, আমাদের শিক্ষার্থীরা নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতার সাথে সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আজকের এই বিদায় তাদের পথচলার শেষ নয়, বরং নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা ও নতুন সাফল্যের সূচনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং সম্মানিত শিক্ষকবৃন্দ। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানান।
যারা ভবিষ্যতে নিজেদের দক্ষতা উন্নয়ন করতে চান, তারা আমাদের পরবর্তী ব্যাচগুলোতে ভর্তি হয়ে এই সুযোগ গ্রহণ করতে পারেন।
Heartfelt best wishes to all students of the 1st batch. May your future be beautiful, successful, and bright.
15/04/2026
🔴ভর্তি বিজ্ঞপ্তি! 🔴ভর্তি বিজ্ঞপ্তি!! 🔴ভর্তি বিজ্ঞপ্তি!!!
⚠️স্বল্প মেয়াদী নিয়মিত প্রশিক্ষণ ও দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং এবং ইংরেজি ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি⚠
সরকারি ভাবে সম্পূর্ণ বিনামূল্যে জুলাই - সেপ্টেম্বর /২০২৬ খ্রিঃ নিয়মিত ব্যাচে ভর্তি চলছে।
দেশ/বিদেশ দক্ষ জনশক্তি চাহিদা পূরণের লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (BMET) অধীনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ-এ সম্পূর্ণ সরকারি খরচে জুলাই - সেপ্টেম্বর/২০২৬ সেশনে ০৩ (তিন) মাস মেয়াদী ( ৩৬০ ঘন্টা) বিভিন্ন কোর্সে ফ্রি ভর্তি চলছে। উক্ত কোর্স সমূহে প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে অত্র কেন্দ্রের প্রশিক্ষণ শাখা হতে ভর্তি ফরম সংগ্রহ করে দরখাস্ত আহবান করা যাচ্ছ.
📳আবেদনের জন্য অবশ্যই BMET কর্তৃক আবেদন করতে হবে:
⭕ BMET আবেদনের নিয়ম: https://youtu.be/q8zrae3D_YU?feature=shared
বিস্তারিত জানতে- https://ttc.munshiganj.gov.bd
14/04/2026
🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
নতুন সূর্যের আলোয় মুছে যাক সকল গ্লানি,
পুরনো দুঃখ ভুলে শুরু হোক নতুন দিনের যাত্রা।
আনন্দ, ভালোবাসা আর সাফল্যে ভরে উঠুক
আপনার ও আপনার পরিবারের প্রতিটি মুহূর্ত।
🌿 নতুন বছর বয়ে আনুক
শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত সুখ 🌿
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সিগঞ্জ এর পক্ষ হতে
সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে
নাহিদা পারভিন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
#বাংলানববর্ষ #পহেলাবৈশাখ
আলহামদুলিল্লাহ NSDA Re-assessment
Electrical (EIM)- 9/9
Graphic Design - 12/12
100% Competent
31/03/2026
দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সে প্রশিক্ষণার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল
বিএমইটির সহকারী পরিচালক (প্রশাসন) জনাব মাসুদ আনাম স্যারের বাবা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন । মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।
27/03/2026
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সিগঞ্জ ভর্তি কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জেলার বিভিন্ন পর্যটন এড়িয়ায় মাইকিং ও লিফলেট বিতরণ।।
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সিগঞ্জ কর্তৃক শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সিগঞ্জ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন।
সূর্যোদয়ের সাথে সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সিগঞ্জ পক্ষে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহোদয় জনাব নাহিদা পারভিন স্যার মুন্সিগঞ্জ 'স্বাধীনতার বিজয়স্তম্ভ', 'মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ' কাঁচারী চত্ত্বরে অবস্থিত 'শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক' এ পুষ্পস্তবক নিবেদনের মাধ্যমে
মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Address
Munshiganj Sadar
Munshiganj
Opening Hours
| Monday | 09:00 - 18:00 |
| Tuesday | 09:00 - 18:00 |
| Wednesday | 09:00 - 18:00 |
| Thursday | 09:00 - 18:00 |
| Sunday | 09:00 - 18:00 |
