প্রাণের ময়মনসিংহ

প্রাণের ময়মনসিংহ

Share

প্রাণের ময়মনসিংহ গড়তে আমাদের সাথে যুক্ত থাকুন।।
সত্যের জন্য,মানুষের জন্য,উন্নয়নের জন্য

23/03/2024

টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং। আজ পাড়ি জমালেন না ফেরার দেশে । হাজং নৃ-গোষ্ঠী তাঁকে ঘিরেই ঐক্যবদ্ধ থেকে সৃষ্টি করেছে অনেক আন্দোলন-সংগ্রামের ইতিহাস। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।
ইতিহাস ঐতিহ্য নিয়ে ধারাবাহিক তথ্য উপস্থাপন হবে নিয়মিত।

পেইজটিতে লাইক দিয়ে আপনিও যুক্ত থাকুন।।

ক্যাম্পেইন স্পন্সর-
City Advance Lab Limited www.citylab.com.bd
City Point - কৃষক www.citypoint.com.bd

09/03/2024

ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটুর ঐতিহাসিক বিজয়কে সাধারণ মানুষের বিজয় হিসেবে আখ্যায়িত করছেন নগরবাসী।
যে মানুষটি এ নগরের মানুষের বিপদে আপদে সবার আগে এগিয়ে আসেন,নিজের পরিবার মনে করেন,
তাকে নগরবাসীর পূর্ণ সমর্থন ও ভালবাসায় আগলে রাখার উদাহরণ তৈরী করেছেন।
প্রবীন একজন নারী ভোটারের দাবী,শুধু টিটু ভাইরে ভোট দেওনের লাইগ্গাই ভোট দিতাম আইচি,এই লোকটারে ভোট না দিতারলে শান্তি আইতো না মনে।
খুউব ভালা মানুষ, মমিসিং এর মাইনষের লাইগ্গা কেও যদি থাহে এইডা মেয়র টিটু।।

একজন তরুনের দাবী যদি দুই লাখ আশি হাজার ভোট কাস্ট হয় তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার ভোট পাবে টিটু সাহেব।

ইকরামুল হক টিটু নগরবাসীর তার প্রতি আস্থার জন্য, পূর্ণ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পাশাপাশি সকল ভোটার ও শুভানুধ্যায়ী বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মহান প্রতিপালকের সানুগ্রহে,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের বদান্যতায় ময়মনসিংহ নগর বাসীকে নিয়েই একটি উন্নত ও সমৃদ্ধ নগর বাস্তবায়নের অঙ্গীকার করেন ইকরামুল হক টিটু ।

Photos from প্রাণের ময়মনসিংহ's post 08/03/2024

অসমাপ্ত কাজ সহ অঙ্গীকার করা উন্নত ও সমৃদ্ধ নগর,জনগণের হাতে তুলে দিতে আবারো "ঘড়ি" প্রতীকে ভোট দিয়ে তাকে জনস্বার্থে বিজয়ী করার প্রত্যাশা ইকরামুল হক টিটুর।

তিনি নগরবাসী সহ সকল শুভানুধ্যায়ী বৃন্দের নিকট দোয়া কামনা করেছেন,কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নগরবাসীর প্রতি তাকে পূর্ণ সমর্থনের জন্য।।

কোন অসৎ উপায় দিয়ে নগরবাসীকে কেও বিভ্রান্তি করতে চাইলে সে যেই হোক তাকে কঠোর জবাব দেয়ার হুশিয়ারী নাগরিক সমাজের।।

"০৯ তারিখ সারাদিন
জনগণের প্রার্থী,নগরের পরিক্ষিত প্রার্থী
ইকরামুল হক টিটু কে
টেবিল ঘড়ি মার্কায় আপনার ও আপনার পরিবারের মহামূল্যবান ও পবিত্র ভোট দিন।।

07/03/2024

ময়মনসিংহ নগরের প্রতিটি সাধারণ মানুষের ঘর যার আপন ঘরে পরিণত হয়েছে,সময়ের প্রয়োজনে পূর্ণ জনসমর্থন পাওয়া ইকরামুল হক টিটুর মিটিং গুলোতে জনস্রোত,তার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন উঠে এসেছে,মতামত নগর বিশ্লেষক বৃন্দের।

অপরদিকে শুরু থেকে নির্বাচনী প্রচারণার শেষ পর্যন্ত যারা জনগণকে বিভ্রান্ত করতে ধারাবাহিক ভাবে ষড়যন্ত্র ও মিথ্যাচার করে এসেছেন সাধারণ মানুষ তা নস্যাৎ করে দিয়ে তাদের প্রত্যাখান করেছেন।

