ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা

Share

...

31/03/2026

ঐতিহাসিক চরমোনাই মাহফিল সফল হোক। #ছাত্রআন্দোলন #চরমোনাইমাহফিল #মুন্সিগঞ্জ_জেলা_শাখা

26/03/2026

ঐতিহাসিক চরমোনাই মাহফিল সফল হোক।
#মুন্সিগঞ্জ_জেলা_শাখা
#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ,
মুন্সিগঞ্জ জেলা

24/03/2026

তোমরাই হবে গাজালী,থানভী, মাদানী, নদভী-সময়ের রাহবার, তোমাদের কাঁধেই বর্তাবে উম্মাহর নবজাগরণের দায়িত্বভার।

24/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর একগুচ্ছ কর্মসূচি।

19/03/2026

৪৮ হিজরীর ২৯ রমযান (৬৬৮ খ্রিস্টাব্দ) ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে সাহাবী উকবা ইবন নাফে (রাদিয়াল্লাহু ‘আনহু) উত্তর আফ্রিকায় ইসলামের ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে কায়রোয়ান শহর প্রতিষ্ঠা করেন।

এই শহর নির্মাণের পেছনে ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য
১. সামরিক ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা
উত্তর আফ্রিকায় ইসলাম প্রচার ও বিজয় কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী নিরাপদ ঘাঁটির প্রয়োজন ছিল। কায়রোয়ান সেই কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।

২. ইসলাম প্রচারের কেন্দ্র
কায়রোয়ান শুধু একটি শহরই ছিল না, এটি ছিল দাওয়াহ ও শিক্ষা বিস্তারের কেন্দ্র। এখান থেকে ইসলাম ছড়িয়ে পড়ে তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কোসহ আশপাশের অঞ্চলে।

৩. সভ্যতা ও জ্ঞানের বিকাশ
পরবর্তীতে কায়রোয়ান জ্ঞান-বিজ্ঞান, ফিকহ ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। এখানে বহু আলেম ও শিক্ষাবিদ গড়ে ওঠেন।

৪. স্থায়ী মুসলিম বসতি গঠন
উকবা ইবন নাফে (রা.) এমন একটি শহর চেয়েছিলেন যেখানে মুসলমানরা নিরাপদে বসবাস করতে পারবে এবং ইসলামী জীবনব্যবস্থা চর্চা করতে পারবে।

সারকথা:
কায়রোয়ান শহরের প্রতিষ্ঠা ছিল শুধু একটি নগর নির্মাণ নয়, বরং উত্তর আফ্রিকায় ইসলামের স্থায়ী ভিত্তি স্থাপন ও বিস্তারের এক যুগান্তকারী পদক্ষেপ।

18/03/2026

“তোমার পরিশ্রমের ফল তুমি পেয়েছো, এখন নতুন স্বপ্নের পথে এগিয়ে চলো আত্মবিশ্বাসের সাথে”

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেফাক, তানযীম, গওহরডাঙ্গা,
কুরআন শিক্ষা বোর্ডসহ সমমান পরিক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী বন্ধুকে জানাই শুভেচ্ছা ও অভিবাদন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা শাখা

17/03/2026

২৭ রমযান: হাজ্জাজ ইবন ইউসুফের মৃত্যু - একটি ঐতিহাসিক ঘটনা

২৭ রমযান, ৯৫ হিজরী। মুসলিম ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ দিন। এদিন কুখ্যাত শাসক হাজ্জাজ ইবন ইউসুফ মৃত্যুবরণ করে। তিনি উমাইয়া খিলাফত-এর অধীনে ইরাকের গভর্নর ছিলেন এবং দীর্ঘদিন কঠোর শাসন ও নিপীড়নের জন্য পরিচিত ছিলেন।

তার শাসন ও অত্যাচার
হাজ্জাজ ইবন ইউসুফ ছিল অত্যন্ত কঠোর ও নির্মম শাসক। ইতিহাসে উল্লেখ আছে, তার আমলে-
অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করা হয়
আলিম-উলামা ও সাহাবায়ে কেরামের অনেককে নির্যাতন করা হয়

বিরোধীদের দমন করতে ভয়াবহ পদ্ধতি ব্যবহার করা হতো
বিশেষভাবে, তিনি প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবন যুবাইর (রা.)-এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং তাকে শহীদ করেন। এই ঘটনা মুসলিম সমাজে গভীরভাবে নাড়া দেয়।

তার মৃত্যুর ঘটনা
৯৫ হিজরীর রমযান মাসে হাজ্জাজ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বলা হয়, সে কঠিন রোগে আক্রান্ত হয়ে প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতে থাকে। অবশেষে ২৭ রমযান রাতে তার মৃত্যু হয়।

সমকালীন প্রতিক্রিয়া
তার মৃত্যুর পর অনেক আলিম ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন। কারণ-
তার শাসনকে তারা জুলুম ও নিপীড়নের প্রতীক হিসেবে দেখতেন,তার মৃত্যুকে মুসলিমদের জন্য এক ধরনের মুক্তি হিসেবে মনে করা হয় ।
ইতিহাসবিদরা উল্লেখ করেন, তার মৃত্যুতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং দীর্ঘদিনের ভীতি কিছুটা কমে যায়।

সংক্ষিপ্ত শিক্ষা
এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়-
জুলুম কখনো স্থায়ী হয় না
ক্ষমতার অপব্যবহার শেষ পর্যন্ত পতন ডেকে আনে
আল্লাহর বিচার অবশ্যম্ভাবী।

২৭ রমযানের এই ঘটনাটি তাই শুধু একটি মৃত্যুর খবর নয়, বরং একটি যুগের অবসান এবং জুলুমের বিরুদ্ধে আল্লাহর ন্যায়বিচারের একটি নিদর্শন।

14/03/2026

আগামী ০১, ০২ ও ০৩ এপ্রিল ২০২৬ বুধ, বৃহস্পতি ও শুক্রবার ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিল সফল হোক।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা's post 14/03/2026

🌙 পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল 🌙

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সিগঞ্জ টেকনিক্যাল কলেজের ফিশারিজ এগ্রিকালচারাল ট্রেডে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে,
কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার।
সভাপতি, মোঃ ইব্রাহিম খলিল।
তিনি পবিত্র রমজানের তাৎপর্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে মূল্যবান আলোচনা উপস্থাপন করেন।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে রমজানের শিক্ষা অনুযায়ী জীবন গঠনের তাওফিক দান করুন। আমিন। 🤲

13/03/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিয়ে জাগরণী সংগীত গীতিকার আবু সুফিয়ান।

13/03/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখা অধিবেশন -২০২৬ অনুষ্ঠিত।

অদ্য ১২ মার্চ ২৬, বৃহস্পতিবার
আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার সভাপতি মো: বাইজিদ আহমাদ হানজালা -এর সভাপতিত্বে উপজেলা অধিবেশন -২০২৬ অনুষ্ঠিত হয়।

উপজেলা অধিবেশন ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি: মো:বাইজিদ আহমাদ হানজালা
সহ-সভাপতি:..........
সাধারণ সম্পাদক: মুশফিকুর প্রদান নাহিদ
সাংগঠনিক সম্পাদক :সালমান আহমেদ
সহ সাংগঠনিক সম্পাদক : মো: রাকিব সিকদার

উক্ত উপজেলা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি,মোঃ ইব্রাহিম খলিল।

নবগঠিত কমিটিতে মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।

Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Munshiganj