10/06/2026
🔹ময়মনসিংহে লাইনচ্যুত হওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এর ফলে ময়মনসিংহ-জামালপুর রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার পর উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগি সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই পলাশ ব্যানার্জি।
অবশেষে স্বস্তি ফিরে পেলেন যাত্রীরা ।
10/06/2026
-আসসালামু আলাইকুম
প্রিয় স্মার্ট ত্রিশালের শুভাকাঙ্ক্ষী বৃন্দ,আশা করি সকলেই ভালো আছেন,
★আপনাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করতে চাই - প্রিয় ত্রিশালবাসী -
স্মার্ট ত্রিশালের কোন এডমিন সাংবাদিক না, স্মার্ট ত্রিশালে যত প্রকার পোস্ট বা নিউজ করা হয় তা সকল পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা
এবং সীমিত কিছু পোস্ট মেসেঞ্জার থেকে সংগ্রহ করা হয় ।
আর স্মার্ট ত্রিশালের নিউজ বা পোস্ট সব কিছু শখের জায়গা থেকে ।
এর বাহিরে কোন চিন্তা ভাবনা নেই।
সম্প্রতি লক্ষ্য করতে পারতেছি যে, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছে ।
তাই আমাদের বিষয় টি ক্লিয়ার করলাম।
সবাইকে অসংখ্য ধন্যবাদ স্মার্ট ত্রিশাল সাথে থাকার জন্য ।
_শুভ কামনা প্রিয় ত্রিশালবাসীর জন্য ।
10/06/2026
🔹আপনি গু*লি করলে আমি বসে থাকবো?' জামালপুরের কামালপুর সীমান্তে বিএসএফকে উদ্দেশ্য করে বিজিবি..!!
দীর্ঘ ১৭ বছর এই বা*হিনীকে বিলাইয়ের মতো জি*ম্মি করে রাখা হয়েছিল।
সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চাওয়া এই সীমান্ত প্রহরীরা আবারো শক্তি ও সাহস ফিরে পেয়েছে "সবার আগে বাংলাদেশ" স্লোগানের প্রবক্তা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে।
এই ভূখণ্ডের এক ইঞ্চি মাটি ছাড় দেয়া হবে না ইনশাআল্লাহ।
10/06/2026
🔹ত্রিশাল থানার পুলিশের বিশেষ অভিযানে ২২ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ( ২)
🔸ময়মনসিংহের ত্রিশাল থানা আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার চৌরাস্তা থেকে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করছেন পুলিশ, ত্রিশাল থানা ওসি মুনসুর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোঃ রনি ও মোঃ আজহারুল কে আয়শা আাবেদ ফাউন্ডেশনের চরকী বাড়ি সামনে পাকা রাস্তা হইতে মাদক বিক্রি সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদকের অভিযান অব্যাহত থাকবে, ত্রিশাল থানায় আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলার অজু করে , বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়
পোস্ট - নূরুল আমিন ত্রিশাল প্রতিনিধি
10/06/2026
🔹ভালুকা কাঠালি এনজিও ঋণের চাপে সুমা আক্তার (২৫) নামে দুই সন্তানের জননীর আত্মহত্যা।
10/06/2026
🔹ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম ফিলাপ এর 'পুনঃভর্তি ফি' শিক্ষার্থীদের অতিরিক্ত আর্থিক চাপ কমাতে সরকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ফি' সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
সেখানে ত্রিশাল সরকারি নজরুল কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন মোট ৫৬০০ টাকা, যা একজন মধ্যবিত্ত শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত চাপ ও কষ্টদায়ক।
অতিরিক্ত টাকা নেওয়ায় অনেক শিক্ষার্থী হিমশিম খাচ্ছে, এমন অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে।
উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আর্কষন করছি বিষয়টি সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করে দ্রুত সিধান্ত নেওয়ার অনুরোধ করছি।
09/06/2026
🔹আজ জাতীয় সংসদ ভবনের গ্রন্থাগারে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লাইব্রেরি কমিটি আহবায়ক,ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১. বৈঠকে ২য় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা।
২. 'বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্টাডিজ' এর সাথে জাতীয় সংসদ লাইব্রেরীকে কিভাবে সম্পৃক্ত করে মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীদের ক্যাপাসিটি বৃদ্ধি ও গবেষণা কার্যক্রম বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা।
৩. গ্রন্থাগার ও গবেষণার উন্নয়ন এবং বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা আইন, ২০২৬(সংশোধিত) এবং বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা, ২০২৬(সংশোধিত) বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে লাইব্রেরি কমিটি নিম্নবর্ণিত মাননীয় সদস্যগণ উপস্থিত ছিলেনঃ-
ব্যারিষ্টার কায়সার কামাল এমপি, ডেপুটি স্পীকার
সভাপতি, লাইব্রেরি কমিটি, ১৫৭ নেত্রকোণা-১
এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)
সদস্য, লাইব্রেরি কমিটি, ২৭৭ লক্ষ্মীপুর-৪
ডাঃ মাহবুবুর রহমান লিটন
সদস্য, লাইব্রেরি কমিটি, ১৫২ ময়মনসিংহ-৭
চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ
সদস্য, লাইব্রেরি কমিটি, ২১৩ ফরিদপুর - ২
জনাব মীর আহমাদ বিনকাসেম
সদস্য, লাইব্রেরি কমিটি, ১৮৭ ঢাকা-১৪
জনাব এ বি এম মোশাররফ হোসেন
সদস্য, লাইব্রেরি কমিটি, ১১৪ পটুয়াখালী-৪
জনাব হুমাম কাদের চৌধুরী
সদস্য, লাইব্রেরি কমিটি, ২৮৪ চট্টগ্রাম-৭
জনাব মোহাম্মদ নাজিবুর রহমান
সদস্য, লাইব্রেরি কমিটি, ৬৮ পাবনা-১
এছাড়া বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Dr. Mahbubur Rahman Liton
09/06/2026
🌹 **আন্তরিক আমন্ত্রণ** 🌹
মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ "ত্রিশাল উপজেলা শাখা" সফলতার সাথে ৫টি বছর অতিক্রম করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে।
এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আমাদের আয়োজন "সদস্য মিলনমেলা ২০২৬"।
উক্ত মিলনমেলায় নবজাগরণ পরিবারের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক ও সহযোদ্ধাদের সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।
📅 **তারিখ:** ১২ জুন ২০২৬ (শুক্রবার)
🕙 **সময়:** সকাল ১০:০০ ঘটিকা
📍 **স্থান:** ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়
আসুন, আমরা সবাই একত্রিত হয়ে অতীতের অর্জনগুলোকে স্মরণ করি, বর্তমানের বন্ধনকে আরও দৃঢ় করি এবং মানবতার সেবায় আগামী দিনের পথচলাকে সমৃদ্ধ করার প্রত্যয় গ্রহণ করি।
আপনাদের মূল্যবান উপস্থিতিই আমাদের আয়োজনের সার্থকতা ও অনুপ্রেরণা।
**সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।**
**আয়োজনে**
নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অব বাংলাদেশ
ত্রিশাল উপজেলা শাখা