National Children's Task Force - NCTF,Mymensingh

National Children's Task Force - NCTF,Mymensingh

Share

এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি
শিশু ?

Photos from National Children's Task Force - NCTF,Mymensingh's post 07/03/2026

আজ রাস্তার ধারে রাখা আছে শুধু এক জোড়া জুতো।
মানুষ নেই, তবু অদ্ভুত এক উপস্থিতি।

এই জোড়া জুতো যেন কারও পথের মাঝখানে থেমে যাওয়া গল্প
কারও বোন, কারও মেয়ে, কারও বন্ধুর।
যে বেরিয়েছিল সাধারণ একদিনের মতোই,
হয়তো ভেবেছিল নিরাপদে বাড়ি ফিরবে।

খালি জুতোর এই নীরবতা আসলে নীরব নয়
এটা সেইসব কণ্ঠের প্রতীক, যাদের চিৎকার আমরা অনেক সময় শুনতে পাই না।
এটা সেইসব মেয়েদের স্মৃতি, যাদের পথ হঠাৎ করেই থেমে গেছে
এই সমাজের অন্ধকারে।

আজ তাই মানুষ নয়,
এক জোড়া খালি জুতোই দাঁড়িয়ে আছে আমাদের বিবেকের সামনে
চুপচাপ, কিন্তু ভীষণ স্পষ্ট

15/10/2025

শিশুর সুরক্ষা সবার দায়িত্ব

প্রতিটি শিশু একটি স্বপ্ন, একটি সম্ভাবনা, একটি ভবিষ্যৎ।
তাদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল পরিবারের নয় — আমাদের পুরো সমাজের দায়িত্ব।

একটি নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পরিবেশেই শিশু বেড়ে ওঠে আত্মবিশ্বাসী, সাহসী ও স্বপ্নবান মানুষ হিসেবে।

তাই আমাদের প্রতিজ্ঞা হোক —
শিশুর প্রতি কোনো সহিংসতা, অবহেলা বা শোষণকে আমরা মেনে নেব না।
তাদের মতামতকে মূল্য দেব, তাদের পাশে থাকব, তাদের নিরাপদ শৈশব নিশ্চিত করব।

আমরা বিশ্বাস করি,
নিরাপদ শৈশবই গড়ে তোলে মানবিক আগামী।

শিশুর সুরক্ষা — সবার দায়িত্ব।

08/09/2025

অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা

আমাদের গর্ব ময়মনসিংহ জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির -এর সভাপতি হাসানুর রহমান হাসান সেন্ট্রাল কমিটির নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা খুবই আনন্দিত।

এটি শুধু ময়মনসিংহ জেলার নয়, বরং সমগ্র এনসিটিএফ পরিবারের জন্য এক অর্জন। তার নেতৃত্ব, নিষ্ঠা ও অবদান আজ নতুন উচ্চতায় পৌঁছেছে।

ময়মনসিংহ জেলা এনসিটিএফ পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আমারা বিশ্বাস করি , তার কর্মদক্ষতা, দূরদৃষ্টি ও আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতে এনসিটিএফ-কে আরও শক্তিশালী ও সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে।

ময়মনসিংহ জেলা এনসিটিএফ পরিবারের পক্ষ থেকে অবারো শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

Photos from National Children's Task Force - NCTF,Mymensingh's post 03/08/2025

শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ-২০২৫
ওয়াই মুভস্ প্রকল্প
০১-০২ আগস্ট ২০২৫ ইং
কারিতাস হলরুম, ময়মনসিংহ জেলা
অংশগ্রহণকারী: এনসিটিএফ সদস্যবৃন্দ
আয়োজনে: ইয়েস বাংলাদেশ।
প্রশিক্ষণের ২য় দিন।

Photos from National Children's Task Force - NCTF,Mymensingh's post 01/08/2025

শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ-২০২৫
ওয়াই মুভস্ প্রকল্প
০১-০২ আগস্ট ২০২৫ ইং
কারিতাস হলরুম, ময়মনসিংহ জেলা
অংশগ্রহণকারী: এনসিটিএফ সদস্যবৃন্দ
আয়োজনে: ইয়েস বাংলাদেশ।
প্রশিক্ষণের ১ম দিন।

Photos from National Children's Task Force - NCTF,Mymensingh's post 06/06/2025

"সুবিধাবঞ্চিত শিশুর হাতে মেহেদীর রঙ, ঈদের খুশি হোক সবার সং!"

