বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা, Political organisation, Mymensingh.

Photos from বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা's post 28/01/2026

৩ বছর আগের দিন গুলো এতো সহজ ছিলোনা-
ঐ সময় আমরা বুক টান করে স্বৈরাচারী শাসকের রক্ত চোক্ষোকে উপেক্ষা করে মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম ভাই এ-র নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, বর্তমানে আছি এবং দ্বীনের সার্থে থাকবো ইনশাআল্লাহ!

মুক্তি মুক্তি মুক্তি চাই ---- মামুনুল হকের মুক্তি চাই
স্লোগানে স্লোগানে প্রকম্পিত ময়মনসিংহের রাজপথ!!

আজ বাদ জুমআ “মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নিঃশর্ত মুক্তি, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো, পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সংকোচন, বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি"র প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম এ-র সভাপতিত্বে সম্পাদক বাইতুলমাল মুহাম্মাদ রুহুল আমীন বাদশা এ-র পরিচালনায় বক্তব্য রাখেন
জেলা সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জেলা আমেলার সদস্য মুফতি নাসির উদ্দীন, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা এনামুল হক,মাওলানা মাহবুবুর রহমান, মুহাম্মদ আব্দুর রশিদ,মহানগরীর দায়িত্বশীল আব্দুস সাত্তার বিপুল, ইশ্বরগঞ্জ থানার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ফুলবাড়িয়া থানার সভাপতি মাওলানা ফরহাদ হোসেন, মুক্তাগাছা থানার দায়িত্বশীল মুহাম্মাদ আরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা সভাপতি মানসুর হাসান, সম্পাদক সংগঠন মাহমুদুল হাসান প্রমুখ।

28/07/2025

আজ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়
উক্ত গোলটেবিল বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মা মুনুল হক বলেন, বাংলাদেশের ধর্মীয় ইস্যূ ও স্বাধীনতা ইস্যূতে পর্যবেক্ষণে রাখা হেফাজতের দায়িত্বের অন্তর্ভুক্ত। জাতির সেই আস্থার জায়গা থেকে হেফাজতে ইসলামের কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ সর্বপ্রথম বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় পরিচালনার তীব্র বিরোধীতা করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বিষয়ে তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করার পর সরকারের বিষয়ে বেশ কয়েকদফায় আলোচনায় উদ্যোগ গ্রহণ করা হয়। সর্বশেষে প্রধান উপদেষ্টা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শীর্ষ আলেমদের সাথে বৈঠক করেন। উক্ত বৈঠকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশিসহ শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন।

সেখানে আমরা দ্যর্থহীন ভাষায় বলেছি, সরকারের এই কাজের দায় কোনোভাবেই হেফাজতে ইসলাম এবং বাংলাদেশের আলেমসমাজ নিবে না বরং গণমানুষের শঙ্কার জায়গায় হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের শক্ত অবস্থান ও ভূমিকা অব্যাহত রাখবে। আমরা সেদিন সুস্পষ্টভাবে সরকারকে আমাদের পরামর্শ ও মতামত জানিয়ে দিয়েছি।

তিনি আরো বলেন, আমরা সরকারকে বার্তা দিয়েছি যে, এই বিষয়ে দেশের সকল অংশিজন বিশেষ করে সকল রাজনৈতিক দলের কাছে আপনাদের অবস্থান ও ভূমিকা স্পষ্ট করতে হবে। এরপর সম্মিলিত সিদ্ধান্তকেই হেফাজতে ইসলাম স্বাগত জানাবে। এটাই হলো এই বিষয়ে এই পর্যন্ত হেফাজতের নীতি ও দৃষ্টিভঙ্গি।

তিনি আরো বলেন, আজকের এই গোলটেবিল বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত এসেছে। হেফাজতে ইসলাম এই মতামতকে নেয়ামক হিসেবে মূল্যায়ন করবে।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, দেশ ও ইসলামের স্বার্থে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। দেশ ও ইসলামের স্বার্থে শক্ত অবস্থান গ্রহণ করতে হলে ইনশাআল্লাহ সেক্ষেত্রে হেফাজতে ইসলাম বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না।পাশাপাশি বিগত ফ্যাসিস্ট রেজিম হাসিনার পৃষ্ঠপোষকতাকারী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পৃষ্টপোষকতাকারী বিভিন্ন প্রতিষ্ঠান তথা মিডিয়ার বিরাট একটি অংশের সংশ্লিষ্ট বিষয়ে অতি উৎসাহ উদ্বেগের নতুন মাত্রা সৃষ্টি করেছে।
এই তিনটি বিষয়ে সামনে রেখেই আগামীতে আমরা পদক্ষেপ গ্রহণ করবো।

26/07/2025

গোলটেবিল বৈঠক!