যারা নগরের উন্নয়ন নিয়ে কথা না বলে,সাধারণ মানুষের কথাকে গুরুত্ব না দিয়ে বিশেষ ইন্ধনে দফায় দফায় অপচেষ্টায় লিপ্ত হতে চেয়েছিলেন নগরবাসী তাদের সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার ফলে একে অপরকেই আক্রমনাত্মক বক্তব্যে তাদের চরিত্র নিজেরাই উন্মোচন করেছেন।

নগরবাসীর কাছে ভোট চাইতে গিয়ে প্রত্যাখাত হয়ে শেষ অপচেষ্টা হিসেবে অর্থ বন্টনের মত অপপ্রয়াসের প্রথম চেষ্টাও নগরবাসীর সচেতনতায় ধরা পড়েছে।

নগরবাসী বারংবার এ অপচেষ্টা গুলো রুখে দিতে সজাগ দৃষ্টি রাখছেন,ময়মনসিংহের উন্নয়ন বাঁধা গ্রস্ত হবে কারো দ্বারা এমন কাওকেই আর ছাড় দিতে
রাজি নন,নগরবাসী।

নগরবাসীর মতামত কে যারা উপেক্ষা করে নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষকে ব্যবহার করতে চায়,তাদের পরিপূর্ণ ভাবে বয়কটের ডাক দিয়েছেন সচেতন নগরবাসী।।

আসন্ন ০৯ ই মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে যোগ্য প্রার্থী নিশ্চিত করে ভোট প্রদানের অঙ্গীকার তরুণ প্রজন্মের।।

বিভিন্ন গণমাধ্যমে "ঘড়ি" প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটুকেই তরুণ প্রজন্মের প্রথম পছন্দ ফলাও করে প্রকাশ পায়।
সাধারন মানুষ,বীর মুক্তিযুদ্ধা গণ,রাজনৈতিক অঙ্গ সংগঠন,নাগরিক নেতৃবৃন্দ,উদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠন,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, নানা পেশাজীবি ও শ্রমিক সংগঠন গুলোর সরাসরি মাঠে নেমে নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ ইকরামুল হক টিটুর জনপ্রিয়তায় এখন পুরো নগর জুড়ে আলোচিত।

বিশেষ করে যখন শিশুরা মেয়র টিটু ভাই টিটু ভাই করে প্রতিটি ওয়ার্ডে উৎসব মুখর অবস্থার সূচনা করে।

যানজট সহ সমসাময়িক সমস্যা গুলো নিরসনের জন্য ইকরামুল হক টিটু দায়িত্বে থাকাকালীন সময়েই টেকসই ও দীর্ঘমেয়াদী প্রকল্প দাখিল করেছেন যে গুলো প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ নগরকে ঢেলে সাজাতে ইকরামুল হক টিটুর নেতৃত্বে যে মহাপরিকল্পনা দাখিল করা হয় তা পুরো দেশের মাঝে ২য় স্থান অধিকার করে।।

"ঘড়ি" প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটুর দূরদর্শিতার প্রশংসা করছেন নগর চিন্তাবিদ গণ।
আর সেখানে অপরাপর প্রার্থীরা কেবল তাদের ভুল ভ্রান্তি ভরা ইশতেহার দিয়ে হাস্যকর পরিবেশ তৈরী করেছেন।।

ইকরামুল হক টিটু,নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান রেখেছেন, নগরবাসীর ভোট নগরবাসী দিবেন,অবশ্যই বিচার বিশ্লেষণ করে যোগ্য ব্যক্তিকেই দিবেন।

নগরবাসীর তার প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন ও আস্থা প্রকাশের জন্য তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে,অসমাপ্ত কাজ সহ নগরকে সমৃদ্ধ ও উন্নত করার অঙ্গীকারে "ঘড়ি" প্রতীকে ভোট ও দোয়া চেয়েছেন।

07/03/2024

ময়মনসিংহ নগরীর মানুষ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে যারা নির্বাচনী প্রচারণা চালিয়েছিল তাদের প্রত্যাখান করেছে।
যারা মেয়র পদে প্রার্থী হয়ে নগরের সীমানা চিনেন না,সিটি কর্পোরেশনের কাজ কি তা জানেন না,সাধারণ মানুষকে পুরোপুরি মিথ্যা আকাশ কুসুম স্বপ্ন দেখানোর চেষ্টা করেছিল তাদের প্রত্যাখান করেছে।

দুঃসময় সহ নানান বিপদ আপদে যাদের এক দিনের জন্যও মানুষের বিপদে আপদে এগিয়ে আসেন নি তাদের প্রত্যাখান করেছে।
নির্বাচনী প্রচারণায় যারা আল্লাহ ও নবী রাসূলের নামে শপথ করে মিথ্যাচার ও ভ্রষ্টাচার করে জনসাধারণের হাতে ধরা পড়েছে তাদের প্রত্যাখান করেছে।
---------------------------------------------------

