13/04/2026
ধানীখোলা স্কুলের এত অধঃপতন কিভাবে হলো??
ত্রিশালকে জানুন, ত্রিশালের সাথে থাকুন
13/04/2026
ধানীখোলা স্কুলের এত অধঃপতন কিভাবে হলো??
03/04/2026
ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
17/03/2026
বাস্তবায়ন দেখতে চাই...
15/03/2026
ত্রিশাল বাসী বাস্তবায়ন দেখতে চায়!
ত্রিশাল,কানিহারী ইউনিয়নে মান্দাটিয়া গ্রামে গত ২৬/২/২০২৬ ছয় শিশু বাচ্ছাকে ধর্ষণ করে সিরাজুল ইসলাম নামের এক কুলা*জ্ঞার।
স্ব-চুক্ষে দেখে সাক্ষী কিন্ডারগার্টেন পড়ুয়া এক শিশু। সাক্ষী দেওয়ার ফলস্বরূপ হুমকি দিচ্ছে ধর্ষক সিরাজুল ইসলামের পরিবার।
৬ বছরের শিশু বাচ্ছাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে,এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে পরিবারটিকে..
যার ফলে শিশু বাচ্ছাটি গৃহবন্দী অবস্থায় রয়েছে,ঘর থেকে বের হতে পারছে না,স্কুলে যেতে পাচ্ছে না।
সবাই ভিডিও শেয়ার দিয়ে দিবেন,যাতে ভুক্তভোগী ফ্যামিলিটি ন্যায় বিচায় পায়।
©Beautiful Trishal
ত্রিশালে উকিল বাড়ি–কালিবাজার সংযোগ সড়কের উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ।
ভিডিও সূত্র: https://www.facebook.com/reel/1662159094943611/?app=fbl
22/02/2026
শুধু ত্রিশালেই নয় আজকে সারা দেশে চাদাবাজি নিয়ে যা হয়েছে...
চাঁদাবাজরা ধর্ম মানে না, কিন্তু দল ঠিকই মানে।
ত্রিশাল বদরুল সিএনজি পাম্প সংলগ্ন সড়কে সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করেছেন। চালকদের অভিযোগ, যেখানে আগে ২০ টাকা চাঁদা দিতে হতো, আজ তাদের কাছে ১০০–২০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে।
সূত্র: https://www.facebook.com/share/v/1DGJziKZf3/
#চাঁদামুক্ত_ত্রিশাল_চাই
চাঁদামুক্ত ত্রিশাল চাই। যেখানেই চাঁদাবাজ দেখবেন,
সেখানেই রুখে দাঁড়াবেন।
ত্রিশালে সিএনজি থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন।
পরিবর্তন কি হলো তাহলে??
21/02/2026
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আনন্দমোহন কলেজের রসায়ন বিভাগের মেধাবী ছাত্র শাওন সৈকতকে আমরা আর ফিরে পাইনি। জয়নুল পার্কের ওপারে ছিনতাইকারীর কবলে পড়ে নিখোঁজ হওয়ার পর আজ তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। একটি সম্ভাবনাময় প্রাণ এভাবে শেষ হয়ে যাওয়া কেবল একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো ময়মনসিংহের জন্য একটি কলঙ্ক। আমরা শাওনের আত্মার মাগফেরাত কামনা করছি।
কিন্তু প্রশ্ন হলো—আর কত?
আজ ময়মনসিংহ শহরটা সাধারণ মানুষের জন্য মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে। কেবল জয়নুল পার্কের ওপার নয়; শম্ভুগঞ্জ ব্রিজ, চরপাড়া মোড়, কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে শুরু করে শহরের যে কোনো অন্ধকার গলি—সবখানেই এখন ছিনতাইকারীদের রাজত্ব।
বিশেষ করে এদের 'মাজরা' কালচার! এরা দলবদ্ধ হয়ে আড্ডা দেয়, অন্ধকার এলাকায় ওঁৎ পেতে থাকে এবং সুযোগ বুঝে সাধারণ মানুষকে ছেঁকে ধরে। টাকা-মোবাইল তো নিচ্ছেই, এখন এরা মানুষের প্রাণ নিতেও দ্বিধা করছে না। প্রশাসনের নাকের ডগায় বসে এরা কীভাবে 'মাজরা' সিন্ডিকেট চালায়? সাধারণ মানুষ কি তবে ঘরে বন্দি হয়ে থাকবে?
📢 আমাদের দাবি স্পষ্ট:
১. শাওন সৈকতের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে ফাঁ / সি নিশ্চিত করতে হবে।
২. শম্ভুগঞ্জ ব্রিজ, চরপাড়া এবং শহরের প্রতিটি লো-লাইট বা অন্ধকার পয়েন্টে সিসিটিভি ক্যামেরা ও স্থায়ী পুলিশি টহল বসাতে হবে।
৩. এই 'মাজরা' সিন্ডিকেট এবং ছিনতাইকারীদের কঠোর বিচারের আওতায় আনতে হবে।
শহরটা আমাদের প্রাণের ময়মনসিংহ। এখানে আমরা নিরাপদে বাঁচতে চাই, অকালে লাশ হতে চাই না। আজ শাওন গেছে, কাল আমি বা আপনি হতে পারেন পরবর্তী টার্গেট। প্রশাসন কি তবে আমাদের লাশের মিছিল গুনতেই ব্যস্ত থাকবে? ✊🔥
#ব্রহ্মপুত্রের_কুমির