মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, Political organisation, Mymensingh.

21/05/2026

দেশে এমন পরিস্থিতির জন্য জামাত দায়ী কারণ শরিয়াহ আইন পলিসি জামাত চু*রি করেছিলো।
শরিয়াহ আইন প্রতিষ্ঠায় জামাত বড় বাঁধা।

20/05/2026

পানি ট্যাংকিতে যদি ময়লা থাকে, শুধু কল পরিবর্তনের দ্বারা ময়লা আসা বন্ধ হবে না। বৃটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা ঠিক রেখে বারবার নেতা পরিবর্তন হলেও মানুষ ন্যায় বিচার পাবে না।

সবার আগে শরিয়াহ।
সব জায়গায় শরিয়াহ ছাড়া মুক্তি নেই।

20/05/2026

রামিসার মতো পাখিদের রক্ষা করার জন্যই পীরসাহেব চরমোনাই তথা আইএবি শরিয়া চেয়েছিলেন। আর কেউই চায়নি। ধিক্কার এ নির্মম সমাজকে।
আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বশেষ পর্যন্ত লড়েই যাবো, ইনশাআল্লাহ!

20/05/2026

বিচারহীনতার এই সংস্কৃতি যদি ধ্বংস করা না যায়, আরও হাজার ধর্ষিতা বোনের পিতার এরকম আত্মকান্না আমাদের বেদনাহত করবে। আমাদের মূল সমস্যা—কলোনিয়াল বিচারব্যবস্থার মসিবত। এই বিচারব্যবস্থা আমূল-পরিবর্তন না আনতে পারলে বাংলাদেশে দিনদিন ধ্বর্ষক বাড়বে, বাড়বে গুম, মানুষহত্যা , দূর্নীতি, লুটপাটসহ তাবৎ অপরাধ।
একদিন তো আমার মেয়ের জন্যইও এভাবে আমাকে কাঁদতে হবে, পৃথিবী ভারী হওয়া এইসব চিৎকার কারও হৃদয়ের একটু সহানুভূতি আর সমাজ আমাকে ধর্ষিতার বাবার লকবে কলঙ্কিত চোখে দেখবে।

18/05/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার অধীনস্থ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে “প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ কর্মশালায় শাখার সহ-সভাপতি মোঃ রুকুনুজ্জামান ওয়ালিদ-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম-এর সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএবি ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা শাহ মুহাঃ মাসউদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি মোঃ ফসিউর রেজা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহ মুহাঃ মাসউদুর রহমান বলেন, “দক্ষতা মানুষকে সক্ষম করে, আর তাকওয়া তাকে সৎ রাখে—এই দুইয়ের সমন্বয়ই একটি সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে পারে।” তিনি আরও বলেন, শুধু দক্ষতা থাকলে ক্ষমতার অপব্যবহার হতে পারে, আবার শুধু ভালো উদ্দেশ্য থাকলেও কার্যকর পরিবর্তন আনা সম্ভব হয় না। তাই সৎ চরিত্র, জবাবদিহিতা, ন্যায়বোধ ও যোগ্য নেতৃত্ব একসাথে গড়ে তোলা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, ইতিহাস সাক্ষ্য দেয়—যে জাতির নেতৃত্বে দক্ষতা, ন্যায়বিচার ও তাকওয়া ছিল, তারা উন্নতি করেছে; আর যেখানে লোভ ও দুর্নীতি প্রাধান্য পেয়েছে, সেখানে পতন অনিবার্য হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র কেবল আইন দিয়ে গড়া যায় না; এর জন্য প্রয়োজন আল্লাহভীরু, আমানতদার ও দায়িত্বশীল নেতৃত্ব, যারা ক্ষমতাকে ভোগের বস্তু নয় বরং দায়িত্ব হিসেবে গ্রহণ করে।

কর্মশালার প্রতিপাদ্য ছিল “শাণিত প্রশিক্ষণ, শক্তিশালী সংগঠন”। সংগঠনের জনশক্তি মানোন্নয়ন, কাঠামোগত উন্নয়ন ও পদ্ধতিগত সংস্কারের অংশ হিসেবে এ কর্মশালা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নৈতিক নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
আল্লাহ তায়ালা সকলের পরিশ্রম কবুল করুন—এমন দোয়ার মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

03/05/2026
29/04/2026

আমার মনের প্রশান্তি আমার কাছে।
আমার মুহতারাম আমীরের কথা ও কাজে মিল আছে।

শরীয়তের মানদণ্ডে দেশের আলেমদের নিকট তিনি হক্কানী পীর। আন্তর্জাতিক ইসলামী পরিমণ্ডলে তিনি বরেণ্য আলেম ও বুযুর্গ ব্যক্তিত্ব। রাজনৈতিক ভারসাম্যের জায়গায় তিনি সবার নিকট আমানতদার ও বিশ্বস্ত।