নগরীর মানুষ আপনজন চিনেন,বিপদের পরিক্ষিত বন্ধু চিনেন,নগরের উন্নয়ন কাকে দিয়ে হবে তাও জানেন-

পূর্ণ সমর্থন দিয়ে তারা তাদের ইকরামুল হক টিটুকে বেছে নিয়েছেন যা বিভিন্ন গণমাধ্যম সহ সোস্যাল মিডিয়াতে আলোড়িত করেছে।
একজন প্রার্থীকে নগরের মানুষ এত বিশ্বাস করেন,তার প্রতি অগাধ আস্থা,ভালবাসা যা বিস্ময়কর।।

আগামী ০৯ তারিখ সাধারণ মানুষ "ঘড়ি" প্রতীকের বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছায় কাজের যে উদাহরণ তৈরী করেছেন স্মরণকালের মাঝে ইতিহাস হয়ে থাকবে।

ইকরামুল হক টিটু, সাধারণ মানুষদের সাথে নিয়ে তাদের প্রত্যাশিত নগর নিশ্চিত করবেন এ অঙ্গীকার করেন।

Photos from প্রাণের ময়মনসিংহ's post 06/03/2024

নগরীর ৩৩ টি ওয়ার্ডে ভোটের রেকর্ড করবে "ঘড়ি" প্রতীকের স্বচ্ছ প্রার্থী ইকরামুল হক টিটু,এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

মসজিদে মসজিদে স্ব প্রনোদিত ভাবে কোন প্রার্থীর জন্য দোয়া প্রার্থনা ইকরামুল হক টিটুর প্রতি নগরবাসীর এত হৃদ্যতা তা স্বরণীয় ও নজিরবিহীন।

ইকরামুল হক টিটুর এত জনপ্রিয়তার পিছনে রয়েছে মূলত তার আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ,নগরবাসীর বিপদে কিংবা প্রয়োজনে সবার আগে এগিয়ে আসার উদাহরণ, ছোটদের স্নেহ,নগর উন্নয়নে দীর্ঘমেয়াদী ও টেকসই উদ্যোগ গ্রহণ,রাজনৈতিক প্রজ্ঞা ও শিষ্টাচার।।

মানুষের এত কাছে গিয়ে মিশতে পারার উদাহরন ময়মনসিংহ নগরীতে দ্বিতীয়টি নেই।

নাগরিক সমাজ,দলীয় রাজনৈতিক সকল অঙ্গ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন পেশাজীবি সংগঠন,শ্রমিক সংগঠন,শিক্ষক সমাজ স্বতঃস্ফূর্ত ভাবে ইকরামুল হক টিটুর প্রচারণায় অংশগ্রহণ ময়মনসিংহের নির্বাচনী ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবে।

ইকরামুল হক টিটু নগরবাসীর এই আন্তরিকতা ও পূর্ণ সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও তার কর্মমূল্যায়ন যেভাবে করছেন,তিনি আবারো "ঘড়ি" প্রতীকে নির্বাচিত হলে,সকলের প্রত্যাশিত উন্নত ও সমৃদ্ধ নগর,নগরবাসীর হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করেন।।

05/03/2024

"ঘড়ি" প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু ময়মনসিংহকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দায়িত্বের বাইরে গিয়েও কাজ করছেন দীর্ঘদিন ধরে।

তারই ধারাবাহিকতায় নাসা স্পেস এপস চ্যালেঞ্জের মহাকাশ গবেষণা "এস্ট্রোনট ক্যাম্প" হবে ময়মনসিংহে আগামী মাস থেকে।
প্রযুক্তির উৎকর্ষ সাধন ও শিশুদের মেধা বিকাশে যুগোপযোগী সিদ্ধান্ত এমনটাই মনে করছেন বিদ্যাময়ী ও জিলা স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক গণ।।

নাসা স্পেস এপস বাংলাদেশের এডভাইজর মি. আরিফুল হাসান জানান,মি.ইকরামুল হক টিটু নিঃসন্দেহে একজন দূরদর্শী,শিশুবান্ধব ও প্রযুক্তি বান্ধব মানুষ।এমন মানুষ গুলোই আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

প্রযুক্তির উৎকর্ষে বেকারত্ব নিরসনে সরকারের বহুমুখী পদক্ষেপে ই-কমার্স ইন্ড্রাস্ট্রি গতিশীল হয়েছে।
ময়মনসিংহে ২০১৪ সাল থেকেই ইকরামুল হক টিটুর তরণ ও নারী উদ্যোক্তাদের সচেতনতা মূলক,সহযোগিতা মূলক ও উচ্চ দক্ষতা সম্পন্ন প্রশিক্ষণের একক প্রচেষ্টা নগরের সকল উদ্যোক্তাদের রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছেন।

