"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল।"
অর্থ : আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের ভাল কাজগুলো কবুল করুন।
আমিন।
লাইব্রেরি ফর দ্যা চিলড্রেন এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদু উল-আজহার শুভেচ্ছা।💝
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
Library for the Children-LFC
কার্যালয় : জেলা শিল্পকলা একাডেমী (তৃতীয় তলা), মুন্সিগঞ্জ।
যোগাযোগ: ০১৯১৭০১১৯৫৭, ০১৯২৭৫৬২৬৯৬
07/06/2017
16/09/2016
লাইব্রেরিভিত্তিক শিশু কল্যাণ সংগঠন "লাইব্রেরি ফর দ্য চিলড্রেন" এর পাঠকক্ষ ও অফিস। শিশুরা বাসায় পড়ার জন্য বই পছন্দ করছে, যারা সদস্য তারা ইস্যু করে বিনামূল্যে বাসায় নিয়ে যাচ্ছে, কেউ কেউ গত সপ্তাহের নেয়া বই ফেরৎ দিয়ে নতুন বই নিয়ে যাচ্ছে, কেউ কেউ পাঠকক্ষেই পড়ছে, নতুন সদস্য হচ্ছে কেউ কেউ।
শিশুদের সুবিধার জন্য প্রতি শুক্রবার, বিকাল ৪:০০ ঘটিকায়, আপনিও আসতে পারেন।
জেলা শিল্পকলা একাডেমি(৩য় তলা),মুন্সীগঞ্জ।
শুক্রবার, ১৬:০৮, ২০১৬
25/07/2016
শুভ জন্মদিন,
আব্দুল্লাহ আবু সাঈদ।
আব্দুল্লাহ আবু সাঈদ( ২৫ জুলাই, ১৯৩৯), একজন বাংলাদেশী লেখক, টেলিভিশন উপস্থাপক, সংগঠক এবং এক্টিভিস্ট। তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বর্তমান চেয়ারম্যান যার মাধ্যমে তিনি দেশব্যাপি সাহিত্য ও বিভিন্ন ধরণের বই পাঠে সহযোগিতা ও ঊৎসাহ প্রদানের পাশাপাশি প্রগতিশীল চিন্তায় সকলকে উদবুদ্ধ করে চলেছেন। ১৯৭৮ সালে তাঁর হাত ধরেই বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। তিনি বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের জন্য একুশে পদক(২০০৫), বাংলা একাডেমি(২০১১) সহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত হন। মজা করে বলা হয়, তিনি ঈ বাংলাদেশের একমাত্র নিরপেক্ষ ব্যক্তি যাকে নিয়ে বিতর্ক নেই।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার
01/05/2016
সকল ক্ষতিকর কাজে শিশু শ্রম বন্ধ হোক,
মহান মে দিবসে,,,
এই হোক আমাদের অঙ্গীকার।
প্রতিটি শিশুর জীবন হোক সুন্দর, নিরাপদ এবং আনন্দময়। আসুন, আমরা সকল শিশুর পাশে দাঁড়াই। শুরুটা হোক পাশের অসহায় শিশুটিকে দিয়ে, একবেলা ভাত, একটি চকোলেট, আরো বেশি কিছু,,,
লাইব্রেরি ফর দ্যা চিলড্রেন(এলসি), মুন্সীগঞ্জ
(একটি লাইব্রেরি ভিত্তিক শিশু সংগঠন)
14/04/2016
আজ লাইবেরি ফর দ্যা চিলড্রেন(এলসি) এর সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন জিতু এর শুভ জন্মদিন,,,,,
এলসি পরিবারের পক্ষ থেকে তাকে জানাই শুভেচ্ছা ও শুভকামনা,,,,,,
05/04/2016
তনু সহ সারাদেশে চলমান ধর্ষণ ও #হত্যার প্রতিবাদে শিশু সংগঠন #লাইব্রেরি_ফর_দ্য_চিলড্রেন_এলসি ও #ইচ্ছে পূরণ এর উদ্যোগে মুন্সীগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক এর মাধ্যমে তার নিজ অফিসে মাননীয় #প্রধানমন্ত্রীর নিকট পূর্বের মানববন্ধন পরবর্তী স্মারকলিপি প্রদান করা হয়।
এছাড়া এলসি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পদ্মা সেতু উদবোধন পরবর্তী জনসভায় মাননীয় প্রধান মন্ত্রীর বঞ্চিত এলাকায় স্কুল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা প্রশাসক মো: সাইফুল হাসান বাদল মুন্সীগঞ্জ সদরের সুবিধা বঞ্চিত #নতুনগাঁও এলাকায় অতি দ্রুত শিশুদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকরণে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়া এবং সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক, শিক্ষা ও আইসিটি) হারুন অর রশিদ স্যারের মাধ্যমে তা বাস্তবায়নের প্রতিশ্রুত দেন।
এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো: ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জিতু, ইচ্ছে পূরণের রাকিব, আজিজ, সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বল ভাই ও হিউম্যান রাইটস এর মুন্সীগঞ্জের সভাপতি এডভোকেট মুজিবুর রহমান।
03/04/2016
তনু সহ সারাদেশে চলমান ধর্ষণ ও হত্যার প্রতিবাদে লাইব্রেরিভিত্তিক শিশু সংগঠন লাইব্রেরি ফর দ্যা চিলড্রেন(এলসি) ও অন্যান্য সংগঠনের ব্যানারে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমীর সামনে সর্বস্তরের মানুষের মানববন্ধন অনুষ্ঠিত।
25/03/2016
শিশু সংগঠন #লাইব্রেরি_ফর_দ্যা_চিলড্রেন( #এলসি) এর পক্ষ থেকে সকলকে #স্বাধীনতা_দিবসের শুভেচ্ছা। এই দিনে জনরোষে ভীত পাকিস্তানি হায়েনাদের নির্মম হত্যাযজ্ঞ এবং এর প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে শুরু হয় #মহান_মুক্তিযুদ্ধ।
সেই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্তকারী অনেক গানের মধ্যে একটি গান:
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।।
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,
হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল।
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে।।
রক্তে আগুন প্রতিরোধ গড়ে।।
নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয় বিষাণ ।।
বিদ্যুৎ গতি হউক অভিযান ।।
ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
17/03/2016
আজ জাতীয় #শিশু দিবস।
অনুষ্ঠান, র্যালী, ঝাকঝমক এর পরিবর্তে শিশু সংগঠন #এলসি এর পক্ষ থেকে কিছু িশুর #মুখে_হাসি ফোটাতে স্বল্প সামর্থে ওদের জন্য #খাবার_বিতরণ করা হয়।
আসুন শিশুদের কল্যাণে আমরা গেয়ে উঠি,,,,,
“ #শিশুর জন্য ভালোবাসা কর কি তোমরা অনুভব?
চাই বাধা-বন্ধনমুক্ত আনন্দময় শৈশব।
আমরা ভালোবাসা দিয়ে পৃথিবী সাজাব সকল শিশুর জন্য।
একটি শিশুরও জীবন হতে দেব না #বিপন্ন।”
17/03/2016
শিশুর জন্য ভালোবাসা করো তোমরা অনুভব। চাই বাধা বন্ধন মুক্ত আনন্দময় শৈশব।...আমি বাবা ও মায়ের আদরের সন্তান, আমার তো মন আছে ...। শিশুর প্রতি ভালোবাসায় এসব গান রচিত হয়েছে। আগে টিভিতে এসব গান শোনা যেত, শিশুদের প্রতি একটা আলাদা টান তৈরির উপাদান পাওয়া যেত। এখন টিভি খুললে এসব গান আর শোনা যায় না।
সম্প্রতি দেশে শিশুহত্যা বেড়ে চলেছে। শিশুরা বিপদে পড়ছে অপরাধীদের নিত্যনতুন কৌশলে। দিন দিন কৌশল পাল্টাচ্ছে অপরাধীরা। এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিটিও এ ব্যাপারে হুঁশিয়ারি দেওয়ার পরও থামছে না শিশুহত্যা। সন্ত্রাসী ছাড়াও আত্মীয়স্বজন এমনকি মা নিজেও শিশুহত্যা করছেন- এমন ঘটনাও ঘটছে।
সবশেষ গত ২৯ ফেব্রুয়ারি বিকেলে রামপুরার বনশ্রীতে একটি বাসায় দুই ভাইবোনের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা দাবি করে, চায়নিজ রেস্তোরাঁ থেকে আনা খাবার খেয়ে এমন হয়েছে। কিন্তু পরদিন ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা যায়, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ঘটনা অনুসন্ধানে প্রধানমন্ত্রীর নির্দেশে ও স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নামেন। গোয়েন্দা পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও অনুসন্ধান করতে নামেন।
জামালপুর থেকে বাবা, মা ও খালাকে আটক করে ঢাকায় নিয়ে আসে র্যাব। শিশু দুটির মা মাহফুজা মালেক স্বীকার করেন দুই সন্তানকে হত্যার কথা। এ ঘটনায় শিশুদের বাবা বাদী হয়ে মাহফুজার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় মাহফুজা ৫ দিনের রিমান্ডে রয়েছেন।
