Vokta Odhikar Songrokkhon Odhidoptor Munshiganj
ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধ
17/09/2023
https://youtu.be/TpZBB4UPnW8?si=3Zt5WpMVCY8MSJYn
বেঁধে দেয়া দামে মিলছে না ডিম, আলু ও পেঁয়াজ, দিশেহারা ভোক্তারা | Egg-Potato price | Jamuna TV সরকারের বেঁধে দেয়া দামে কোথাও মিলছে না ডিম, আলু আর পেঁয়াজ। প্রতিটি পণ্যই ক্...
11/09/2023
অদ্য ১১/০৯/২০২৩ সকাল ১১.৩০ টা থেকে দুপুর ১.০০ পযর্ন্ত সিরাজিদিখান উপজেলার নিমতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। আল্লাহর দান নাবিল বেকারী মনিটরিং কালে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উৎসব মিষ্টান্ন ভান্ডার রসমালা প্যাকেটে মেয়াদ, মূল্য ইত্যাদি উল্লেখ না থাকার অপারে ৩৭ ধারায় ২০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মূল্য তালিকা প্রদর্শ ন না করার অপরাধে সুমন সবজি ঘর, ২হাজার টাকা ও সুবল ফল ভান্ডান ৫০০ টাকাসহ মোট ৪টি প্রতিষ্টানকে ১০হাজার ৫০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হয়। বাজার অভিযানের সহযোগীতা করেন সিরাজদিখান উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব শাহালম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি টিম ।
05/09/2023
অদ্য ০৫/০৯/২০২৩ তারিখে দুপুর ০১:০০ টায় মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম করা হয়।
ভবেরচর বাজারে মনিটরিং কালে দেখা যায় যে, মূল্য তালিকা প্রদর্শন না, আলু ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে যথাক্রমে নাইম স্টোর, রহমানিয়া মইনিয়া স্টোর , মেসার্স মাস্টার স্টোর, অমর চন্দ্র দাস সবজি ঘর, আ: কাদির সবজি ঘর কে ৩৮ ধরায় পাঁচটি প্রতিষ্ঠনকে মোট ১০০০০/- টাকা জরিমানা করা হয় ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক জনাব মো: আব্দুস সালাম।
গজারিয়া থানা পুলিশের একটি টিম ও গজারিয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শ ক জনাব ফারহানা খান অভিযানে সহযোগিতা করেন।
03/09/2023
অদ্য ০৩/০৯/২০২৩ তারিখে দুপুর ১২:৩০ টায় মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার নাগেরহাট বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম করা হয়।
নাগেরহাট বাজারে ১। আদি গিরিধারী মিস্টান্ন ভান্ডার (২) আল মদিনা সুিইটমিট (৩) আদি সুভাল ঘোষ মিস্টান্ন ভান্ডার (৪) সুভল ঘোষ মিস্টান্ন ভান্ডার চারটি প্রতিষ্ঠান মনিটরিং কালে দেখা যায় যে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি, দধি, রসমালাই তৈরি করা হচ্ছে , উৎপাদিত রসমালাই প্যকেটে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় যথাক্রমে ২০০০/- টাকা করে মোট ৪টি প্রতিষ্ঠানকে ৮০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক জনাব মো: আব্দুস সালাম।
লৌহজং থানা পুলিশের একটি টিম ও লৌহজং উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব নাজমুল হাসান অভিযানে সহযোগিতা করেন।
30/08/2023
অদ্য ৩০/০৮/২০২৩ তারিখে দুপুর ১২:৩০ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া ও মানিকপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম করা হয়।
সিপাহীপাড়া পাইকারী ফলের আড়ৎ মনিটরিং কালে দেখা যায় যে, বিভিন্ন ফলের মূল্য তালিকা প্রদর্শন করছে না। ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করছে না। মা আছিয়া ফল ভান্ডার কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৫০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং একই অপরধে মানিকপুর এলাকায় জসিম ডাব ঘর ৩৮ ধারায় ৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দুটি প্রতিষ্ঠনকে মোট ৫৫০০/- টাকা জরিমানা করা হয় ও আদায় করা হয়। এছাড়াও ডাবের পাইকারী ও খুচরা ব্যবসয়ী মনিটরিং করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক জনাব মো: আব্দুস সালাম।
ব্যাটলিয়ন আনসার একটি টিম ও মুন্সীগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মারুফা হক ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা জনাব এবিএম মিজানুল হক সহযোগিতা করেন।
28/08/2023