এ বিষয়ে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর মানবসেবা সেলের চেয়ারম্যান এম এ ওয়ারেছ বাবু জানান, দেশে যখন ই-কমার্সের সূচনা হয় সেই প্রারম্ভিক সময় থেকেই ময়মনসিংহে একটি মানুষ উদ্যোক্তাদের কল্যানে নিরলসভাবে সহযোগী হয়ে ছিলেন,ময়মনসিংহ বিভাগে উচ্চ দক্ষতা জ্ঞান সম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা ও নানামুখী পদক্ষেপ গ্রহণ করে উদ্যোক্তাদের রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছেন।

দেশের সাড়া জাগানো প্রথম রকেট উদ্ভাবন করা ধুমকেতু এক্স টিমের এডভাইজর থেকে পরামর্শ,সহযোগিতা দিয়ে প্রযুক্তির উৎকর্ষ সাধনে তার ভূমিকা ও প্রশংসা ময়মনসিংহ সহ সারাদেশে আলোড়িত করেছে।

২০১৬ সালে আইডিয়া হ্যাকাথন,বুট ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ স্কুল কলেজের মেধাবী শিক্ষার্থীদের সংযুক্ত করেন তার দূরদর্শিতায়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন অধ্যাপক মনে করেন,শিক্ষা খাতে ময়মনসিংহে ইকরামুল হক টিটুর মত আন্তরিক ও দূরদর্শী নেতৃত্ব আমার চোখে পড়েনি।আগামী প্রজন্মের জন্য তার ভাবনা এত সুদূরপ্রসারী যা কল্পনাতীত।ময়মনসিংহকে আধুনিক ও সমৃদ্ধ করতে তার বিকল্প এখনো হয়ে উঠেনি।।

ইকরামুল হক টিটু বলেন,ময়মনসিংহ একটি প্রাচীন নগরী তবে শিক্ষানগরী ও চিকিৎসা নগরী হওয়ায় এখানে এ অঞ্চলের মানুষ সহ আবর্তিত প্রায় সকল জেলার মানুষ সেবা নিতে এখানে আসেন।
শহরের ভিতর দিয়ে অর্ধশতাধিক রেল লাইন,নগরের রাস্তা অপ্রশস্ত ও নগরের রাস্তার একটা বড় অংশ অন্য বিভাগের দায়িত্বে।
আমরা চেষ্টা অব্যাহত রেখে যানজট নিরসনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার প্রয়োগে আধুনিক ট্রাফিক ব্যবস্থার উন্নতি সহ স্টেকহোল্ডার গণদের সাথে সমন্বয় করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো।।

আসন্ন ০৯ ই মার্চ সিটি নির্বাচনে তিনি "ঘড়ি" প্রতীকে সম্মানিত নাগরিক বৃন্দের একটি ভোট প্রত্যাশা করেন ও আগামীর ময়মনসিংহকে উন্নত ও সমৃদ্ধ করে সকলের প্রত্যাশিত নগর,নগরবাসীর হাতে তুলে দিবেন এ অঙ্গীকার করেন।।

04/03/2024

আসন্ন ০৯ ই মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর অধিক জনপ্রিয়তার কারণ হিসেবে সকল শ্রেণী,পেশার মানুষের সাথে হৃদ্যতাপূর্ণ ব্যবহার,বিপদে সবার আগে পরিবারের সদস্যের মত দাঁড়ানোর সদিচ্ছাই বড় কারণ, এমনটাই মনে করছেন নগর বিশ্লেষক গণ।

যানজট নিরসন সহ সমসাময়িক সমস্যাগুলোর জন্য মন্ত্রণালয়ে দাখিলকৃত প্রকল্পগুলো প্রক্রিয়াধীন ও ভবিষ্যত পরিকল্পনা গুলো ইকরামুল হক টিটু সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন।

অন্য প্রার্থীরা যে ইশতেহার ঘোষণা করেছেন সে বিষয়গুলো ইতোমধ্যে প্রকল্প আকারে দাখিল করে এগিয়ে রেখেছেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু যা তার দূরদর্শিতায় গ্রহণযোগ্যতা পেয়েছে নগরবাসীর কাছে।

আগামীর স্মার্ট,উন্নত ও সমৃদ্ধ নগর গড়তে নগরবাসীকে নিয়েই বাস্তবায়নের ঘোষণা ইকরামুল হক টিটুর।
রাজনৈতিক,সামাজিক,বিভিন্ন অঙ্গন সহ নগরের সাধারণ ভোটারের পছন্দের শীর্ষে রয়েছেন "ঘড়ি" প্রতীকে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু।।

