05/09/2025
বিক্রয় ও বিতরণ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফুলপুর, ময়মনসিংহের আওতাভুক্ত ফুলপুর ও তারাকান্দার সকল শ্রেণির বিদ্যুৎ গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র দপ্তরের আওতাভুক্ত এলাকায় ৩৩ কেভি ও ৩৩/১১ কেভি লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী ০৬/০৯/২০২৫ ইং রোজ শনিবার ভোর ৫ঃ০০ ঘটিকা হতে সকাল ০৯ঃ০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রচারে,
বিক্রয় ও বিতরণ বিভাগ, ফুলপুর।
বিউবো, ময়মনসিংহ।
31/10/2023
অনেকেই জিজ্ঞাসা করেন যে প্রতি ইউনিট বিদ্যুৎ এর রেইট কত বা কত টাকা করে কাটে? ইউনিটের কিছু স্লেপ আছে। এখন প্রশ্ন হলো আমি যদি 1000 টাকা রিচার্জ করি তাহলে আমি সর্বমোট কত ইউনিট পাবো? ইউনিট এর রেট গত মার্চ/23 মাসে সর্বশেষ নির্ধারিত হয়েছে এই ইউনিট কিভাবে বিভক্ত হয় তা আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
লাইফ লাইন ঃ 0-50 ইউনিট 4.35 টাকা
প্রধাম ধাপ ঃ 0-75 ইউনিট – 4.85 টাকা
দ্বিতীয় ধাপ ঃ 76-200 ইউনিট- 6.63 টাকা
তৃতীয় ধাপ ঃ 201-300 ইউনিট- 6.95 টাকা
চতুর্থ ধাপ ঃ 301-400 ইউনিট- 7.34 টাকা
ধরেন আপনার ব্যবহার 235 ইউনিট তবে আপনি রেইট কিভাবে বের করবেন?
75 ইউনিট * 4.85 = 363.75
76-200 ইউনিট – 75 ইউনিট = 125 ইউনিট * 6.63 = 828.75
35 ইউনিট * 6.95 = 243.25
235 ইউনিট = 1435.75
আপনার যদি 3 কিলো লোড থাকে তাহলে 35 * 3 = 105
5% ভ্যাট = 1435.75 * 5% = 71.78
তাহলে 235 ইউনিট এর সর্বমোট টাকা হয়- 1435.75 + 105 + 71.78 = 1612.53 টাকা।
এখন কথা হচ্ছে 1000 টাকা রিচার্জ করলে কত ইউনিট পাওয়া যাবে?
1000 এর ভ্যাট আগে বের করতে হবে 5% তাহলে কত থাকবে 1000-50 = 950 এখন এখান থেকে 3 কিলো লোড এর জন্য 105 টাকা বাদ দেন 950-105 = 845। 75 ইউনিটে হয় 363.75 বাদ দেন 75 ইউনিট এর টাকা – 845-363.75 = 481.25 থাকে এখন আপনার রেইট কি হবে? দ্বিতীয় ধাপ অর্থাৎ 6.63 টাকা। ভাগ করে 481.25-6.63 = 72.58 ইউনিট অর্থাৎ 1000 টাকা রিচার্জ করলে আপনি পাচ্ছেন 75+72 = 147 ইউনিট।
এটা শুধুমাত্র আবাসিক গ্রাহকদের জন্য।
21/10/2023
আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে বিপিডিবি প্রি-পেইড মিটারে রিচার্জ করছেন কিন্তু টোকেন পান নাই। সেক্ষেত্রে আপনি কিভাবে টোকেন পাবেন তা যেনে নিন।
21/10/2023
আপনি আপনার প্রি-পেইড মিটারে যেভাবে বিকাশের মাধ্যমে রিচার্জ করবেন।
আপনার বিকাশ এপ এ যাবেন-
পে বিল- অপশনে যাবেন
বিদ্যুৎ বিল এ যাবেন
বিপিডিবি প্রিপেইড এ যাবেন
আপনার প্রিপেইড মিটার নাম্বার দিবেন
একটা মোবাইল নাম্বার দিবেন যেটাতে আপনার টোকেন যাবে
কত টাকা রিচার্জ করতে চান দিবেন
যদি আপনার রিচার্জ ফেইল দেখায় তবে যে পরিমান রিচার্জ দিয়েছেন তার থেকে বেশি এমাউন্ট দিবেন।