07/04/2025
We stand with Palestine 🇵🇸
আমার বাংলাদেশ, আমার অহংকার।
07/04/2025
We stand with Palestine 🇵🇸
26/03/2025
"প্রজেক্ট হাসিমুখ-৪" - আলহামদুলিল্লাহ, ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হলো... 💖
"দেশটা তো আমার, তাই দেশের জন্যই কাজ করি" সংগঠন এর সদস্যদের উদ্যোগে আজ ২৬ মার্চ ২০২৫ ইং তারিখে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অসহায়/দরিদ্র পরিবার কে "ঈদ সামগ্রী" উপহার হিসেবে প্রদান করা হয়...
সকলের সহযোগিতায় আমরা চতুর্থ বারের মতো "প্রজেক্ট হাসিমুখ" কার্যক্রম পরিচালনা করতে পেরেছি! 💖
ধন্যবাদ "দেশটা তো আমার, তাই দেশের জন্যই কাজ করি" সংগঠন 💖
09/03/2025
প্রজেক্ট হাসিমুখ- ৪ 💖
আয়োজনে: দেশটা তো আমার, তাই দেশের জন্যই কাজ করি 🇧🇩💖
মুন্সীগঞ্জের অনেকেই অবগত আছেন প্রতিবছর রমজান মাসে আমাদের ইফতার সামগ্রী/ঈদ উপহার বিতরণ কর্মসূচি চলমান থাকে, এর ধারাবাহিকতায় এই রমজানেও আমরা আমাদের প্রজেক্ট হাসিমুখ- ৪ কার্যক্রম চলমান রাখার উদ্যোগ গ্রহণ করেছি।
আপনারা যেকেউ চাইলে আর্থিক অনুদান দিয়ে অথবা যেকোনো খাদ্যসামগ্রী দিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আমরা চেষ্টা করবো অসহায় বা হতদরিদ্র মানুষের নিকট ইফতার সামগ্রী/ঈদ উপহার পৌছে দিতে...
অনুদান পাঠানোর নাম্বার- বিকাশ/নগদ (পার্সোনাল) :
০১৯৫৬৪৮১২৬৫ ( নাজমুল হাসান নিয়ন)
০১৪০৪৫৬৪৮৫৩ ( ইমরান ঢালী)
06/12/2024
শুভ রক্তদান 🥰
প্রায় ২২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে একজন মুমূর্ষু রোগীকে ও নেগেটিভ রক্ত দিয়ে সহায়তা করেন সংগঠন এর বিপ্লবী সাধারণ সম্পাদক, ইমরান ঢালী (ইমু) 🖤
ভালো কাজে সবার আগে এভাবেই এগিয়ে যেতে হবে ✌️
আমার দেশ, আমার অহংকার 🥰
02/12/2024
"দেশটা তো আমার, তাই দেশের জন্যই কাজ করি" সংগঠনের সদস্যদের উদ্যোগে মোঃ শাহজাহান বেপারীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
যারা এই প্রশংসনীয় কাজে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ...
🇧🇩💖
27/08/2024
মুন্সীগঞ্জ থেকে বন্যার্ত দের সহায়তা করার জন্য "দেশটা তো আমার, জন্যই কাজ করি" সংগঠন এর সদস্যরা পরশুরাম, ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে! 🇧🇩💖
সকলের নিকট দোয়া প্রার্থী...
26/08/2024
আলহামদুলিল্লাহ।
"দেশটা তো আমার, তাই দেশের জন্যই কাজ করি" সংগঠন এর উদ্যোগে মুন্সীগঞ্জ সদর থেকে পরশুরাম, ফেনীর উদ্দেশ্যে আজ ২৬ আগষ্ট ২০২৪ ইং ভোর ৫ টায় রওনা হচ্ছে "দেশটা তো আমার, তাই দেশের জন্যই কাজ করি" সংগঠন এর সদস্যারা।
সকলের নিকট দোয়া প্রার্থী....
24/08/2024
ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি সহ দেশের যেসব স্থান বন্যায় প্লাবিত হয়েছে আল্লাহ তায়ালা সেসব স্থানের জনগণ'কে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক....
"দেশটা তো আমার, তাই দেশের জন্যই কাজ করি" সংগঠন এর পক্ষ থেকে বন্যায় প্লাবিত স্থানের মানুষদের সাহায্য করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, "দেশটা তো আমার, তাই দেশের জন্যই কাজ করি" সংগঠনের আজকের "গনত্রান সংগ্রহ কর্মসূচি" এবং অন্যান্য কর্মসূচি থেকে কালেকশনের মোট পরিমাণ: ২৫,৩৪২/-
এছাড়াও আজকে ৩ বক্স খাবার স্যালাইন এবং ৫০ পাতা জরুরি ঔষধ সংগ্রহ করা হয়...
গতকাল এবং আজকের মোট কালেকশনের পরিমাণ: ৫৬,১১২/-
(কথায়: ছাপ্পান্ন হাজার একশত বারো টাকা)
আগামীকাল ২৫/০৮/২০২৪ ইং সিপাহীপাড়া চৌরাস্তায় আমাদের "গনত্রান কর্মসূচি" চলমান থাকবে। আপনারা আর্থিক অনুদান অথবা প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সহায়তা করতে পারেন।
08/07/2024
একজন মুমূর্ষু রোগীকে "ও নেগেটিভ" রক্ত দিয়ে সহায়তা করেন সংগঠন এর বিপ্লবী সাধারণ - সম্পাদক
ইমরান ঢালী (ইমু)।
মানবিক কাজে সবার আগে এভাবেই এগিয়ে যেতে হবে। 🖤
08/04/2024
" দেশটা তো আমার, তাই দেশের জন্যই কাজ করি" সংগঠন এর উদ্যোগে প্রজেক্ট হাসিমুখ (৩) কর্মসূচির ধারাবাহিকতায় আজকে মুন্সীগঞ্জ জেলার সিপাহীপাড়া এবং রিকাবী বাজার অঞ্চলে বিভিন্ন হতদরিদ্র, পথশিশু এবং অসহায় দের মাঝে ইফতার বিতরণ করা হয়...
যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করে প্রজেক্ট হাসিমুখ- ৩ সফল করেছেন তাদের "দেশটা তো আমার, তাই দেশের জন্যই কাজ করি" সংগঠন এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ! 🇧🇩💖জ