দুনিয়ার হীন স্বার্থ হাসিলের জন্য আমার আমীর প্রকাশ্য গুনাহে লিপ্ত হন না। ইসলামকে পাশ কাটিয়ে পর্দার বিধান লঙ্ঘন করার স্পর্ধা দেখান না । ইসলামের নামে রাজনীতির মাঠে নেমে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করার কথা বলতে সংকোচবোধ করেন না। মুসলিমদেরকে ইসলাম প্রতিষ্ঠার বয়ান, আবার অমুসলিমদেরকে ইসলাম না প্রতিষ্ঠার আশ্বস্ত প্রদান করেন না।

ইসলামের স্বকীয়তা ঠিক রেখে দাওয়াতী মেজায নিয়ে এমন আমীরের পিছনে এ পথচলা যতই দীর্ঘ হোক, তাতে না পাওয়ার কোনো দুঃখ-কষ্ট, যন্ত্রণা নেই। আমরা তো আমাদের জীবনের ব্যাপারেই বলি; "হয়তো শহাদাত নয়তো ইসলামী হুকুমাত"। সেখানে ক্ষমতার ব্যাপারে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কোষে নিজেকে কেনো ঠকাবো!

আমি তো তখনই ঠকবো, যখন দাওয়াতের এই ময়দানে আমার কোনো অবদান থাকবে না। আমার ত্যাগ-কুরবানী ছাড়াই যদি ইসলামের বিজয় হয়, তাহলেও আল্লাহর কাছে আমি প্রিয় হতে পারবোনা। আর যদি আমার ত্যাগ-কুরবানী সত্বেও ইসলামের বিজয়ের পথ আরও বাকী থাকে, আমি তো আল্লাহর কাছে প্রিয়ই থাকবো।

ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة. انك انت الوهاب.

✍️
শাহ মাওলানা মুহাঃ মাসউদুর রহমান,
সহ-সভাপতি আইএবি মোমেনশাহী জেলা দক্ষিণ।

29/04/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীরের ময়মনসিংহ আগমনে উজ্জীবিত তৃণমূল নেতৃবৃন্দ
গতকাল ২৬ এপ্রিল ২০২৬ তারিখে ময়মনসিংহে শুভ আগমন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দেশবরেণ্য আলেমে দ্বীন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তাঁর এই আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহসহ আশপাশের অঞ্চলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, প্রাণচাঞ্চল্য ও এক নব জাগরণের আবহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে ঘিরে দিনব্যাপী এক প্রাণবন্ত পরিবেশ বিরাজ করে। বিশেষ করে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠানকে কেন্দ্র করে ময়মনসিংহ মার্কাজে দলীয় নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি লক্ষণীয় ছিল, যা সংগঠনের প্রতি নেতাকর্মীদের ভালোবাসা ও দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শায়খে চরমোনাইয়ের সম্মানিত উপস্থিতিতে ময়মনসিংহে ধারাবাহিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা ধর্মীয় ও সাংগঠনিক উভয় দিক থেকেই অত্যন্ত ফলপ্রসূ হয়ে ওঠে।
প্রথম প্রোগ্রাম:
ঐতিহাসিক ময়মনসিংহ বড় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত জামিয়া ফয়জুর রহমান (রহ.) মাদ্রাসায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি তাঁর বক্তব্যে তাকওয়া, ইলমে দ্বীন অর্জনের গুরুত্ব, উম্মাহর বর্তমান পরিস্থিতি এবং একজন আলেমের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গভীর দিকনির্দেশনামূলক আলোচনা করেন। নসীহত শেষে তিনি দাওরায়ে হাদীসের শিক্ষার্থীদেরকে পবিত্র বুখারী শরীফের দরস প্রদান করেন, যা উপস্থিত শিক্ষার্থীদের জন্য ছিল এক অনন্য ও স্মরণীয় মুহূর্ত।
দ্বিতীয় প্রোগ্রাম:
বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মার্কাজ, দিগারকান্দা বাইপাসস্থ আল-কারীম কমপ্লেক্সে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শায়খে চরমোনাই তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং তৃণমূল পর্যায়ে কাজ করার কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর প্রেরণাদায়ী বক্তব্যে উপস্থিত সকলেই নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মার্কাজ মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
তৃতীয় প্রোগ্রাম:
বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং ময়মনসিংহ মহানগর ২৮ নং ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে বাদ এশা এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়। মাহফিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী, আলেম-উলামা এবং সাধারণ মানুষের ঢল নামে। বিপরীতমুখী ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। পুরো মাহফিল প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে, যা এই আয়োজনের প্রতি মানুষের গভীর আগ্রহ ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
সার্বিকভাবে, শায়খে চরমোনাইয়ের এই সফর ময়মনসিংহের তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা, ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টর দায়িত্বশীবৃন্দ।

আরিফ খান জুয়েল
সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর।

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mymensingh