Mymensingh Power Station MPS, RPCL

Mymensingh Power Station MPS, RPCL

Share

Mymensingh Power Station.

Photos from Mymensingh Power Station MPS, RPCL's post 13/05/2026

আজ ১৩ মে, ২০২৬ তারিখে ময়মনসিংহ পাওয়ার স্টেশনের কনফারেন্স রুমে বিদায়ী প্রধান প্রকৌশলী ও প্লান্ট ইনচার্জ জনাব সাজ্জাদ হায়দার খান মহোদয়ের এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (RPCL)-এর মাননীয় প্রধান প্রকৌশলী (ওএন্ডএম) পদে যোগদানের সম্মানার্থে আয়োজিত এই অনুষ্ঠানে স্টেশনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা তাঁর অসামান্য নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বিদায়ী ভাষণে তিনি তাঁর সকল সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ময়মনসিংহ পাওয়ার স্টেশন পরিবার তাঁর নতুন দায়িত্বের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।

Photos from Mymensingh Power Station MPS, RPCL's post 12/05/2026

আজ ১২/০৫/২০২৬ ইং তারিখে ময়মনসিংহ পাওয়ার স্টেশনের অভ্যন্তরে "অগ্নি নির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া" অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় ময়মনসিংহ পাওয়ার স্টেশনের উপ-বিভাগীয় প্রকৌশলী (আইএন্ডসি) জনাব মোঃ বশির উদ্দিন বিভিন্ন ক্যাটাগরির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং সর্বোপরি ক্ষয়ক্ষতি হ্রাস বিষয়ে প্রয়োজনীয় আলোকপাত করেন ও সেই সাথে মহড়াটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন। মহড়ায় ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ও আনসার সদস্যগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন।

Photos from Mymensingh Power Station MPS, RPCL's post 11/05/2026

আজ ১১ মে ২০২৬ তারিখে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-এর মাননীয় নির্বাহী পরিচালক (ও এন্ড এম) জনাব মোঃ রেজাউল কবীর মহোদয় ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এবং নির্মাণাধীন ময়মনসিংহ ৩৬০ (±১০%) মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। বিদ্যুৎ কেন্দ্রে তাঁকে স্বাগত জানান ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনের প্রধান প্রকৌশলী ও প্লান্ট ইনচার্জ জনাব সাজ্জাদ হায়দার খান মহোদয়। পরিদর্শনকালে উভয় কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনের কনফারেন্স রুমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Photos from Mymensingh Power Station MPS, RPCL's post 02/05/2026

আজ ০২/০৫/২০২৬ ইং তারিখে ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্রের এপ্রিল, ২০২৬ এর "Employee of the month" পরিচালন বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শামীম ওসমান এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন পাওয়ার স্টেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) ও প্লান্ট ইনচার্জ জনাব সাজ্জাদ হায়দার খান মহোদয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলীবৃন্দ জনাব মোঃ আব্দুল হান্নান, জনাব সাদ মুহাঃ সাবের, জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব আনোয়ার মোর্শেদ সহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Photos from Mymensingh Power Station MPS, RPCL's post 22/04/2026

আজ ২২/০৪/২০২৬ইং তারিখে ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এর নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা আয়োজিত হয়। উক্ত সভায় র‍্যাব, বাংলাদেশ পুলিশ (ময়মনসিংহ রেঞ্জ), এনএসআই ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেই সাথে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্লান্ট ইনচার্জ জনাব সাজ্জাদ হায়দার খান মহোদয় সহ ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ । সভা শেষে তারা পাওয়ার প্লান্টের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

Photos from Mymensingh Power Station MPS, RPCL's post 01/04/2026

আজ ০১/০৪/২০২৬ ইং তারিখে ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্রের মার্চ, ২০২৬ এর "Employee of the month" মেকানিক্যাল মেইন্টেন্যান্স বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন পাওয়ার স্টেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) ও প্লান্ট ইনচার্জ জনাব সাজ্জাদ হায়দার খান মহোদয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলীবৃন্দ জনাব মোঃ আব্দুল হান্নান, জনাব সাদ মুহাঃ সাবের ও ব্যবস্থাপক জনাব খোন্দকার শরিফুল ইসলাম।

Photos from Mymensingh Power Station MPS, RPCL's post 07/03/2026

গত ০১/০৩/২০২৬ ইং তারিখে ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্রের ফেব্রুয়ারী, ২০২৬ এর "Employee of the month" ইলেক্ট্রিক্যাল বিভাগের ওয়ার্ক এসিস্ট্যান্ট মোঃ মোশারেফ হোসেন এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন পাওয়ার স্টেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) ও প্লান্ট ইনচার্জ জনাব সাজ্জাদ হায়দার খান মহোদয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলীবৃন্দ জনাব মোঃ আব্দুল হান্নান, জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব আনোয়ার মোর্শেদ ও ব্যবস্থাপক জনাব খোন্দকার শরিফুল ইসলাম সহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Photos from Mymensingh Power Station MPS, RPCL's post 17/02/2026

আজ ১৭/০২/২০২৬ ইং তারিখে ময়মনসিংহ পাওয়ার স্টেশন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে পাওয়ার স্টেশনের অভ্যন্তরে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ এর প্রতিনিধিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, আহতদের উদ্ধার এবং সর্বোপরি ক্ষয়ক্ষতি হ্রাস বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং সেই সাথে মহড়াটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন। মহড়াটিতে ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ও আনসার সদস্যগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন।

Photos from Mymensingh Power Station MPS, RPCL's post 08/02/2026

অদ্য ০৮/০২/২০২৬ ইং তারিখে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এ. এইচ. এম. রাশেদ মহোদয় ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন পরিদর্শন করেন। তাঁর আগমনে বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) ও প্লান্ট ইনচার্জ জনাব সাজ্জাদ হায়দার খান মহোদয়, নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আব্দুল হান্নান, জনাব সাদ মুহাঃ সাবের, জনাব মোঃ আমিনুল ইসলাম সহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Photos from Mymensingh Power Station MPS, RPCL's post 08/02/2026

গত ০৭/০২/২০২৬ ইং তারিখে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-এর নবনিযুক্ত মাননীয় নির্বাহী পরিচালক (পিএন্ডডি) জনাব কে. এম. নঈম খান মহোদয় ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন ও নির্মানাধীন ময়মনসিংহ ৩৬০ (+/-১০%) মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প স্থান পরিদর্শন করেন। তাঁর আগমনে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) ও প্লান্ট ইনচার্জ জনাব সাজ্জাদ হায়দার খান মহোদয়। পরিদর্শনকালে ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন ও নির্মানাধীন ময়মনসিংহ ৩৬০ (+/-১০%) মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Mymensingh Power Station, Lal Kuthi Darbar Sharif
Mymensingh
2200