ঈদের আনন্দ যেন কেবল কিছু মানুষের নয়—সেটি ছড়িয়ে যাক সেইসব শিশুদের মাঝেও, যারা প্রতিদিন বেঁচে থাকার লড়াই করে।
আমরা এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদীর রঙ লাগিয়ে দিতে চাই ঈদের এক টুকরো খুশি।
ঈদ হোক সবার, হাসি হোক সকলের অধিকার।

এনসিটিএফ ময়মনসিংহ জেলার পক্ষ থেকে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের মেহেদী দেওয়ার একটি আয়োজন করেছি
তারিখ: গত ০৫/০৬/২০২৫ ইং দুপুর ১ টাই

স্থান : কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চল এর কার্যালয় রয়েল মিডিয়া কলেজ সংলগ্ন

Photos from National Children's Task Force - NCTF,Mymensingh's post 25/04/2025

ময়মনসিংহে এনসিটিএফ এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ও জেলা কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন।

গত ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার সকালে জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) ময়মনসিংহ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত সাধারণ সভায় বিগত বছরের সাফল্য ও গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করে এনসিটিএফ সদস্যবৃন্দ। এছাড়া এনসিটিএফ জেলা কমিটির বিভিন্ন পদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়।

স্থানীয় পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সাধারণ নির্বাচনে এনসিটিএফ ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মারিয়া আক্তার জ্যোতি এর সভাপতিত্বে অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি মো. মঈন উদ্দিন রায়হান, ইয়েস বাংলাদেশ এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার, জেলা ভলান্টিয়ার মো. রবিন মিয়া ও সানজানা আফরোজ পপি।

দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে ৩৮ জন শিশু অংশগ্রহণ করেন। নির্বাচনে বিভিন্ন পদে ১৬ শিশু প্রতিদ্বন্দিতা করেন। পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি পদে মো. হাসানুর রহমান হাসান, সহ-সভাপতি পদে মরিয়ম আক্তার রিয়া, সাধারণ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোছা, জীদনী খতুন, সাংগঠনিক সম্পাদক পদে রাহাত খন্দকার, শিশু সাংবাদিক পদে উবাইদুল ইসলাম রাহাত ও উম্মে কুলসুম , শিশু গবেষক পদে সাদেক আহমেদ শ্রাবণ ও খুশি আক্তার, চাইল্ড পার্লামেন্ট মেম্বার পদে সামির হোসেন ও উম্মে আইমান জোনাকি।

নির্বাচন শেষে নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও সদ্য সাবেক কমিটির সদস্যের সনদপত্র প্রদান করেন অতিথিরা।

পরে নব-নির্বাচিত এনসিটিএফ জেলা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

21/04/2025

প্রিয় বন্ধুরা,

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বড় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ময়মনসিংহ জেলায় ২০২৫ সালের নির্বাচননের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী অত্র মাসের ২৫ তারিখে অনুষ্ঠিত হবে, এনসিটিএফ ময়মনসিংহ জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনের পূর্বে অবশ্যই আগ্রহী শিশুদের সাধারন সদস্যপদ, কমিটির সদস্য হতে অবিভাবক সম্মতি পত্র এবং প্রয়োজনানুসারে বয়সের প্রমানপত্র নিশ্চিত করতে হবে। আগ্রহী শিশুরা কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

📌 নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর যোগ্যতা :
ক) বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হতে হবে;
খ)অবশ্যই ময়মনসিংহ বসবাসকারী হতে হবে;
গ)সংগঠন পরিচালনার যোগ্যতা থাকতে হবে;
ঘ)এনসিটিএফ এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সম্পর্কে ধারণা গ্রহনের মানসিকতা থাকতে হবে ;
ঙ)এনসিটিএফ এর কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য অভিভাবক সম্মতি থাকতে হবে;
চ) বিশেষ কিছু পদের জন্য এনসিটিএফ এর প্রশিক্ষণ এবং সমাবেশে নিজ জেলার বাইরে যাবার জন্য অভিভাবকের লিখিত সম্মতি থাকতে হবে।
ছ)শিশুদের সাথে ভালো ব্যবহার এবং মেশার মানসিকতা থাকতে হবে;
জ)সকল শিশুদের সমান চোখে দেখা এবং তাদের সঙ্গে অংশগ্রহণে বিশ্বাসী হতে হবে;
ঝ)নেতৃত্ব দেবার ক্ষমতা এবং উপস্থাপনার দক্ষতা থাকতে হবে;
ঞ)যোগাযোগের দক্ষতা থাকতে হবে;
ট) কমপক্ষে জেএসসি/সমমান পাশ হতে হবে। (সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিথিলযোগ্য)
ঠ) এনসিটিএফ শিশু আচারণ বিধি মেনে চলার মানসিকতা থাকতে হবে।

