কারেন্ট ওয়ার্ল্ড - Current World

কারেন্ট ওয়ার্ল্ড - Current World

Share

জ্ঞান আরোহনের জন্য উত্তম একটি পেজ!
লাইক দিয়ে পেজ এর সাথেই থাকুন :)

11/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Photos from কারেন্ট ওয়ার্ল্ড - Current World's post 04/08/2025

শিক্ষনীয় বিষয়ঃ

15/05/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

সংগৃহীত

06/03/2024

শীত শেষ গরমের দিন আসছে, অনেকদিন ফ্যানগুলো বন্ধ ছিল, প্রত্যকের বাসার ফ্যানটা ছাড়ার আগে একটু ভাল করে ঝুলন্ত ফ্যান এর নাট বোল্ট চেক করে নিন।

নিজে বাঁচুন আপনার পরিবারকে দুর্ঘটনা থেকে বাঁচাতে সচেতন হোন .

05/03/2024

💥💥আপডেট তথ্য
▪️অধরা সাংস্কৃতিক ঐতিহ্য (ICH) ৫টি
▪️ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিষ্ঠান ১০টি
▪️জিআই পণ্য ২২টি
▪️স্থলবন্দর ২৪টি
▪️গ্যাসক্ষেত্র ২৯টি
▪️নদীবন্দর ৪৩টি
▪️আবহাওয়ার পূর্বাভাসে স্টেশন ৪৪টি
▪️রেলওয়ে নেটওয়ার্কের জেলা ৪৮টি
▪️ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০টি
▪️সরকারি বিশ্ববিদ্যালয় ৫৫টি
▪️বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১৫২টি
▪️ইউনিয়ন ৪,৫৯৬টি
▪️গ্রাম ৯০,০৪৯টি
[ আপডেট ৩০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত ]

👇 বিশ্বে বাংলাদেশের অবস্থান
▪️বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনে দ্বিতীয়
▪️ পারমাণবিক শক্তি ব্যবহারকারে ৩৩তম
▪️সাবমেরিনে যুক্ত ৪১তম
▪️নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণে ৫৭ তম
▪️মেট্রোরেল চালুর ক্ষেত্রে ৬০তম
▪️ এভারেস্টজয়ী ৬৭তম

05/03/2024
Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Hatimara
Munshiganj
1400