27/11/2017
তোমার আমার গ্রামের নাম বারইগা্ঁও এরসাথে আমাদের নাড়ীর সম্পর্ক।
Baraigaon Village in Mymensingh .Near Brahmaputra River site. Baraigaon Village , Trishal, Mymensingh
27/11/2017
তোমার আমার গ্রামের নাম বারইগা্ঁও এরসাথে আমাদের নাড়ীর সম্পর্ক।
17/11/2017
মানুষ অমরত্ব চায়! কিন্তু মানুষ জানে
সে মরণশীল,
অতএব বংশ বৃদ্ধির মাধ্যমে নিজের অমরত্ব প্রতিষ্ঠিত করতে উদগ্রিব।
14/11/2017
আমদের ডালিম গাছে বাসা বেঁধেছে
মৌটুসী পাখি,
আর ফুটেছে লাল ডালিম ফুল।
12/11/2017
কথায় বলে হাকিম নড়ে কিন্তু হুকুম
নড়েনা।
মোশারফ আমাদের মাঝে আজ নেই
কিন্তু তার তৈরী পেজ আছে এবং থাকবে বলে যাবে,
আমরা তার নাজাত কামনা করি!
মানুষ মরণশীল কিন্তু অমরত্বই তার সহজাত কামনা!
10/11/2017
আপনার বাড়ীর জলপাই গাছের সুন্দরীদের লাল লিপষ্টিক মাখা ঠোটের মত কটা পাতা ঝরেছে তার
খোঁজ রাখেন কি?
আর অন্যের নয়! আপনার নিজের যে
পরির্বতনটা হলো, আসুন তার খোঁজ নেই!
"নতুন কিন্তু সন্তর্পণে বেড়ে উঠছে আমাদেরই ঘরে , সে অবশ্যই বুঝে নেবে তার অধিকার।"
07/11/2017
সময়কে ছাড়া কথা বলার কিছু আছে
বলে আমার মনে পড়েনা কারণ সেই একমাত্র প্রতিক্ষণে বদলে নেয় নিজেকে কোন কৈফিয়ৎ নাদিয়ে।
এই ধরুণ আমি যখানে বসে আছি
এখানে এক সোনালু গাছ ছিলো যার
ডালে ঝুলতো হলুদ রেশমী সোনালু বসন্তে,
এটা হেমন্ত আমার আঙ্গিনায় ফুটেছে শিউলি,
সকালটা রোজ গায়ে মেখে নেয়
অজস্র শিশিরের মুক্তা
হেমন্তের পাঁকা ধান ক্ষেত আদরে নুয়ে পড়ে শিশিরকে বুকে নিয়ে,
আমাদের ঘরে উত্তাপ ছড়াতে একদা
আয়লায় উঠতো কাঠ কয়লার আগুন,
মাঠে মাঠে ঘুটে কু্ঁড়ানির পড়তো ধুম!
রাতে খেজুরের রস জমতো মাটির হাঁড়িতে এটা দীর্ঘ রাতের বিন্দু বিন্দু সঞ্চয়।
নদীর বাঁকে চরে, শীতে বসতো হাজারো
পরিযায়ী পাখি!
হেমন্ত শরতকে পেছনে ফেলে কাশকে
ছড়িয়ে দিয়েছে বাতাসে আগামী দিনের মাঠকে সম্মৃদ্ধ করতে।
হেমন্তের মাঠ পেঁকে উঠেছে এবার কৃষানের হাতে উঠবে চাঁদবাকা কাঁস্তে
উঠোন জুড়ে মৌ মৌ করবে পাঁকাধানের ঘ্রান,কিষানির মুখে পড়বে হাসির মিষ্টিরোদ।
প্রাত্যহিক পাঠশালায় আমরা পাঠ নিচ্ছি অহরহ,
আসুন এর মান সংরক্ষণ করি!
ভাল থাকাই আমাদের একমাত্র কাম্য
31/10/2017
যে যায় তাকে ফিরে পাওয়া যায়না,
শহীদ ভাইজান ( প্রাক্তন শিক্ষক, আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয়) আজ প্রয়াতঃ
"আমাদের তাঁর প্রতি দোয়া রইলো!আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করুক,
বাকিদের জন্য সু সাস্থ্যের কামনা রইলো।
31/10/2017
বারইগাঁওয়ের প্রবীনেরা, যারা এক সময়ের পাড়া দাপানো যুবক ছিলো,
এদের মধ্যবয়েস মোটামুটি কেটে গেছে!
এখন অবসর সময় কাটছে,
" আমরা দোয়া প্রার্থী, নিরোগ আয়ুর জন্য"
25/10/2017
আমরা বারবার ফিরে আসি আমাদের পিতৃপুরুষের পদাংকিত পথে,
আমরা বিজয়ের অভিযাত্রী
আমাদের ভেলা বাঁধাহীন নদের স্রোতের বিপরীতে চলেছে দূর্দমনিয়
টানে, এ পথে হাঁটে নব উদিয়মানেরা
উদয়ের পথে দিধাহীন।
( বারইগাঁও আমাদের ঠিকানা,
সবাই আসুন এখানে স্বাক্ষর করি।)
20/10/2017
পৃথিবীতে সাধু ইতর সব প্রানী উচ্চস্বরে কাঁদতে পারে,ভয় পেতে পারে কিন্তু একমাত্র সাধুপ্রানী(মানুষ) ছাড়া কেউ লজ্জিত,বিব্রত ও হাসতে পারেনা।
* কোন প্রানী সীমা লংঘন
করেনা, একমাত্র মানুষ ছাড়া।
17/10/2017
শরৎ গেলো হেমন্ত ঘোমটা খুলেছে,
শিশির জমবে এবার সজীব ধানক্ষেতে
তোমরা দেখেছ কি?
মেহেনতি কিশোরীর এলোচুলে শিশিরের ভার,
তোমরা দেখেছ কি?
মেহেনতি মানুষের চুল দাঁড়ি গোঁফে
হেমন্তের শিশিরের ভার!
শিউলির টুপটাপ শব্দে আজ লিখা হোক মেহেনতি মানুষের বিনির্মিত ইতিহাস,
স্বাধীনতা, সাধারণের বপিত বীজে জন্মানো এক মহীরূহ,
মেহেনতি মানুষের এলোচুলের শিশির আর ঘামে স্বাধীনতা আজও বেঁচে আছে। সপ্নের তাবীর নয়,ফ্রেম চাই!