26/03/2026
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ লাইভ প্রোগ্রামে বক্তব্য রাখবেন,মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
সময়: ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার দুপুর ২ টা
26/03/2026
বিনম্র শ্রদ্ধা
হে মহান জাতির পিতা,,,,
15/08/2025
গত শোক দিবসে ধানমন্ডি ৩২-এ যে কাজটি বর্তমান এনসিপি করেছিল, সেই একই কাজ এবার দলগতভাবে করেছে বিএনপি। অথচ জামায়াত কিংবা এনসিপিও এবার “দলগতভাবে” শোক দিবসে বাধা দিতে সেখানে যায়নি।
প্রথমে মনে হয়েছিল, হয়তো স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা অতিউৎসাহী হয়ে সেখানে গেছেন। কিন্তু বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি দেখে বোঝা গেল—এটা আসলে দলগত সিদ্ধান্ত। প্রশ্ন জাগে, ১৫ আগস্টে বাধা দেওয়ার দায় বিএনপি কেন নিল, এবং তাদের কি লাভ হলো?
১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের দায় তারা আগেও নিয়েছিল—বঙ্গবন্ধুর খুনিদের বারবার পুরস্কৃত করে। এ কারণেই আজ পর্যন্ত বিএনপি জোর দিয়ে বলতে পারে না যে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন না; যুক্তি ও প্রেক্ষাপটের পরীক্ষায় তারা হেরে যায়। এবার আবারো শোক দিবসে বাধা দিয়ে সেই দায় নিলো। কেন?
বিএনপির কেউ হয়তো বলবেন, আওয়ামী লীগ “সরকার” বিএনপির সাথে অনেক কিছু করেছে। মেনে নিলাম। কিন্তু সরকার পরিচালনা করে বহু ব্যক্তি, বহু সংস্থা, বহু বিভাগ, বহু মত, বহু পথ, এবং রাষ্ট্রের প্রয়োজনে সেখানে নানা সিদ্ধান্ত হয়। সরকার ও দলকে আমি কখনো এক করে দেখি না।
কারণ, রাজনৈতিক দল চলে একটি সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে। গত ১৫ আগস্টে ইউনূস সরকার এনসিপি ও জামায়াতকে ব্যবহার করেছিল—তখন বিএনপির কেউ কেউ প্রকাশ্যে এর সমালোচনা করেছিলেন। অথচ এবার একই কাজটি বিএনপি নিজেরাই করল।
আওয়ামী লীগ কি কখনো জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে বাধা দিয়েছে? বিএনপির মনে রাখা উচিত—১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০৭ সালের জানুয়ারিতে দুইবার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে বিএনপির পতনের পরও, জিয়াউর রহমানের সমাধিতে আওয়ামী লীগ বাধা দিতে যায়নি। সেই দুইবারও বর্তমানের মতো সরকার ক্ষমতায় ছিল।
হয়তো গণমামলার ভয় বা রাজনৈতিক চাপে অনেকে কিছু বলেন না। কিন্তু রাজনীতিবিদদের অন্যতম গুণ হলো, জনগণের মন পড়তে পারা। বিএনপি চাইলে এখনই জরিপ করে দেখতে পারে—তাদের এই সিদ্ধান্ত জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য ছিল। জরিপে কষ্ট হলে অন্তত ফেসবুকের নিউজফিডগুলো দেখলেই কিছুটা ধারণা পাওয়া যাবে।
সবশেষে, কবি ইমতিয়াজ মাহমুদের ভাষায় বলি—
“যত দূরে যাও পাখি, দেখা হবে ফের,
স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের!”
14/08/2025
"আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস"
ইতিহাসের নৃশংসতম এই হত্যাকান্ডে নিহত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি.....
05/08/2025
৫ই আগস্ট ২০২৪ এ বাঙালি জাতির ইতিহাসে যে সকল নতুন অধ্যায় যোগ হল :
১।সাম্রাজ্যবাদীদের দাসত্ব করতে ইউনুসকে ক্ষমতায় আনতে শত শত নিরীহ ছাত্রের জীবন হরণ
২। হাজার হাজার পুলিশকে , শত শত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষকে নিশংসভাবে হত্যা করা
৩। মুক্তিযোদ্ধার গলায় জুতা মালা পড়িয়ে আর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা প্রশ্নবিদ্ধ করে মুক্তিযুদ্ধকে অববাননা করা আর মুক্তিযুদ্ধ বিরোধী খুনি ধর্ষক রাজাকার আলবদল আল সামস দের প্রেতাত্মা জামাত-শিবিরের আফফালন ।
৪। শিক্ষকদের গলায় জুতার মালা পরিয়ে কর্মস্থল থেকে জোরপূর্বক অপসারণ করা
৫। আপনার অজ্ঞাতে আপনার সন্তানকে পাকিস্তানি ভাবধারায় দীক্ষিত করা
৬।জাতির অবিসংবাদিত মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা
৭। একটি স্বাধীন সার্বভৌম সুন্দর রাষ্ট্রকে ৫০ বছর পিছিয়ে দেওয়ার ইতিহাস
৮। মব ভায়োলেন্স নামে একটি নতুন শব্দের সাথে পরিচিত হওয়া এবং সর্বদা আপনার আতঙ্কিত থাকা
৯। সর্বোপরি আমেরিকান সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করতে যেয়ে বাংলাদেশকে তার প্রতিবেশীর সাথে যুদ্ধের আশঙ্কায় ফেলে দেওয়া
এই স্বাধীন বাংলাদেশে চিরকাল গোলাম আজম নিজামিদের রাজাকারের শিরোমণিই বলা হবে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের আগ পর্যন্ত যেমন রাজাকাররা ভাবতে পারিনি এ দেশ স্বাধীন হলে কতটা লানতের শিকার তারা হবে তেমনি আজকের পাঁচই আগস্ট এ যারা উৎসব করছে তাদের সেই ভাগ্য বরণ করতে অচিরেই ইনশাআল্লাহ ☝️
01/08/2025
বঙ্গবন্ধু
শোক থেকে হোক শক্তি
আমরা মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবাতে পারবে না
26/07/2025
শুভ জন্ম দিন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু- যোগ্য দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর সু- যোগ্য সন্তান আধুনিক বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয়
19/07/2025
গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে হরতাল সফল করুন।
২০ জুলাই, রবিবার ২০২৫