Kazi Sajib Ahmed

Kazi Sajib Ahmed

Share

পৃথীবিতে একমাত্র আপনি আপনার। আপনার বিপদে পাশে কেউকে পাবেন না।তাই নিজেকে আগে ভালবাসুন।

Photos from Kazi Sajib Ahmed's post 20/05/2024

কাজের মাঝে আনন্দ খুঁজে বেড়াই

Photos from Kazi Sajib Ahmed's post 07/02/2024

আলহামদুলিল্লাহ, ভাই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্তে দীর্ঘ প্রায় ২০ বছরের বিরোধ মিটিয়ে দিলাম।

Photos from Kazi Sajib Ahmed's post 18/01/2024

যখন কর্মস্থলে থাকি লোকজন বলতে থাকে" আপনারা পুলিশে চাকরি করে দিন রাত এত পরিশ্রম,কষ্ট আর ডিউটি করে ফ্যামিলিকে সময় দেন কখন? আর যখন স্বল্প সময়ের ছুটিতে বাড়িতে এসে প্রিয়জনকে সময় দেওয়ার সুযোগ ঘটে তখন পরিশ্রম, কষ্ট সার্থক মনে হয়।

04/01/2024

চাকরিতে এসে অনেক মোবাইল উদ্ধার করেছি। কিন্তু আজকের টা হারিয়ে পাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার গল্প। গত ৩০/১২/২০২৩ খ্রি: তারিখে আবদুল্লাহ নামে রাজিবপুর বাজারের এক ভদ্রলোক আমাকে কল করে জানায় যে, তার পরিচিত এক লোক রাস্তায় Realmi Nazro ফোনসেট কুড়িয়ে পেয়েছে।অত:পর ঐ ফোন সেট টি সে থানায় হস্তান্তর করতে চায়। পরেদিন ৩১/১২/২০২৩ খ্রি: তারিখ সন্ধা অনুমান ১৮.৩০ এ আমি রাজিবপুর বাজারে গিয়ে আবদুল্লাহ নামে ঐ লোকের সাথে দেখা করলে তিনি ফোনসেট আমার কাছে হস্তান্তর করে সেট টি প্রকৃত মালিক কে বুঝিয়ে দেওয়ার অনুরোধ করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোবাইল সেট কুড়িয়ে পাওয়া লোকটি সেট টি পাওয়ার পর পরই বন্ধ করে ফেলে এবং ফোনের লক খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে আবদুল্লাহ মিয়ার কাছে সেট জমা দিয়ে দেয়। আমি সেট টি হাতে পাওয়ার পর মোবাইল মেকারের কাছে নিয়া সেটের লক খুলে সেট চালু করলাম। সেটের IMEI থেকে সেটে ব্যবহৃত ফোন নাম্বার পেলাম, NiD পেলাম। অত:পর সেটের মালিক কে খুঁজে নিজ হাতে তার সেটটি বুঝিয়ে দিলাম।

Photos from Kazi Sajib Ahmed's post 27/10/2023

পাশের জন কে কি চেনানা যায়????

Photos from Kazi Sajib Ahmed's post 17/08/2023

বাজার ঘুরে নিত্য পন্যের পাইকারী দাম।
তারিখ-১৮/০৮/২০২৩

Photos from Kazi Sajib Ahmed's post 31/01/2023

কাটিগ্রাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৩

Photos from Kazi Sajib Ahmed's post 31/01/2023

সুমী আক্তার ( ছদ্মনাম) এর সহিত আবুল কাশেমের দেড় বছর বিয়ে হয়। বিয়ের সময় সুমীর বাবা মা বর কাশেমকে নগদ আড়াইলাখ টাকা ও তিন ভরি স্বর্নালংকার যৌতুক প্রদান করে। বিয়ের মেয়ে জানতে পারে ছেলের আগে একটি বিয়ে হয়েছিল। সংসারে লাগে অশান্তি। এর মধ্যে তাদের সংসারে ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহন করে। কিন্তু পাষান বাবা ওই সন্তানকে দেখতেও আসে নাই আর বাচ্চা ও তার মা কে কোন খরচ দেয় নাই। তাদের কোন খোজ খবর ও নেয় নাই। মেয়ে সুমীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কাশেমকে ধরা হয়। কাশেম তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে স্ত্রী শাশুড়ি শশুড় ও মেয়ের বড় ভাইয়ের কাছে মাফ চায় এবং স্ত্রী সন্তান কে যথাযথ মর্যাদা দিয়ে তার বাড়িতে নিয়ে যায়।

Photos from Kazi Sajib Ahmed's post 29/01/2023

মসজিদ, মুসলমানদের ইবাদত করার পবিত্র ঘর। এই ঘরে , পাচ ওয়াক্ত নামায আদায়, জুম্মা আদায় সহ বিভিন্ন ইবাদত আদায় করায় হয়।কিন্তু মসজিদের নেতৃত্ব নিয়ে দুই পক্ষের ঝামেলায় দীর্ঘ ২১ দিন এই শাহী মসজিদ টি বন্ধ থাকে। বিষয় টি জানার পর অফিসার ইনচার্জ মানিকগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে উক্ত মসজিদটি খুলে পাচ ওয়াক্ত নামায় আদায়ের ব্যবস্থা করে দেই। আলহামদুলিল্লাহ।

Photos from Kazi Sajib Ahmed's post 28/01/2023

দুই পরিবারের মধ্যে পারিবারিক বিষয় নিয়া দীর্ঘ দিনের ঝামেলা শেষ হইল

Photos from Kazi Sajib Ahmed's post 24/01/2023

পুলিশের কোন কাজ ই ছোট করে দেখার উপায় নেই। একজন সাব-ইনস্পেক্টর এর বিভিন্ন ধরনের কাজ করতে হয়।মোবাইল প্রত্যেকের কাছে অনেক গুরুত্ব পূর্ন অনেক মূল্যবান। এই মোবাইল টা যখন চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তখন খুব কষ্ট লাগে।কারন এখানে মানুষের গুরুত্বপূর্ন ডকুমেন্ট ছবি স্মৃতি থাকে।এই হারিয়ে যাওয়া ফোনটা ফিরে পেলে আনন্দের কোন সীমা থাকে।আমার সামান্য চেষ্টার অন্যের মুখে হাসি ফুটলে, আমার ও ভাল লাগে।এভাইবেই মানুষের মুখে হাসি ফুটাতে চাই, পাশে থাকতে চাই

Photos from Kazi Sajib Ahmed's post 07/08/2022

ভিকটিম আয়েশা আক্তারের( ছদ্ম নাম) বাবার দাবী তাহার কলেজ পড়ুয়া মেয়ে কলেজে যেয়ে আর বাড়ি ফিরে আসে নাই। বাদীর ভাষ্য মতে তার মেয়ে নম্র ভদ্র, প্রেম ঘটিত কোন কারো সাথে সম্পর্ক নেই। থানায় নিখোঁজ ডায়েরী লিপিবদ্ধ হয়। আমি তদন্তকারী অফিসার হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিক ও তাহার কথিত স্বামীকে উদ্ধার করে বাদীর জিম্মায় প্রদান করি।

Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Munshiganj