23/07/2025

হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নামে দায়েরকৃত ২২৪ টি মিথ্যা মামলার মধ্যে ১৭৬ টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে মর্মে আশ্বস্ত করলেন মাননীয় আইন উপদেষ্টা । যার মধ‍্যে বি.বাড়িয়ার ৭১ টি মামলার মধ‍্য হতে ৬৯টি রয়েছে ।
অবশিষ্ট মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত‍্যাহার করবেন বলে কথা দিয়েছেন । আমরা সহযোগিতাই করতে চাই ।

আজ আমিরে মজলিস এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

- Admin Post

16/07/2025

বিবৃতি
১৬ জুলাই ২০২৫ খ্রি.
ঢাকা।

গোপালগঞ্জে এনসিপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ এক বিবৃতিতে বলেন, গোপালগঞ্জে এনসিপি আয়োজিত পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর আক্রমণের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় ও গণতন্ত্রবিরোধী। শান্তিপূর্ণ কর্মসূচিতে এধরনের সহিংস হামলা রাষ্ট্রীয় ও নাগরিক নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি।

তিনি বলেন, দেশ এক গভীর রাজনৈতিক সংকট অতিক্রম করছে। জনগণ স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য সংগ্রামরত। এমন সময় একটি ভারতপন্থী গোষ্ঠী পলাতক নেত্রীর ইন্ধনে দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আজকের হামলা তারই অংশবিশেষ।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা স্বাধীনতা, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের শত্রু। অতীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের মদদপুষ্ট দোষীদের পরিচয় সকলের জানা। এসব হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, এই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমরা তাদের আশু সুস্থতা কামনা করি। পাশাপাশি, এ ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে—দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটছে। সরকার ও প্রশাসনের দায়িত্বশীল, নিরপেক্ষ ও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, দেশের জানমাল, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সকল অশুভ ও ষড়যন্ত্রমূলক শক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে। বিশেষ করে পলাতক দুর্নীতিবাজ নেত্রী ও তার দেশবিরোধী সহযোগীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

মহাসচিব দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ ও ইসলামপ্রিয় জনতাকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

বার্তা প্রেরক
হাসান জুনাইদ
মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস

Photos from বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা's post 16/07/2025

আজ থেকে ৩ বছর আগে।
শাখ মজলিসে আমেলার সদস্যদের নিয়ে
শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছিল।

নিয়মিত সংগঠনে সময় দিয়ে ও প্রশিক্ষণের মাধ্যমে এজন দায়িত্বশীল গড়ে তোলা হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস এ-র স্তর ৪ টি।
সদস্য, কর্মী, সংগঠক ও নকিব।

২০০৯ এর ২৯ মে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইট থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস পদযাত্রা শুরু করেছিল।

২০২৫ জানুয়ারি ১১ তারিখ পর্যন্ত আমাদের নেতা শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক সাহেব দাঃবাঃ এ-র বলিষ্ঠ নেতৃত্ব চলমান ছিলো।

১১ জানুয়ারী ২৫ তারিখ আমাদের নেতা মূল দলের আমীরে মজলিস নির্বাচিত হয়।

১১ জানুয়ারি ২৫ পর্যন্ত আমার জানা মতে সর্বোচ্চ স্তর নকিব ১৫/১৬ বছরে ভুল না হয়ে থাকলে সারা বাংলাদেশে ৪০/৪৭ জন নকিব হয়েছিলো।

আলহামদুলিল্লাহ!
এ-র মধ্যে--
আমাদের ময়মনসিংহ জেলায় ৬ জন নকিব আছে।
মাওলানা মুহাম্মাদ রেজাউল করিম
মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান
মোঃ আঃ রশীদ
মাওলানা মোহাম্মদ শরিফুল ইসলাম
মোঃ মাহমুদুল হাসান
মুহাম্মাদ রুহুল আমীন বাদশা

বর্তমান বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা শাখার দায়িত্বশীলদের প্রতি আহবান থাকবে আমাদের ময়মনসিংহ জেলা শাখা ৬৪ জেলার মধ্যে প্রথম স্থানের রাখার চেষ্টা করবেন আশা করি।

এগিয়ে যান শুভকামনা!

Photos from বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা's post 14/07/2025

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণের উদ্যোগে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত

Photos from বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা's post 14/07/2025

আজ বাংলাদেশ খেলাফত মজলিসের আগামী নির্বাচনের ৩০০ আসনের প্রার্থী যাচাই-বাছাই করার জন্য জরুরী বৈঠকে বসেন নির্বাচনী """সার্চ কমিটি""।

অচিরেই আমিরে মজলিস আল্লামা মামুনুল হক
কয়েক ধাপে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবেন ইনশাআল্লাহ।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব
মাওলানা জালাল উদ্দিন আহমদ
যুগ্ন মহাসচিব
মাওলানা আতাউল্লাহ আমিন
তোফাজ্জল হোসেন মিয়াজী
সাংগঠনিক সম্পাদক
মাওলানা আজিজুর রহমান হেলাল
মাওলানা মোহাম্মাদ ফয়সাল
মাওলানা আবুল হাসানাত জালালী
মাওলানা আবু সাঈদ নোমান
মাওলানা নেয়ামতুল্লাহ।

Photos from বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা's post 14/07/2025

১৪ জুলাই ২০২৩, আজকের এ-ই দিনের কত স্মৃতি!
তখন প্রতিপক্ষ ছিল পলাতক সরকার।
ঐসময়ে কাজ করতে অনেক অনেক বেশি মজা হতো।
যে কোন কাজের প্রতিপক্ষ থাকলে ব্যাপক মজা লাগে।

আবারও ঐসময়ের সহ-যুদ্ধাদের সংগ্রামী সালাম!
আপনারাই ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ!

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে
ময়মনসিংহের ১৩ টি উপজেলা ও মহানগরীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Mymensingh