প্রয়োজনে যোগাযোগ করুণ আমাদের সাথে। অতি দ্রুতই সংগ্রহ করুণ, এনসিটিএফ এর সাধারন সদস্যপদ এবং নির্বাচনের নমিনেশন ফর্ম।

📌মনোনয়ন ফ্রম যেভাবে সংগ্রহ করবেন- এনসিটিএফ নির্বাচনের নমিনেশন ফ্রম ইয়েস বাংলাদেশ ময়মনসিংহের জেলা স্বেচ্ছাসেবক মোঃ রবিন আশরাফী কিংবা নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করবে। অথবা এনসিটিএফ কার্যকরী কমিটির সাথে যোগাযোগ করবে।

📌মনোনয়ন ফ্রম সংগ্রহের শেষ তারিখ- ২২/০৪/২০২৫

📌মনোনয়ন জমাদানের শেষ তারিখ-২৩/০৪/২০২৫ ( অবশ্যই মনোনয়ন ফ্রম এর সাথে জন্ম নিবন্ধন ও ২ কপি ছবি দিতে হবে) অন্যথায় মনোনয়ন অযোগ্য বলে বিবেচিত হবে।

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ-২৩/০৪ /২০২৫

📌প্রার্থীদের তালিকা প্রকাশ-২৪/০৪/২০২৫

📌নির্বাচন-২৫/০৪/২০২৫

বিঃদ্র--নির্বাচন সংক্রান্ত আচারনবিধি লঙ্গন হলে অথবা নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত /নিয়ম উপেক্ষা করলে সে প্রার্থীদের ব্যাপারে যে কোন সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে। কোন সমস্যার কারনে যে কোন তারিখ পরিবর্তন হতে পারে।

সদস্যদের সম্মতিক্রমে
নির্বাচিত নির্বাচন কমিশন নিম্নরুপ:
১. প্রান্ত দাস
২. মারিয়া আক্তার জ্যোতি
৩. জান্নাতুল আদন জিহা

ধন্যবাদান্তে,
প্রান্ত দাস
সভাপতি , ময়মনসিংহ জেলা এনসিটিএফ
ও প্রধান নির্বাচন কমিশনার
এনসিটিএফ ময়মনসিংহ দ্বি-বার্ষিক নির্বাচন - ২০২৫

09/04/2025

এসএসসি ২০২৫ এর সকল পরীক্ষর্থীদের জন্য শুভকামনা রইল 🌸

Photos from National Children's Task Force - NCTF,Mymensingh's post 29/03/2025

গত ২৭ মার্চ ময়মনসিংহ এনসিটিএফ ময়মনসিংহ পক্ষ হতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তার কিছু মুহুর্ত।

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

NCTF_MYMENSINGH

এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি
শিশু সংগঠন যা শিশুদের দ্বারা
গঠিত ও পরিচালিত।

নসিটিএফ জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন যা শিশুদের দ্বারা গঠিত ও পরিচালিত। বাংলাদেশ সরকার এনসিটিএফ গঠনের প্রথম পদক্ষেপ গ্রহণ করে ২০০৩ এর সেপ্টেম্বরে এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি গঠিত হয় ২০০৫ এর জানুয়ারিতে। যদিও এনসিটিএফ প্রতিষ্ঠা করা হয়েছিল যৌন নির্যাতন, বঞ্চনা ও পাচার বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ (মনিটরিং) করার জন্য, কিন্তু পরবর্তীতে এনসিটিএফ-এর ভূমিকা পরিবর্তিত হয়ে বর্তমানে সমগ্র দেশের শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, মনিটরিং করা এবং পরবর্তীতে তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে এ্যাডভোকেসি করাই হচ্ছে এনসিটিএফ এর প্রধান কাজ।

Location

Address


Sisu Academy
Mymensingh