আগামী ০৯ তারিখে ঘড়ি প্রতীকে ভোট চেয়ে নগরের প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন ইকরামুল হক টিটু।।
তার প্রত্যাশা, নগরবাসীর আস্থা,পূর্ণ সমর্থনে নগরবাসীর প্রত্যাশিত নগর গড়তে তিনি সক্ষম হবেন।।

03/03/2024

উদ্ভাবনী কাজে তরুণদের অগ্রগামী করতে উৎসাহ,অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতা করে তরুণদের বিশ্বস্ত অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে ইকরামুল হক টিটু নামটি নির্ভরযোগ্যতার প্রতীক।

ময়মনসিংহের তরুনদের ভবিষ্যত সুদৃঢ় ও সাফল্যমন্ডিত করতে উন্নত দেশগুলোর মত শিক্ষার্থীদের জন্য,আইডিয়া হ্যাকাথন,বুট ক্যাম্পের আয়োজন তার হাত ধরেই।

ময়মনসিংহকে স্মার্ট নগরী হিসেবে গড়তে ইকরামুল হক টিটু কে "ঘড়ি" প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তরুন সমাজ।।

Photos from প্রাণের ময়মনসিংহ's post 01/03/2024

সিটি নির্বাচন ও নাগরিক ভাবনাঃ
আগামী ০৯ ই মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরের ৩৩ টি ওয়ার্ডে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর নগরীর প্রতিটি ওয়ার্ডে পদচারণায় সাধারণ মানুষ,তৃণমূল সহ রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক অঙ্গনের নেতা/কর্মীদের সাথে কথা বলে "ঘুড়ি" প্রতীকে মেয়র পদের প্রার্থী ইকরামুল হক টিটুর তুমুল জনপ্রিয়তার চিত্র উঠে এসেছে।

সেক্ষেত্রে অন্যান্য প্রার্থীরা পিছিয়ে আছেন অনেক ক্ষেত্রেই যা বিভিন্ন গণমাধ্যম সহ নাগরিক সুধীজন বৃন্দ স্বীকার করেছেন।

একজন নাগরিক নেতা জানান,ইকরামুল হক টিটু, নগরের মানুষের মাঝে মিশে গিয়েছেন, নগরের সকল স্তরের মানুষ ইকরামুল হক টিটুকে বিপদে আপদে তাদের পরিক্ষিত জনসেবক হিসেবে বিশ্বাস ও ভরসার স্থান মনে করেন।

নগরের সকল শ্রেণী পেশার মানুষের তার প্রতি আস্থা ও সমর্থন ময়মনসিংহ সিটি নির্বাচনে যে তার বিপুল জনপ্রিয়তা রয়েছে তা সবাই অনুধাবন করছেন।
বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন এ ধারণা নগরবাসীর।।

ইউনিয়ন থেকে নতুন যুক্ত অঞ্চলগুলোর একজন প্রবীণ রাজনীতি বিদ জানান,ইউনিয়ন গুলোতে তেমন কোন উন্নয়ন ছিল না।করোনা ভাইরাসের সময় মেয়র টিটু যেভাবে কাজ করেছেন সাধারণ মানুষের জন্য তা সারা বাংলাদেশ দেখেছে,নতুন রাস্তাঘাট নির্মান সহ চলমান কাজগুলো দিয়ে নাগরিক সুবিধা বৃদ্ধি করেছেন এবং সাধারণ মানুষ জন তাকে সানন্দে গ্রহণ করেছে যা ইতোপূর্বে এ তল্লাটে দেখা যায় নি।

অন্য প্রার্থীরা যখন ভোটারদের আকাশ কুসুম স্বপ্ন দেখাচ্ছেন, সাধারণ মানুষ তা উপলব্ধি করে মত প্রকাশ করছেন।
একজন স্কুল শিক্ষক জানান যে কাজ গুলো সিটি কর্পোরেশনের নয় সে কাজ গুলোও দ্রুত সময়ে বাস্তবায়নের মত মিথ্যা আশ্বাস দিচ্ছেন তা হাস্যকর।
এখন ডিজিটাল যুগ,মানুষ সহজেই খুঁজ খবর নিতে পারেন এবং তাই হয়েছে,যারফলে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর সমর্থন ক্রমান্বয়ে বৃদ্ধিই পাচ্ছে।।

বিশেষ করে তরুন প্রজন্মের শিক্ষার্থী সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহের যারা অধ্যয়নরত তারা পূর্ণ সমর্থন দিয়েছেন ইকরামুল হক টিটুকে।
ইকরামুল হক টিটু আসলে ময়মনসিংহের সাথে জড়িয়ে গিয়েছেন তার কাজ,আন্তরিকতা ও সকল শ্রেণী পেশার মানুষের সাথে তার অকৃত্রিম হৃদ্যতার জন্য।।