অদ্য ২৮/০৮/২০২৩ তারিখে দুপুর ১২:৩০ টায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার নিমতলা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম করা হয়। আশা বেকারী ও হক বেকারী মনিটরিং কলে দেখা যায় যে অনুমোদন বিহীন এমোনিয়াম সালফেট ব্যবহার করে বেকারী পন্য উৎপাদন করছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে, উৎপাদিত খাবারে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করা হচ্ছে না এবং বিএসটিআই অনুমোদন ব্যতিত বেকারীর পন্য উৎপাদন ও বিপনন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪২ও ৪৩ ধারায় বেকারী দুটি কে ৯,০০০/- টাকা করে ১৮০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক জনাব মো: আব্দুস সালাম। সিরাজদিখান থানা পুলিশের একটি টিম ও সিরাজদিখান উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব শাহালম মিয়া অভিযানে সহযোগিতা করেন।
26/08/2023
অদ্য ২৬/০৮/২০২৩ তারিখে সকাল ১১:৩০ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার হাটলক্ষীগঞ্জ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম করা হয়।
হাটলক্ষীগঞ্জ পাইকারী ফলের আড়ৎ মনিটরিং কালে দেখা যায় যে, বিভিন্ন ফলের মূল্য তালিকা প্রদর্শন করছে না। ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করছে না। আলী আজম এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৪০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং একই অপরধে মায়ের দোয়া ফল ভান্ডাকে ৩৮ ধারায় ৩০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দুটি প্রতিষ্ঠনকে মোট ৭০০০/- টাকা জরিমানা করা হয় ও আদায় করা হয়। এছাড়াও ডাবের পাইকারী ও খুচরা ব্যবসয়ী (১০টি ভ্যানগাড়ি মাধ্যমে বিক্রেতা) মনিটরিং করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক জনাব মো: আব্দুস সালাম।
ব্যাটলিয়ন আনসার একটি টিম ও সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শ ক জনাব মু: জামাল উদ্দিন মোল্লা অভিযানে সহযোগিতা করেন।
20/08/2023
অদ্য ২০/০৮/২০২৩ তারিখে দুপুর ১:৩০ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার কোদালধোয়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম করা হয়।
বাবা ভান্ডারী সুইটমিট মিস্টির কারখানায় মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা পরিবেশে মিস্টি, দধি, রসমালাই ইত্যাদি খাদ্য সামগ্রী অবৈধ প্রকৃয়ায় তৈরী করার অপরাধে ৩৭,৪৩ ধরায় ৭০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক জনাব মো: আব্দুস সালাম।
ব্যাটালিয়ন আনসার একটি টিম ও জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মারুফা আক্তার এবং জেলা কৃষি বিপনন কর্ম কর্তা জনাব এবিএম মিজানুল হক অভিযানে সহযোগিতা করেন।
16/08/2023
অদ্য ১৬/০৮/২০২৩ তারিখে দুপুর ১:০০ টায় মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার ঘোরদৌড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম করা হয়।
ঘোরদৌড় বাজারে ১। কুন্ডু সুইট মিট (২) মিস্টি মুখ মিস্টান্ন ভান্ডার (৩) গীতা মিস্টান্ন ভান্ডার তিনটি প্রতিষ্ঠান মনিটরিং কালে দেখা যায় যে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি, দধি, রসমালাই তৈরি করা হচ্ছে , উৎপাদিত রসমালাই প্যকেটে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৩৭ ধারায় যথাক্রমে ৪০০০/- টাকা করে মোট ৩টি প্রতিষ্ঠানকে ১২০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক জনাব মো: আব্দুস সালাম।
লৌহজং থানা পুলিশের একটি টিম ও লৌহজং উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব নাজমুল হাসান অভিযানে সহযোগিতা করেন।
14/08/2023
অদ্য ১৪/০৮/২০২৩ তারিখে দুপুর ১২:৩০ টায় মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম করা হয়।
শ্রীনগর বাজারে মনিটরিং কালে দেখা যায় যে, ডিমের আড়ৎ সমূহের মূল্য তালিকা প্রদর্শন করছে না, ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ করছে না, আল্লাহর দান ডিমের আড়ৎ কে ৩৮ ধারায় ৩০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়, একই অপরাধে সুমন ডিম ঘর কে ৩০০০/- টাকা , নিরব ডিমের আড়ৎ কে ১৫০০/- টাকা, বাচ্চু ডিম ঘর কে ৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ঘি এর প্যাকেটে ওজন, মূল্য, মেয়াদ না লিখার অপরাধে ৩৭, ধারায় সুনিল স্টোর কে ১৫০০/- টাকার ও রঞ্জিত ঘি হাউজ কে ২০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মোট ৬টি প্রতিষ্ঠনকে মোট ১১৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক জনাব মো: আব্দুস সালাম।
শ্রীনগর থানা পুলিশের একটি টিম ও শ্রীনগর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শ ক জনাব নাসরিন সুলতানা অভিযানে সহযোগিতা করেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Collectorate Bhaban
Munshiganj
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |
