28/05/2026
শোক সংবাদ
ঈশ্বরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি জনাব বজলুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকার Labaid Hospital-এ ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে ঈশ্বরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও সম্মানিত একজন ব্যক্তি।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।
26/05/2026
ময়মনসিংহ নগর ও জেলার বিভিন্ন উপজেলায় পবিত্র ঈদুল আজহার ঈদ জামাত কখন ও কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে মুসল্লিদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। নগরের প্রধান ঈদগাহ থেকে শুরু করে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের মসজিদ ও ঈদগাহে নির্ধারিত সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কোথায় কখন ঈদ জামাত হবে, তা জেনে সময়মতো উপস্থিত হয়ে সবাইকে ঈদের আনন্দ ও ইবাদতে শামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
25/05/2026
শোক সংবাদ
তারুন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হালিম সাহেব শারীরিক অসুস্থতাজনিত কারণে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম দীর্ঘদিন এলাকার মানুষের সেবা ও কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তা’আলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।
আমীন।
23/05/2026
একটি নৌকার ধারণক্ষমতা ৪ জন। কিন্তু নৌকায় আরোহী আছেন ৫ জন। নৌকাটিকে ডুবন্ত দশা থেকে বাঁচাতে হলে যেকোনো একজন ব্যক্তিকে ফেলে দিতে হবে।
নৌকায় থাকা ৫ জন ব্যক্তির পেশা ও সমাজে তাদের ভূমিকা নিচে দেয়া হলো:
১. ডাক্তার: মানুষের জীবন বাঁচান। যেকোনো জরুরি পরিস্থিতিতে বা দুর্যোগে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তার উপস্থিতি অপরিহার্য।
২. ইঞ্জিনিয়ার: অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সমস্যার সমাধান করেন। নৌকা বা যেকোনো যান্ত্রিক ত্রুটি মেরামতের ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
৩. সৈনিক: দেশের সুরক্ষা ও নিরাপত্তার প্রতীক। যেকোনো বহিঃশত্রুর আক্রমণ বা শৃঙ্খলা বজায় রাখতে তিনি জীবন বাজি রাখেন।
৪. কৃষক: সভ্যতার মেরুদণ্ড। সবার অন্নসংস্থান বা খাদ্যের জোগান দেন তিনি। কৃষক না থাকলে বাকিদের বেঁচে থাকাই অসম্ভব।
৫. সাংবাদিক: সমাজের দর্পণ। সত্য প্রকাশ, সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানো এবং যেকোনো সংকটের কথা বিশ্ববাসীকে জানাতে তার ভূমিকা অনন্য।
একটি সুস্থ ও সচল সমাজের জন্য এই ৫টি পেশার প্রতিটিই অপরিহার্য। আপনার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এই কঠিন পরিস্থিতিতে আপনি কোন পেশার মানুষকে বেছে নিতেন এবং কেন?
20/05/2026
ঈশ্বরগঞ্জে অসহনীয় লোডশেডিং, ভোগান্তিতে জনজীবন
বর্তমানে ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দিনের পর দিন ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। তীব্র গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় শিশু, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হচ্ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শহর থেকে গ্রাম, সর্বত্রই একই অভিযোগ, লোডশেডিং এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।
সংশ্লিষ্ট Bangladesh Rural Electrification Board ও স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে ঈশ্বরগঞ্জবাসীর জোর দাবি, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত লোডশেডিং হবে বা হবে না, তার একটি নির্দিষ্ট ও প্রকাশ্য সময়সূচি (তালিকা) প্রকাশ করুন।
যদি নির্ধারিত সময়সূচি জনগণের সামনে তুলে ধরা হয়, তাহলে মানুষ অন্তত নিজেদের দৈনন্দিন কাজ, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার পরিকল্পনা সে অনুযায়ী করতে পারবে।
ঈশ্বরগঞ্জবাসী আর অনিশ্চয়তা নয়, চায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং লোডশেডিংয়ের স্বচ্ছ সময়সূচি।
20/05/2026
১১ নং বড়হিত ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আজিজুল হক ভূঁইয়া মিলন, আপনি নিজেও সপ্তাহে অন্তত দুই-এক দিন এই রাস্তাটি দিয়ে চলাচল করেন। তাই সাধারণ মানুষের দুর্ভোগ, কষ্ট ও ভোগান্তির চিত্র আপনার অজানা নয়, বরং আপনি সবচেয়ে ভালোভাবেই বিষয়টি উপলব্ধি করেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানে আপনার কাছ থেকে আশানুরূপ কোনো কার্যকর উদ্যোগ বা দৃশ্যমান প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। সাধারণ জনগণের প্রত্যাশা, আপনি দ্রুত এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
20/05/2026
শোক সংবাদ
ঈশ্বরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব রাসেল ভাইয়ের শ্রদ্ধেয় পিতা, পাইভাকুড়ি নিবাসী জনাব সোহরাব উদ্দিন আজ (২০ মে ২০২৬) রোজ বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।
মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২টা ৩০ মিনিটে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
সবাই মরহুমের জন্য দোয়া করবেন।
19/05/2026
আজ ময়মনসিংহ জেলা প্রশাসক ঈশ্বরগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।