ইকরামুল হক টিটু জানান,আমি কৃতজ্ঞ আমার প্রিয় নগরবাসীর প্রতি,তারা যেভাবে আমাকে সন্তানের মত, ভাইয়ের মত আগলে রেখে পূর্ণ সহযোগিতা ও সমর্থন দিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সহায় হলে নগরবাসীর ভোটে নির্বাচিত হলে সকলের প্রত্যাশিত উন্নত ও সমৃদ্ধ নগর তাদের হাতে তুলে দিব।

অবশ্যই নগরবাসী আমার কাজের মূল্যায়ন করে,
সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে
০৯ তারিখ "ঘড়ি" মার্কায় তাদের পবিত্র ভোট দিবেন।।

28/02/2024

যানজট নিরসন সহ অন্যান্য উদ্যোগ গুলো আপনি জানেন কি?
সঠিক তথ্য গুলো মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন-

ময়মনসিংহ নগরকে স্মার্ট,উন্নত ও সমৃদ্ধ করতে সমসাময়িক সমস্যা গুলো নির্ধারন করে নিরসনের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটুর মন্ত্রণালয়ে দাখিলকৃত প্রকল্পগুলো প্রক্রিয়াধীন।
আশাকরা যাচ্ছে দ্রুত সময়ের মাঝে ময়মনসিংহ নগরবাসী তাদের প্রত্যাশিত সেবা গুলোর সফলতা পাবেন।

প্রকল্প- ০১ ও প্রকল্পের উদ্দেশ্যঃ
★যানজট নিরসন সহ আরামদায়ক, নিরাপদ, আধুনিক
যাত্রীবান্ধব বাস চলাচলের ব্যবস্থা করা।
★যাত্রী সাধারণের সুযোগ সুবিধা বৃদ্ধি।
★ট্রাক চলাচলে শৃঙ্খলা আনা,বাস ও ট্রাক চালকদের
বিশ্রামের ব্যবস্থা করা।

প্রকল্পের বর্তমান অবস্থাঃ যাচাই কমিটির সভায় অনুমোদিত,পুণর্গঠিত ডিপিপি স্থানীয় সরকার বিভাগে দাখিলকৃত।
-------------------------------------------------------------------------------
প্রকল্প- ০২ ও প্রকল্পের উদ্দেশ্যঃ
★আধুনিক ও পরিবেশবান্ধব অফিস ভবন নির্মাণের মাধ্যমে
সুন্দর কর্ম পরিবেশ তৈরি,
★নাগরিক সেবার মান অধিকতর সহজী করন ও মান
বৃদ্ধিকরণ।
★সাংগঠনিক কাঠামো অনুযায়ী কর্মকর্তা/কর্মচারীদের
কর্মস্থলের ব্যবস্থা করা।
★ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে একটি উত্তম সেবামূলক
প্রতিষ্ঠানে রূপান্তর।

প্রকল্পের বর্তমান অবস্থাঃ প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় অনুমোদিত।
-------------------------------------------------------------------------------
প্রকল্প -০৩ ও প্রকল্পের উদ্দেশ্যঃ
★ময়মনসিংহ বিভাগ ও সংলগ্ন জেলা সমূহের নাগরিক
বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ ও চিত্ত বিনোদনের
ব্যবস্থা করা

প্রকল্পের বর্তমান অবস্থাঃ যাচাই-বাছাই কমিটির সভায় অনুমোদিত।
-------------------------------------------------------------------------------
প্রকল্প-০৪ ও প্রকল্পের উদ্দেশ্যঃ
★টেকসই সড়ক উন্নয়নের জন্য একটি এ্যাসফল্ট মিক্সিং
প্ল্যান্ট স্থাপন।
★সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত বিটুমিনাল লেয়ার প্লান্টে
মিশ্রণ হলে বিটুমিনের তাপমাত্রা সঠিক রাখা সম্ভব।
কার্পেটিং কাজে ব্যবহৃত বিভিন্ন নির্মাণ সামগ্রী সঠিক
অনুপাতে মিশ্রণ হবার ফলে গুণগতমান সঠিক রাখা সম্ভব।
★মিক্সিং প্ল্যান্ট ব্যবহৃত হলে সড়কের স্থায়ীত্ব বৃদ্ধি পাবে এবং
এর ফলে অর্থ সাশ্রয় সড়ক হবে এবং প্রতিষ্ঠান ও
সরকারের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।

প্রকল্পের বর্তমান অবস্থাঃ স্থানীয় সরকার বিভাগে দাখিলকৃত।
-------------------------------------------------------------------------------
প্রকল্প-০৫ ও প্রকল্পের উদ্দেশ্যঃ
★নগরীর জলাবদ্ধতা নিরসনে বিদ্যমান খাল ও ড্রেনের প্রবাহ বৃদ্ধি।
★নগরীর বিভিন্ন অবকাঠামোর স্থায়ীত্ব বৃদ্ধিকরণ।
★জনদূর্ভোগ হ্রাসকরণ।

