20/10/2022
বিলকিস আক্তার ,সলিমপুর আমৃতলা নিবাসী। গত এক মাস যাবত আমার সাথে দেখা করে এটি বোঝানোর চেষ্টা করছেন যে : তিনার থাইরয়েডের একটি বড় অপারেশন আছে, ডাক্তার বলেছেন চল্লিশ হাজার টাকা লাগবে। উনার কাছে বিশ হাজার টাকা আছে। বাকিটির সাপোর্ট যদি আমরা দিতে পারি তাহলে তার চিকিৎসা টা হবে। এবং তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।
আজকে তার অপারেশনটি হওয়ার কথা.... বরাবরের মতো শাজাহান ভাই লাবিব হসপিটালের মালিক- আমাদেরকে সাহায্য করেছেন তার চিকিৎসাটি করিয়ে দেওয়ার ব্যাপারে।
এবং আনন্দের সাথে জানাচ্ছি যে বাকি সহযোগিতা টুকু আমরা করতে পেরেছি..........
