09/04/2024
[09 APRIL 2024]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋
"আমরা আছি তোমাদের পাশে"
পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে মুন্সীগঞ্জ জেলা পুলিশে কর্মরত সিভিল স্টাফদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে শহীদ কনস্টবল বোরহান উদ্দিন মিলনায়তনে এসব উপহার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জনাব ডা. মাহমুদা আফরোজ মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ-সভানেত্রী জনাব রুবিনা আখিঁ, ইসরাত জাহান শিলু মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস মহোদয়।
26/03/2024
[26 MARCH 2024]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋
মুন্সীগঞ্জ পুনাক কর্তৃক ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা শহরে স্থাপিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মুন্সীগঞ্জ এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন পুনাকের সভানেত্রী জনাব ডা. মাহমুদা আফরোজ মহোদয়।
21/02/2024
[21 FEBRUARY 2024]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ভাষা শহীদদের প্রতি মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
অমর একুশে ফেব্রুয়ারি “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”। দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা (পুনাক) এর পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জনাব ডা. মাহমুদা আফরোজ মহোদয়ের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস মহোদয়।
18/01/2024
[18 JANUARY 2024]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋
"আমরা আছি তোমাদের পাশে "
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান।
পুনাক বছরের বিভিন্ন সময় গরিব, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা করে। হত দরিদ্র পরিবারের কর্মসংস্থান ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মুন্সীগঞ্জ জেলার সভানেত্রী জনাব ডা. মাহমুদা আফরোজ মহোদয়ের একান্ত প্রচেষ্টায় টংগীবাড়ী, লৌহজং ও সিরাজদিখান থানা এলাকায় অসহায় শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে তাদের মাঝে শীত বস্ত্র প্রদান করেন।
17/01/2024
[17 JANUARY 2024]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋
"আমরা আছি তোমাদের সাথে"
মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মুন্সীগঞ্জের সম্মানিত সভানেত্রী ডা. মাহমুদা আফরোজ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোহাম্মদ আসলাম খান মহোদয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ-সভানেত্রী জনাব রুবিনা আখিঁ ও ইসরাত জাহান শিলু মহোদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত করছে। এই ধারাবাহিকতায় (পুনাক) মুন্সীগঞ্জ জেলা অসহায় মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে, এ উদ্যোগ অসহায়দের সামান্যতম উপকার হলে আমরাও কৃতার্থ হব। জেলা পুলিশ মুন্সীগঞ্জের পক্ষ থেকে আমরা এই মহতী উদ্যোগের সর্বাত্নক মঙ্গল কামনা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস, নারী সংরক্ষিত কমিশনার নার্গিস আক্তার, মুন্সীগঞ্জ জেলা কমিউনিটি ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ, আর আই জনাব মোহাম্মদ আইযুব আলীসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
16/12/2023
[16 December 2023]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋
মহান বিজয় দিবসে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী জনাব ডা. মাহমুদা আফরোজ মহোদয়।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনে বাঙালি জাতি অর্জন করেছে পূর্ণাঙ্গ বিজয়। ১৯৭১ সালের এই দিনে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। ৩০ লক্ষ শহিদের জীবন উৎসর্গ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ এর এই দিনে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্ম হয়েছে বাংলাদেশের। তাই বিজয়ের এই দিনটি আমাদের জাতীয় জীবনে সর্বাপেক্ষা স্মরণীয়, আনন্দময় এবং গৌরবের দিন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী জনাব ডা. মাহমুদা আফরোজ মহোদয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ, পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
14/12/2023
[14 December 2023]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋
"আমরা আছি তোমাদের সাথে"
মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মুন্সীগঞ্জ জেলা কর্তৃক পুলিশ লাইন্সের শহিদ কনস্টেবল বোরহান উদ্দিন খান মিলনায়তনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্কুল শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপের মধ্যে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগিদের মধ্য থেকে তিনটি পর্বে ১ম,২য় এবং ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগিদের আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য সবাইকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী জনাব ডা. মাহমুদা আফরোজ মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের শুভেচ্ছা জানিয়ে বলেন শিশুদের প্রতিভা বিকাশে এরকম প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুনাক সভানেত্রী সমাজে পিছিয়ে পরা নারীদের আর্থ সামাজিক উন্নয়নে পুনাক, মুন্সীগঞ্জ জেলা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
01/12/2023
[01 December 2023]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋
মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩ এর উদ্ধোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ লুবনা আফরোজ, সভানেত্রী, ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা মহোদয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং মুন্সীগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী জনাব ডা. মাহমুদা আফরোজ মহোদয়।
15/08/2023
[15 AUGUST 2023]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋
*"স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি"*
আজ ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩।
দিবসটি উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব ডা. মাহমুদা আফরোজ মহোদয়, পুনাক সভানেত্রী, মুন্সীগঞ্জ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস মহোদয়সহ মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাঙালি জাতির চেতনায় অমিয় সুধা আর রক্তে অগ্নিদ্রোহ প্রবাহিত করে শোষণে নিষ্পেষিত বাঙালি জাতিকে সাহসী ও প্রতিবাদী করে যে মহান পুরুষ এ জাতিকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত স্বাধীনতা, তিনি বাংলার মানুষের হৃদয়ের মনিকোঠায় চিরভাস্বর; তিনিই বঙ্গবন্ধু।
১৫ই আগস্ট বাঙালি জাতির সত্ত্বায় ও মননে তৈরি করেছে গভীর ক্ষত ও সৃষ্টি করেছে অসীম দু:খবোধের রেখাপাত। এদিন দিশেহারা বাঙালির প্রাণের উচ্ছ্বাস বাঙালির প্রাণের প্রদীপ দুর্দিনের কাণ্ডারী মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বুলেটের আঘাতে জর্জরিত করে ঘাতক দল যেন বাংলার স্বাধীনতা ও মানচিত্রকেই ক্ষত-বিক্ষত করেছিল। যে বিশ্ব বরেণ্য ও দুরদর্শী বাংলার আকাশের উজ্জ্বল রবিকে খুনিরা চিরতরে নিঃশ্বেষ করে দিতে চেয়েছিল সেই বঙ্গবন্ধুই তাঁর ত্যাগ ও নেতৃত্বের যে আলো জাতির মাঝে ছড়িয়ে গেছেন তা বাঙালি জাতিকে সংগ্রামী ও ত্যাগী হওয়ার পথে অসীম সাহস ও প্রেরণা যুগিয়ে চলেছে নিরন্তর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা।
01/05/2023
[01 MAY 2023]
MUNSHIGONJ DISTRICT PUNAK
মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজং থানা প্রাঙ্গণে নান্দনিক ভাবে নির্মিত গাড়ী রাখার গ্যারেজ এর শুভ-উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম, পিপিএম মহোদয়।
একইসাথে অত্র থানায় নব-নির্মিত দৃষ্টিনন্দন “ছায়ানীড়” নামক গোলঘরের শুভ-উদ্ভোধন করেন মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী জনাব আমিনা রহমান মুন্নী মহোদয়।
নব-নির্মিত স্থাপনা দুটি’র বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর মহোদয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব ফুয়াদ সাকিব, ডিআইও(১) জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, অফিসার ইনচার্জ (ডিবি) জনাব মো. আবুল কালাম আজাদ পিপিএম, অফিসার ইনচার্জ লৌহজং থানা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর মহোদয়সহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যবৃন্দ।
এসময় লৌহজং থানা পুলিশ সদস্যগণ মাননীয় পুলিশ সুপার ও সম্মানিত পুনাক সভানেত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।