প্রকল্পের বর্তমান অবস্থাঃ স্থানীয় সরকার বিভাগে দাখিলকৃত।
-------------------------------------------------------------------------------
প্রকল্প -০৬ ও প্রকল্পের উদ্দেশ্যঃ
★ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কবরস্থান এবং শ্মশান সংস্কার ও উন্নয়ন
★নগরবাসীর মৃত্যু পরবর্তী দাফন কাফনের স্থায়ী ব্যবস্থাকরণ
★প্রকল্প এলাকার জনগণের আর্থসামাজিক জীবনযাত্রার মান উন্নয়ন
★কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দারিদ্রতা হ্রাসকরণ।

প্রকল্পের বর্তমান অবস্থাঃ স্থানীয় সরকার বিভাগে দাখিলকৃত।
-------------------------------------------------------------------------------
প্রকল্প-০৭ ও প্রকল্পের উদ্দেশ্যঃ
★ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সমন্বিত উন্নয়ন
★নগরের সম্প্রসারিত এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ
★বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড় সম্প্রসারণ ও প্রশস্ত করণের মাধ্যমে যানজট নিরসন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
★আধুনিক কসাইখানা নির্মাণের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই ও ক্রয় ব্যবস্থা নিশ্চিত করা
★মহানগরীর অবশিষ্ট সড়ক ও এলাকা সমুহ পরিবেশ বান্ধব,বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই, আধুনিক ট্রাফিক এবং পথচারীদের যাতায়াতের সড়কসমূহে আলোর ব্যবস্থা নিশ্চিতকরণ ও রাত্রিকালীন নিরাপত্তা জোরদার ও নাগরিক সুবিধা বৃদ্ধিকরণ।

প্রকল্পের বর্তমান অবস্থাঃ স্থানীয় সরকার বিভাগে দাখিলকৃত।
-------------------------------------------------------------------------------
প্রকল্প -০৮ ও প্রকল্পের উদ্দেশ্যঃ
★নগর উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়ন
★দূর্যোগ বিবেচনায় এনে নগরের জন্য স্বল্পমেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন
★অবকাঠামো,ইউটিলিটি পরিসেবা এবং অন্যান্য বিষয়াদি বিবেচনায় এনে পর্যাপ্ত ও যথাযথ পরিকল্পনা প্রণয়নকরণ
★জলাধার ও বন্যাপ্রবণ এলাকায় সংরক্ষণ ব্যবস্থাপনার নীতিমালা প্রস্তুতকরণ
★সামগ্রিক উন্নয়নের কর্মকৌশল ও কর্মপন্থা প্রস্তুতকরণ
★মানসম্মত টেকসই আবাসনের জন্য নীতি নির্ধারন তৈরির ক্ষেত্রে জনগণের বয়স,আয় ও লিঙ্গ বিবেচনায় রেখে পরিকল্পনা প্রণয়ন।

প্রকল্পের বর্তমান অবস্থাঃ স্থানীয় সরকার বিভাগে দাখিলকৃত।
-------------------------------------------------------------------------------
ময়মনসিংহ নগরের সচেতন মানুষের দাবী মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু তার দূরদর্শিতা ও জনগণের জন্য প্রকৃতভাবে কাজ করার যে অপপ্রয়াসের উদাহরণ তৈরী করেছেন তা সাধারণ নাগরিক বৃন্দ সানন্দে গ্রহণ করেছেন ও তার প্রতিই পূর্ণ আস্থা রেখেছেন।
নগর সেবক হিসেবে ইকরামুল হক টিটু ও নাগরিক বৃন্দের মাঝে যে মেলবন্ধনের সৃষ্টি হয়েছে তা দেশের মাঝে বিরল।
প্রকৃত জনসেবক ও মেয়র হিসেবে ইকরামুল হক টিটুর বিকল্প কাওকেই দেখছেন না নগরবাসী।

নগর বিশ্লেষকদের মতামত, ইকরামুল হক টিটু তার দায়িত্ব পালন কালে যে কাজগুলো সমাপ্ত করেছেন, যে কাজগুলো চলমান ও যে কাজগুলো মন্ত্রণালয়ে দাখিল কৃত হয়ে প্রক্রিয়াধীন এগুলো সম্পন্ন হলে একটি আধুনিক নগরের উন্নত সেবা সমৃদ্ধ নগর বাস্তবায়ন হবে।
নগরবাসী তার টেকসই ও দীর্ঘস্থায়ী মহাপরিকল্পনাকে সাদরে গ্রহণ করেছেন।

