আমরা ময়মন্সিঙ্গা লুক, এইডাই আমগর ইস্ট্যাইল আইন্নের কুনু সমস্যা?

আমরা ময়মন্সিঙ্গা লুক, এইডাই আমগর ইস্ট্যাইল আইন্নের কুনু সমস্যা?

Share

ময়মনসিংহ এর খাঁটি আঞ্চলিক ভাষা ,এখানকার মানুষের সরলতা এবং এর ঐতিহ্য নিয়েই আমাদের এই যাত্রা,,,,,,

24/08/2025

ময়মনসিংহের গর্ব – হাসু চেপা শুঁটকি! ✨

ময়মনসিংহের নান্দাইলের নাম এখন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে এক মানুষকে ঘিরে – তিনি হাসু মিয়া, সবার প্রিয় “হাসু চেপা”। 😍

👉 নিজের হাতের পরিশ্রম আর সততার মাধ্যমে তিনি তৈরি করেছেন এক অনন্য ব্র্যান্ড – হাসু চেপা শুঁটকি।
👉 প্রতি সপ্তাহে নান্দাইল পৌর বাজারে মাত্র তিন দিন দোকান বসান। আর ওই তিন দিন ক্রেতাদের ভিড়ে বাজার মুখর হয়ে ওঠে।
👉 এক কেজি চেপা শুঁটকির দাম বেশি হলেও ক্রেতাদের লাইন এক ঘণ্টারও বেশি সময় ধরে থাকে।
👉 বছরে তিনি বিক্রি করেন প্রায় ৪০–৪৫ লাখ টাকার শুঁটকি। 💰

📌 তার শুঁটকি কেন এত জনপ্রিয়?
✔️ নিজ হাতে তৈরি ও পরিষ্কার
✔️ স্বাদে অনন্য
✔️ মানের নিশ্চয়তা
হাসু ভাই প্রমাণ করেছেন—কোনো কাজই ছোট নয়। নিষ্ঠা, সততা আর মান বজায় রাখলে সেই কাজই মানুষকে বড় করে তুলতে পারে। 💪

31/07/2025

ময়মনসিং এর লুক

- এক্সকিউজ মি!
: ইয়েস স্যার!
- গ্লাসটা খলায়া আনেন।

20/07/2025

হ হ.....
আইলাম ম্যালাদিন বাদে
লিকার মাইরা চা দে,

কিরুম আসস শইলডা ভালা?
আগের চে অইসস আরো কালা,

আমার কথা আর কইস না
শইল্লের বেদনায় বাঁচি না।

কমরো বিষ, ঠেংগে বিষ
চা ডা খায়া টিপ্পা দিস,

রানছে কি, খায়াম কিদ্দা?
আস মুজ্ঞি ধর দুইড্ডা।

মাছ ধরার জাল ফালা
ভাত ইট্টু শক্ত শক্তই ভালা।

কুম্বালা তে খায়াম?
খায়া আবার গঞ্জ যায়াম।

মেমান আইসি তগো বাইত
সেবা কর দিন রাইত।

_____________________

কুবিতার নাম : বেঢহা মেমান 🫣

10/07/2025

নিচের শূন্যস্থান পুরুন করুইন:

ময়মনসিংহ বিভাগো এসএসসি তে এইরুম লুডা মার্কা রেজাল্ডের কারন কি?

=> লেহাপড়া বাদ দিয়া কনটেন্ট ক্রিয়েটরের লাইজ্ঞা
=> টিকটকে নাইচ গান করার লাইজ্ঞা
=>ফুড ব্লগারগিরি করার লাইগা
=>জমিদারগিরি আর ফুটানি গিরি দেহানীর লাইজ্ঞা

10/07/2025

আপডেট ভার্সন:
ময়মন্সিংগা প্রেমিক প্রেমিকা । হেরা এইবার এস এস সি তে লুডা মারছে :( তাগর ফোনালাপ :

:জানু খারাপ খবর আছে 😔 বাহে কইছে টিকটকারের লগে বিয়া দিবো। 😐
-এইডা তো বালা খবর ;) হুইন্না বুকটাত সাহস পাইলাম
: বালা খবর? কিবা? :O
- আমার বাহে বাইত তে বাইর কইরা দিছে, কইছে যা মুবাইল চালা গা, আরো বেশি কইরা টিকটক রিলস বানা গা। :D হগলে তুমারে আর বিয়া করতে কুনু সমুস্যা নাই ;) রাস্তা তেলতেলা কিলিয়ার :D
#মধ্যবিত্ত

