সাইবার ক্রাইম মনিটরিং সেল, মুন্সীগঞ্জ জেলা।

সাইবার ক্রাইম মনিটরিং সেল, মুন্সীগঞ্জ জেলা।

Share

We protect cyber bullying...
if you are attacked any kind of cyber bullying.

please contact the following number :01320093534
Email : [email protected]
#Feel free and comfort to Get your service we are committed to hide Your privacy �

Photos from সাইবার ক্রাইম মনিটরিং সেল, মুন্সীগঞ্জ জেলা।'s post 19/11/2025

📌 #সতর্কতা_মূলক_পোস্ট (ম্যাসেঞ্জার)

(যাদের অপশন আছে তাদের জন্য)

আপনারা ম্যাসেঞ্জারে যার যার সাথে কথা বলেন,তাদের কনভারসেশনে গিয়ে এ অপশনটায় গিয়ে এটা অফ করে দিন।

অফ করার আগে এ অপশনটা অন থাকে,,আর এটা অন থাকা মানে আপনি Meta Ai কে সে কনভেনশনের সব ম্যাসেজ, ফটো,ভিডিও সবকিছু ব্যবহার করার অনুমতি দিচ্ছেন।

তাই এটা অফ করে দেওয়াই উত্তম হবে!

04/08/2025

ফেক আইডি খুলে অন্যকে হয়রানি করা একটি গুরুতর অপরাধ। প্রযুক্তির এই যুগে এসব কাজ আর গোপন থাকে না—চাইলেই সহজে শনাক্ত করা যায়।

তাই এখনই সচেতন হোন, ভুল পথ থেকে ফিরে আসুন।

20/07/2025

আপনার ফোন ট্র্যাক হচ্ছে প্রতিদিন – আপনি টেরও পাচ্ছেন না!
😱 আপনি বন্ধ না করলে Google প্রতিটা লোকেশন জানে, আপনি কোথায় কোথায় যান!

🔍 এখুনি বন্ধ করুন এই সিক্রেট ট্র্যাকিং অপশন – মাত্র ১০ সেকেন্ডে!
👇👇👇
Settings ➜ Google ➜ Manage your Google Account ➜ Data & Privacy ➜ Location History ➜ Turn OFF

18/07/2025

💰 এখন থেকে ফেসবুক চালাতে লাগতে পারে টাকা!

ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন এক নিয়ম চালু করেছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এখন থেকে ব্যবহারকারীরা যদি ফেসবুকে এ্যাড (বিজ্ঞাপন) দেখতে না চান, কিংবা নিজেদের ব্যক্তিগত তথ্য ফেসবুককে ব্যবহার করতে না দিতে চান — তবে তাদের প্রতি মাসে ৭.৯৯ ইউরো (প্রায় ১০৫০ টাকা) সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

📌 কেন এই পরিবর্তন?
ইউরোপের ডেটা প্রটেকশন আইন অনুযায়ী, এখন থেকে প্রযুক্তি কোম্পানিগুলো ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারবে না, যদি ব্যবহারকারী না চান। তাই, বিকল্প হিসেবে ফেসবুক এনেছে “প্রিমিয়াম সাবস্ক্রিপশন” — যেটাতে টাকা দিলে আপনি পাবেন:
• বিজ্ঞাপনহীন অভিজ্ঞতা
• ব্যক্তিগত তথ্য ব্যবহার বন্ধ
• আরও নিরবচ্ছিন্ন ও নিরাপদ ব্যবহার

🎯 এই ব্যবস্থা এখন ইউরোপে চালু হলেও, ধারণা করা হচ্ছে ধীরে ধীরে অন্য দেশেও চালু হতে পারে — যেমন ইউটিউব প্রিমিয়ামের মতোই।

অর্থাৎ, ভবিষ্যতে হয়তো ফেসবুক ব্যবহারের জন্য দুইটি অপশন থাকবে:
1. বিনামূল্যে ব্যবহার করুন, কিন্তু বিজ্ঞাপন দেখুন ও ডাটা শেয়ার করতে হবে।
2. টাকা দিয়ে ব্যবহার করুন, বিজ্ঞাপনহীন ও নিরাপদ অভিজ্ঞতা নিন।



🔒 তথ্য সুরক্ষা বনাম ফ্রি পরিষেবা — কোনটা আপনি বেছে নেবেন?
সময় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সচেতন হওয়ার।

