College Road, Bhaberchar, Gazaria, Munshigonj.

College Road, Bhaberchar, Gazaria, Munshigonj.

Share

Road of peace, love, friendship & happiness.

23/07/2023
26/03/2023

ইউকের জনসংখ্যার মাত্র 6.5% মুসলমান। অথচ প্রতিটি বড় বড় সুপার শপে রমজান মাস উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় দেওয়া হয়। আর সেটা আমাদের দেশের মতো ১০০ টাকার পণ্যে "পূর্বমূল্য ১৫০ বর্তমান মূল্য ১২০" লিখে ছাড় দেওয়া না। আসলেই ছাড় দেয় তারা। দোকানে লিখে রাখে যে রমজানুল মোবারক। শুধুমাত্র ৬.৫% এর জন্য পুরো ১০০% এর জন্য ছাড় দেওয়ার কোন যুক্তি আমি দেখি না। কিন্তু তারা ঠিকই সেটা করে।

অন্য ধর্মের লোকেরা খুব অবাক হয় আমাদের রোজা রাখা দেখলে। তারা বিশ্বাসই করতে পারে না যা কিভাবে এতোক্ষণ পানি পর্যন্ত না খেয়ে থাকি আমরা। আমার অফিসের বস আমাকে সেদিন বললো যে রোজা রাখতে কষ্ট হলে অফিসের টাইম যেন এডজাস্ট করে নেই নিজের মতো। ৯-৫ টা অফিস করতেই হবে এমন কোন কথা নাই।এর চেয়ে কম সময় চাইলে অফিস করতে পারি। ছুটি লাগলে নির্দ্বিধায় ছুটি নিতে পারি। এর বাদেও যদি কোন সাপোর্ট লাগে তাহলে সে ম্যানেজ করার ব্যবস্থা করবে।

একবার রোজার সময় ঘুরতে গেলাম ফ্রেন্ডদের সাথে। আগেই বলে রাখি তারা অন্য ধর্মের অনুসারী। তারা জানতো যে আমি রোজা আছি। ইফতারের সময় রেস্টুরেন্টে ঢুকলাম আমরা। তারা ওয়েটারকে ডেকে বললো যে এখন আমরা অর্ডার করছি ঠিক আছে কিন্তু ঠিক অমুক সময়(ইফতারের সময় যখন হবে) খাবার যেন সার্ভ করা হয়। ওয়েটার ইফতারের কিছুক্ষণ আগেই খাবার সার্ভ করলো। আমি তাদেরকে অনেক রিকুয়েষ্ট করলাম তারা যেনো আমার জন্য ওয়েট না করে। কারণ সারাদিন ঘুরাঘুরি করে তারা খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত। কিন্তু এতো রিকুয়েস্ট করার পরেও আমি ইফতার শুরু করার আগ পর্যন্ত তারা পানি পর্যন্ত পান করে নাই। আমার মতোই খাবার সামনে নিয়ে বসে ছিলো।

আমাদের দেশে প্রায় ৮৯% মুসলমান। রোজা রেখে কোন কিছু খাওয়া যায় না, পান করা যায় না। কিন্তু ব্যবসায়ীরা কিভাবে যেন রোজা রেখে সাধারণ মানুষের রক্ত চুষে খান, তাদের কষ্টের টাকা চিবিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেন।সাধারণ দামের চেয়ে কয়েকগুণ বাড়িয়ে দাম রাখেন। আর ছাড় দেওয়া তো কল্পনাতীত।

আবার উল্টো কথাও বলা যায়। বাকি ১১% এর জন্য কেন কেউ সেভাবে চিন্তা করে না?

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার কথা কতবার শুনেছেন?

কিংবা আমরা কেন কখনো শুনি না যে চাকমাদের বিজু উৎসব, মারমা ও রাখাইনদের সাংগ্রাই উৎসব উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় দেওয়া হয়েছে?

দেশ ছাড়ার আগে একটা কথা শুনতাম প্রায়ই। তা হচ্ছে - "ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রির থার্ড ক্লাস সিটিজেন হওয়ার চেয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ফাস্ট ক্লাস সিটিজেন হওয়া ভালো"।

কথাটা হয়তো কিছু ক্ষেত্রে সত্যি। কিন্তু নিজের দেশে যে আমরা দিনের পর দিন থার্ড ক্লাস সিটিজেন এর মতো ব্যবহার পেয়ে যাচ্ছি তা শতভাগ সত্যি।

Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bhaberchar, Gazaria
Munshiganj
1510