Jamaat Mymensingh City

Website Contact the organization

Jamaat Mymensingh City Welcome to Official page of Bangladesh Jamaat-e-Islami, Mymensingh City.

এডভোকেট আজহারুল হকের ইন্তেকালে ময়মনসিংহ মহানগর জামায়াতের শোক প্রকাশময়মনসিংহ জেলা জজশীপের বিজ্ঞ জিপি এডভোকেট আজহারুল হকের...
30/10/2026

এডভোকেট আজহারুল হকের ইন্তেকালে ময়মনসিংহ মহানগর জামায়াতের শোক প্রকাশ

ময়মনসিংহ জেলা জজশীপের বিজ্ঞ জিপি এডভোকেট আজহারুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল এবং সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

আজ এক যৌথ শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এডভোকেট আজহারুল হকের ইন্তেকালে আমরা একজন বিজ্ঞও সম্মানিত আইনজীবীকে হারালাম। তাঁর মৃত্যুতে আইন অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক ও দুঃখ সহ্য করার তাওফিক কামনা করেন।

প্রচার ও মিডিয়া সম্পাদক
ময়মনসিংহ মহানগর
বাংলাদেশ জামায়াতে ইসলামী

২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিলময়মনসিংহ: ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্ট...
28/10/2026

২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ: ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার আমীর আব্দুল করিম, ময়মনসিংহ মহানগরের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, মহানগর সেক্রেটারি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, মহানগরের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম। এ ছাড়া মহানগর জামায়াতের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। ২০০৬ সালের এই দিনে পল্টনে জামায়াত-শিবিরের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর লগি-বৈঠা দিয়ে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা দেশবাসীর স্মৃতিতে গভীর ক্ষত সৃষ্টি করেছে।

তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের পাশাপাশি হামলার নির্দেশদাতা হিসেবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদেরও আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পুনরুজ্জীবিত করা, প্রয়োজনীয় পুনঃতদন্ত ও সম্পূরক চার্জশিট দাখিলের মাধ্যমে বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনানুগ শাস্তি নিশ্চিত করা জরুরি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ২৮ অক্টোবরসহ বিভিন্ন সময়ে নিহত সকল শহীদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

#মিডিয়া_টিম_পোস্ট

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল যোগ দিন।
26/10/2026

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল যোগ দিন।

ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীলদের নিয়ে মহানগর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসে...
17/10/2026

ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীলদের নিয়ে মহানগর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন।

মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী।

ময়মনসিংহ মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিতঅদ্য শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃত...
16/10/2026

ময়মনসিংহ মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
অদ্য শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ মহানগর জামায়াতের রুকন সম্মেল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাব উদ্দিন তিনি বলেন, আমাদের একটা স্পেশাল এন্টিটি আছে, সত্ত্বা আছে। আমাদের আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা সেই বৈশিষ্ট্যকে ধারণ করার জন্য চেষ্টা করি। কারণ আল্লাহ রব্বুল আলামীনের কাছে আমাদের প্রত্যেকটা কাজ, চিন্তা, ইবাদত—তার সন্তুষ্টির সাথে আমাদের কানেকশন রয়েছে। এইজন্য আমরা যতটা যা পারি স্বাচ্ছন্দ্য হয়ে চলি। যতটা আমরা পারি নিজেকে হেফাজত করার চেষ্টা করি। যতটা আমার যোগ্যতায় খাটায়, ততটুকু আমি আনুগত্য করার চেষ্টা করে থেকে থাকি। আমল করার পরে নন-স্যাটিসফাইড থাকতে হবে অলওয়েজ, পেরেশান থাকতে হবে যে আমি কিছুই করতে পারি নাই আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যদি এতই ভালো হয়ে থেকে থাকি, তাহলে সকলেই আমার জন্য ভালো বলবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, অধ্যাপকমাওলানা এনামুল হক, জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম।
ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারিদ্বয় আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুল মাল সম্পাদক গোলাম মহসীন খান, কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আব্দুল আজিজ, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, ওয়ালীউল্লাহ মুজাহিদ সহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীল ও রুকনবৃন্দ।

দুইদিনব্যাপী উপজেলা আমীর ও সেক্রেটারি শিক্ষাশিবির ২০২৬তারিখ- ২ ও ৩ অক্টোবর'২০২৬১ম দিনপ্রধান অতিথি-এডভোকেট এহসানুল মাহবুব...
02/10/2026

দুইদিনব্যাপী উপজেলা আমীর ও সেক্রেটারি শিক্ষাশিবির ২০২৬
তারিখ- ২ ও ৩ অক্টোবর'২০২৬

১ম দিন

প্রধান অতিথি-
এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিশেষ অতিথি-
এডভোকেট মতিউর রহমান আকন্দ
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য
বাংলাদেশ জামায়াতে ইসলামী

মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য
বাংলাদেশ জামায়াতে ইসলামী