Photos from জেলা পুলিশ, মুন্সীগঞ্জ - District Police, Munshiganj's post 08/07/2025
Photos from Dhaka Range, Bangladesh Police's post 08/07/2025
Photos from সাইবার ক্রাইম মনিটরিং সেল, মুন্সীগঞ্জ জেলা।'s post 01/06/2025

ব্ল্যাকমেইলারদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা

বর্তমানে কিছু অসাধু ব্যক্তি ফেইক ফেসবুক আইডি ও পেইজ তৈরি করে নারীদের — বিশেষ করে মা ও বোনদের — বিভিন্নভাবে হয়রানি করছে। তাদের ছবি ও ভিডিও সংগ্রহ করে, সেগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করে এবং পরে ব্ল্যাকমেইলের মাধ্যমে মানসিক চাপ সৃষ্টি করছে।

যারা মনে করছেন ফেইক আইডি বা পেইজ ব্যবহার করে আপনি ধরাছোঁয়ার বাইরে থাকবেন, তারা ভুল ভাবছেন। আপনার ব্যবহৃত আইডি বা পেইজের পেছনে থাকা তথ্য—যেমন আইপি অ্যাড্রেস, লোকেশন এবং অন্যান্য ডিজিটাল ট্র্যাক—সহজেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে শনাক্ত করা সম্ভব। প্রযুক্তি এখন অনেক অগ্রসর, তাই সাবধান হোন—ভবিষ্যতে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হতে পারেন।

ভুক্তভোগীদের জন্য করণীয়:

যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন হয়রানির শিকার হন, তাহলে ভয় পাবেন না এবং কোনোভাবেই ব্ল্যাকমেইলারকে টাকা-পয়সা বা অন্য কোনো সুবিধা প্রদান করবেন না। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
1. ব্ল্যাকমেইলের স্ক্রিনশট, ভিডিও, চ্যাট এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করুন।
2. প্রথমে পরিবারের বিশ্বস্ত সদস্যদের বিষয়টি জানান।
3. নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন।
4. প্রয়োজন হলে ডিবি (গোয়েন্দা পুলিশ) অথবা সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতা নিন।

সাইবার অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী এখন অত্যন্ত সক্রিয় এবং দক্ষ। তাই নির্ভয়ে আইনি সহায়তা নিন।

বি.দ্র: নিচে সংযুক্ত ছবিটি একটি ফেইক আইডি ও পেইজের প্রকৃত তথ্য সংগ্রহের প্রমাণ—যা আমরা প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার করেছি।

সবার প্রতি অনুরোধ, অনলাইন প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে সচেতন হোন এবং এমন অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হোন।

10/09/2024

মেয়েদের হয়রানি মূলক এমন পোস্টে বা ভিডিও বিভিন্ন পেজে ছড়িয়েছে ,আমাদের পেজে অভিযোগ আশার পরে আমরা সাইবার ইউনিট ডিলিট করিয়েছ সব পেজ থেকে।

#আপনি যদি এর শিকার হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।।

যোগাযোগ মাধ্যম- ফেসবুক পেজে এসএমএস দিন
Email - [email protected]

04/05/2024

আসসালামু আলাইকুম,,

এই মুহূর্তে নগদ একাউন্ট থেকে যারা বয়স্ক ভাতা বা উপবৃত্তি পেয়ে থাকো কোন কল যদি আসে এবং মোবাইলে otp দিয়ে থাকে - কেউ Otp শেয়ার করবা না...
(মোবাইলে যদি টাকা না থাকে, কিছুক্ষণের মধ্যে মোবাইলে টাকা ক্যাশ ইন করার জন্য প্রেসার দিতে পারে - ভুলেও তা করা যাবে না)

★চেয়ারম্যান বা মেম্বর ব্যতীত কোন ব্যক্তি বৃদ্ধ ভাতার জন্য কল করবে না।

ইতোমধ্যে আমাদের বাসায় একটি fraud call করা হয়েছে...
সবাই সাবধান থাকি এবং আশেপাশে যারা বৃদ্ধ ভাতা এবং উপবৃত্তি পায় তাদেরকে জানিয়ে দেই ।

★সাইবার ক্রাইম মনিটরিং সেল মুন্সিগঞ্জ জেলা পুলিশ ★

সংগ্রহীত তথ্য

Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


পুলিশ সুপারের কার্যালয়
Munshiganj
1502