26/02/2024

তথ্য বিভ্রান্তি ও নাগরিক ভাবনাঃ
সম্প্রতি বেনামে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছাপানো পোস্টারের মিথ্যা তথ্য ও প্রকৃত তথ্য-
পোস্টারে যা ছিল-
মিথ্যা তথ্যঃ হোল্ডিং ট্যাক্সের পাহাড়সম বোঝা কেন সাধারণ মানুষের উপর চাপাও?
প্রকৃত তথ্যঃ দেশের ১২ টি সিটি কর্পোরেশনের মাঝে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ধার্যকৃত করের পরিমাণ সবচেয়ে কম।
সরকার অনুমিত ১৫ টাকার মাঝে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নাগরিক বৃন্দের আয় বিবেচনা করে ক্যাটাগরী করে শ্রেণী ১- ২ টাকা সমপরিমাণ,শ্রেণী ২- ৭৫ পয়সা শ্রেণী ৩- ৫০ পয়সা নির্ধারন করা হয়েছে। যার গড় ১ টাকার নিচে।
তারপরও যাদের অর্থনৈতীক অবস্থান চিন্তা করে রিভিউ রাখার ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশন।

মিথ্যা তথ্যঃ দেশে একটি মাত্র প্রতিষ্ঠান, যেখানে ঠিকাদার ১ জন,মালিক ১ জন,শাসকও ১জন।
সঠিক তথ্যঃ কর্পোরেশনের নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিবন্ধিত প্রায় অর্ধশতাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে।

মিথ্যা তথ্যঃ ১৫৭৫ কোটি টাকার মধ্যে ৩০০ কোটি টাকার কাজ,বাকী টাকা গেল কোথায়?
সঠিক তথ্যঃ ০৪ বছর মেয়াদি উন্নয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের বদান্যতায় পাওয়া প্রায় ১৬ শ কোটি টাকার মাঝে,৩০০ কোটি টাকা, কাজের উপর নির্ভর করে চেক হস্তান্তর করা হয়েছে নিবন্ধিত ঠিকাদারদের মাঝে।ইতোমধ্যে প্রকল্পের ২ বছরের মাঝে অঞ্চল ভিত্তিক কোথাও ৮৯ ভাগ,কোথাও ৭৫ ভাগ,কোথাও ৬৯ ভাগ কোথাও ৩৩ ভাগ,কোথাও ২০ ভাগ, কোথাও ৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
বাকী কাজ চলমান রয়েছে ও কাজের উপর বিবেচনা করে ঠিকাদারি প্রতিষ্ঠান গুলোকে অর্থ ছাড় দেয়া হচ্ছে।
আশাকরা যাচ্ছে ০৪ বছরের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই শতভাগ কাজ সম্পন্ন হবে।

মিথ্যা তথ্যঃ এক পুছেই ৪২০০,অটো রিকশা গরীব মানুষ টার কথা কেও ভাবেনা।
প্রকৃত তথ্যঃ সকল কিছু বিবেচনা করে নূন্যতম ফি ধার্য করা হয়েছে।পার্শ্ববর্তী জেলার পৌরসভা নেত্রকোনাতে একই বিষয়ে ধার্যকৃত ফি ৮০০০।।

নাগরিক বিশ্লেষকদের মতে,ময়মনসিংহ সিটি কর্পোরেশন তুলনামূলক ভাবে অন্যান্য অঞ্চলের চাইকে উন্নয়ন কর্মকান্ডে গতিশীলতা নিয়ে এসেছে।
নতুন এ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া অবহেলিত ইউনিয়ন নিয়ে গঠিত ১২ টি ওয়ার্ড যেখানে কোনরূপ উন্নয়ন ছিলনা,সে জায়গাগুলো কে উন্নয়ন অবকাঠামোতে আনতে প্রশংসনীয় উদ্যোগ ও কাজ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
কাজগুলো সমাপ্ত হলে নাগরিকদের প্রত্যাশিত নগর দৃশ্যমান হবে।

উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা পোস্টারের বিষয়ে নাগরিক পর্যবেক্ষক মতামত-
সচেতন নাগরিক সমাজ নাম দিয়ে যে মিথ্যা পোস্টার ছাপানো হয়েছিল আসলে সচেতন নাগরিক সমাজ নামে কোন প্রতিষ্ঠান নেই,এটাও আরেকটা মিথ্যাচার।
ধৃত হওয়া পোস্টার ডিজাইনার এত টাকা তাকে কে সাপ্লাই দিয়েছে তার সদুত্তর দিতে পারে নি।
ইতোমধ্যে মিথ্যাচার ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর দায়ে তার বিরুদ্ধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মামলা দায়ের করেছে।।

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


14/2, Rambabu Road
Mymensingh
2200