আয়োজনে-
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ময়মনসিংহ অঞ্চল

মানবজীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতি কাজ পরিচালনা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব- অধ্য...
25/09/2026

মানবজীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতি কাজ পরিচালনা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব- অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পন্থায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে। সমাজে শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতা ফিরিয়ে আনতে হলে দাওয়াতে দ্বীনের কোনো বিকল্প নেই। জামায়াতের কর্মীদের ব্যক্তিগত জীবনের সততা ও নৈতিকতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে দাওয়াতের আদর্শ তুলে ধরতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর জেলা পরষিদের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল কর্মী শিক্ষাশিবিরে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার পরিচালায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেন, দাওয়াতি কাজের মূল ভিত্তি হতে হবে ধৈর্য, নম্রতা ও উত্তম আচরণ। মানুষের মন জয় করার জন্য কঠোরতা বর্জন করে হিকমত বা প্রজ্ঞার সাথে কথা বলতে হবে। আধুনিক যুগে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দ্বীনের দাওয়াত আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। দাওয়াতে দ্বীনের কাজ কোনো সাধারণ দায়িত্ব নয়, এটি সরাসরি আম্বিয়া আলাইহিস সালামদের উত্তরাধিকার। মহান আল্লাহ তায়ালা আমাদের যে ঈমানি নেয়ামত দিয়েছেন, তার শুকরিয়া আদায় করার সর্বোত্তম মাধ্যম হলো আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রচেষ্টা চালানো। আমাদের মনে রাখতে হবে, দাওয়াতের সফলতা কেবল কথার চাতুর্যে নয়, বরং আমাদের উন্নত চরিত্র ও আচরণের ওপর নির্ভর করে।
বর্তমান এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের প্রতিটি কর্মীকে একেকজন জীবন্ত আদর্শ হিসেবে সমাজের সামনে দাঁড়াতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের সুমহান ও শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। কঠোরতা বা জোর-জবরদস্তি নয়, বরং হিকমত, ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আসুন, আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে আরও উন্নত করি এবং আধুনিক প্রযুক্তি ও নিয়মতান্ত্রিক কর্মপদ্ধতি ব্যবহার করে প্রতিটি ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দেওয়ার শপথ গ্রহণ করি। আল্লাহ আমাদের এই দাওয়াতি প্রচেষ্টাকে কবুল করুন।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব বলেন, ইসলামী আন্দোলনে শপথ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি মহান আল্লাহর সাথে দ্বীন কায়েম এবং সমাজ কল্যাণের এক পবিত্র চুক্তি। রাসূলুল্লাহ (সা)-এর সুন্নাহকে অনুসরণ করে জামায়াতে ইসলামী এই শপথের পদ্ধতি বজায় রেখেছে, যা কর্মীদের মাঝে সর্বোচ্চ সততা, দেশপ্রেম ও শৃঙ্খলা নিশ্চিত করে। এই শপথের মাধ্যমে আমাদের কর্মীরা সৎ ও খোদাভীরু নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হন। এটি দলের অভ্যন্তরীণ গণতন্ত্র এবং 'শুনলাম ও মানলাম' (আনুগত্য)-এর নীতিকে শক্তিশালী করে, যা যেকোনো চরমপন্থা ও বিশৃঙ্খলা থেকে রাজনীতিকে মুক্ত রাখে। জামায়াতে ইসলামীর সংবিধান অনুযায়ী, একজন কর্মী যখন 'রুকন' বা পূর্ণাঙ্গ সদস্য হিসেবে শপথ নেন, তখন তিনি নিজের জীবনকে দুর্নীতি, অন্যায় ও ইসলামের পরিপন্থী যাবতীয় কর্মকাণ্ড থেকে মুক্ত রাখার অঙ্গীকার করেন। একই সাথে তিনি দেশের আইন মেনে, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করেন।

ময়মনসিংহ অঞ্চল কর্মী শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর, সহকারি সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, নেত্রকোণা জেলা জামায়াতের আমীর মাওলানা সাদেক আহমেদ হারিস, কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল, ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারসহ ময়মনসিংহ অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিলদেশীয় বাজারে জ্বালানি তেলের মূল্য বৃ দ্ধির...
21/09/2026

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

দেশীয় বাজারে জ্বালানি তেলের মূল্য বৃ দ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় মোড়ে এসে শেষ হয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহকারী সেক্রটারি মাহবুবুর রশীদ ফরাজী, মিডিয়া ও আইটি সম্পাদক এইচ.এম জোবায়ের, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, অফিস বিভাগের সেক্রেটারি খন্দকার আবু হানিফ, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।আপনারা সবাই আমন্ত্রিত
21/09/2026

জালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

আপনারা সবাই আমন্ত্রিত

19/09/2026

🔴LIVE...
ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Mymensingh City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Mymensingh City:

Shortcuts

Share