পুরাতন ভার্সন
ময়মন্সিংগা প্রেমিক প্রেমিকা । হেরা এইবার এস এস সি তে লুডা মারছে :( তাগর ফোনালাপ :

:জানু খারাপ খবর আছে , বাহে কইছে রিক্সাওয়ালার লগে বিয়া দিবো। :(
-এইডা তো বালা খবর ;) হুইন্না সাহস পাইলাম
: বালা খবর? কিবা? :O
- আমার বাহে বাইত তে বাইর কইরা দিছে, কইছে রিক্সা চালা গা :D হগলে তুমারে আর বিয়া করতে কুনু সমুস্যা নাই ;) রাস্তা তেলতেলা কিলিয়ার :D

01/03/2025

উডুইন উডুইন। আতাফাতা কইরা উইট্টা ফরুইন ফতরের খাওনের টাইম অয়া গেছে

25/02/2025

দুইজনেই চশমা পরে।
দুইজনের খুচাখুচা দাড়ি।
দুইজনের গঞ্জিই লাল।

একজন পর্দার আড়ালের লুক
আরেকজন পর্দার সামনের লুক

একজন মধ্যবিত্ত
আরেকজন ভাইসাব

04/02/2025

দোকানে এক আপু ভুল করে রেখে গেছেন। । একটা সিডা টান, তারপরে একটা আতাফল, তার পরে আরবি হরফে ফা বা অথবা জাল অক্ষর৷ মনে হয় কোন সংকেতিক চিহ্ন। জিনিসটা কি দেখার জন্যে বউকে দেখালাম।আশ্চর্যজনক ভাবে বউ রেগে গেলো।এখন আমার বউ আমাকে হুদাই সন্ধেহ করতেছে। আমি নাকি দোকানে বসে কৃষ্ট লীলা করি 😑আপু আপনার জিনিস আপনি নিয়ে যান। আমি পশ্চিমমিহি চায়া কইতাছি এই জিনিস আমার না। আপনারা কেউ বলতে পারবেন এই চিহ্নের মানে কি?
#মধ্যবিত্ত সরল সোজা মানুষ

16/01/2025

আক কইরা কি ভাবতাছুইন? ইউরুপ? আম্রিকা? নাগো বাই এইডা আমগর ময়মনসিংহ। আতাফাতা কইরা কইছে দেহি জাগাডা কুনু পরছে?

ছবি: আব্দুল আলীম সাগর ভাই

31/12/2024

আইক্কাউলা বাঁশ লয়া ২০২৫ খারায়া রইসে।আর তারে আমন্ত্রণ জানাইতে কতডি ছাগল পটকা লয়া খারায়া রইসে।

হে ছাগল সমাজ,ঠাস ঠুস শব্দ না করলেও ক্যালেন্ডারের পাতা ঠিহি উল্ডাইবো। 🙂

Send anonymous letters on Chithi.me 28/11/2024

পেইজ নিয়ে আপনার মনের সুখ দুক্ষের আলাপ জুরাইন।
তাফাতা কইরা চিডি লেহুইন।

Send anonymous letters on Chithi.me Let's go back a few decades and send @{data.user .username} anonymous messages with handwritten styles!

03/11/2024

ফুলবাড়িয়ার ছেরি ময়মনসিংহ আইসা শুদ্ধ রাও হিকছে। তে হের Bf হেরে কল দিসে। তাগর ফোনালাপঃ

-জানু দেখেছো ময়মনসিংহের কত গুলা কাচ্চির রেস্টুরেন্ট হয়েছে।
:হ্যা দেখেছি, কত #ভুইত্তামাতা আর কত সুন্দর ডিজাইন।
- ইচ্ছে করছে তুমারে নিয়ে সব গুলা রেস্টুরেন্টে ট্রাই করতে উড়ে উড়ে চলে আসি। তুমি যাবে?
: হ্যা অবশ্যই। #কুম্বালা আসবে?

#মধ্যবিত্ত

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mymensingh