গত ১ মার্চ সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুরাতন হাসপাতালের সামনের নালা থেকে পুলিশ উদ্ধার করে নিখোঁজ রিয়াদের (১০) লাশ । পুলিশ জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে শিশুটি নিখোঁজ ছিল।
২৭ ফেব্রুয়ারি একই জেলার দক্ষিণ রসুলপুর এলাকায় দুই সহোদরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ হত্যার প্রধান আসামি ছোটনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
অন্যতম আলোচিত ঘটনা হচ্ছে, হবিগঞ্জে একই পরিবারের চার শিশুকে হত্যা। ওই চার শিশুকে হত্যা করে বালুচাপা দেওয়া হয়। পরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে ছয়জনকে আটক করে পুলিশ জানতে পারে, শিশুদের বাবাদের সঙ্গে বিরোধের জের ধরে প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
গত ২৯ জানুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আবদুল্লাহ। টেলিফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হলে দুই দফায় মোট দুই লাখ টাকা দেয় তার পরিবার। এরপর ২ ফেব্রুয়ারি দুপুরে শিশুটির গলিত লাশ পাওয়া যায় তার মায়ের দিকের আত্মীয় মোতাহারের বাড়িতে একটি ড্রামের ভেতর। এ ঘটনায় মোতাহারের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে তিনি র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হন।
এর আগে খুলনায় রাকিব এবং সিলেটে রাজন হত্যার ঘটনা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
শিশুহত্যা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ও অপরাধ বিজ্ঞানী ড. জিয়া রহমান রাইজিংবিডিকে বলেন, ‘শিশুকে বেছে নেয়াটা সহজতর উপায়। তাই প্রতিশোধ বলেন আর মুক্তিপণ বলেন, উভয় দিক থেকেই শিশুকে বেছে নেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা শিশুদের প্রতি ঠিকমতো খেয়াল রাখেন না- এটাও একটা কারণ। তারা শিশুদের অবাধে যারতার সঙ্গে মিশতে দেন। এই মুহূর্তে শিশুকে নিজের কোলে রেখে বড় করতে হবে। কারো প্রতি আর বিশ্বাস নেই।’
তিনি আরো বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কমাতে হবে। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে। প্রয়োজনে শিশুকে বেশি করে সময় দিতে হবে। পাশাপাশি কাছের লোকদের গতিবিধি লক্ষ রাখতে হবে। আর শিশুদেরও এদের থেকে দূরে থাকার কথা বলতে হবে। মিশবে, কিন্তু যখন তখন যেকোনো কথা যেন তারা না শোনে।’
এ ব্যাপারে মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, ‘বেশ কিছুদিন থেকে পারিবারিকভাবে সম্পর্কে ফাটল দেখা যাচ্ছে। কেউ কারো বাসায় যাতায়াত করছে না। একক পরিবার ভেঙে বহু পরিবারে রূপান্তর হচ্ছে। সমাজে কৃষ্টিকালচার অনেকটা কমে গেছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাত্রা তো একেবারেই শূন্যের কোঠায় এসেছে। এসব নানা কারণে মানুষ একজন আরেকজনের প্রতি বিরক্ত হয়ে উঠছে। শিশুহত্যার পেছনে এসব ভূমিকা পালন করছে।’
এ ব্যাপারে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ বলেন, ‘ভারতীয় কিছু সিরিয়াল অপরাধীদের হত্যার কৌশল শিখিয়ে দিচ্ছে বলে মনে করা হয়। কারণ, অনেককে গ্রেফতারের পর কৌশল সম্পর্কে জানতে চাইলে তারা বলেছেন, বিভিন্ন সিনেমা ও সিরিয়াল দেখে এসব কৌশল শিখেছেন।’
17/03/2016
আজ
জাতীয় শিশু দিবস ২০১৬।
অন্যান্যদিনের মতো এই দিনেও সকল শিশুর প্রতি রইলো ভালোবাসা ও সহানুভূতি।
শিশুদের জন্য আমরা অনেক কথা বলি,,,আইন করি, অনুষ্ঠান, সভা,র্যালি করি, প্রায় প্রতিটি পরিবারেই শিশু আছে। কিন্তু তারপরেও শিশুরা সহিংসতার শিকার হয়। আসুন, এই দিনে আমরা অঙ্গীকার করি, এই পৃথিবীকে গড়ে তুলবো শিশুদের জন্য নিরাপদ এবং সুন্দর
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
জেলা শিল্পকলা একাডেমি(৩য় তলা), মুন্সীগঞ্জ।
Munshiganj
1500
