21/03/2026
আতায়ে রাসুল দরবার শরীফের, প্রথম খলিফা ইব্রাহিম খলিল উরফে (সোহেল চিশতী) আজ ঈদুল ফিতরে দিন বেলা ৩:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সকলেই উনার আত্মার মাগফিরাত এরজন্য দোয়া করবেন। জানাজা রাত ৯:০০ ঘটিকায় অনুষ্ঠািত হবে। সকলেই খাস করে উনার জন্য দোয়া করবেন।
২১ই মার্চ ২০২৬ ইং
৪:৫০ মিনিট
20/03/2026
ঈদের আনন্দ কেবল নতুন পোশাকে নয়! বরং একে অপরের প্রতি ভালোবাসা আর সহমর্মিতায়। এই ঈদ বয়ে আনুক প্রতিটি মানুষের জীবনে এক চিলতে হাসি আর অনাবিল প্রশান্তি। 🕊️
নিজের চারপাশের অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারলেই পূর্ণতা পাবে আমাদের ঈদ। আসুন সবাই মিলে আনন্দের ভাগাভাগি করি।
ঈদ মোবারক! 🌙
শুভেচ্ছান্তে
শাহ্ মুহাম্মাদ মুক্তার হোসাইন ফকির চিশতী
আতায়ে রাসুল দরবার শরীফ,মোমেনশাহী।
চেয়ারম্যান- চিশতীয়া কমিটি বাংলাদেশ।
20/03/2026
┏━━━━﷽━━━┓
🕋 𝙴𝙸𝙳 - 𝙼𝚄𝙱𝙰𝚁𝙰𝙺 🕋
┗━━━━﷽━━━┛
11/03/2026
শোকাতুর আজ ২১শে রমজান: মাওলা আলীর (আ.) শাহাদাত দিবস।
"কাবার রবের কসম, আমি সফল হয়েছি।" — মাওলা আলী (আ.)
আজ সেই বিষাদময় ২১শে রমজান। কুফার মসজিদে সেজদারত অবস্থায় বিষাক্ত তলোয়ারের আঘাতে আহত হওয়ার পর, আজকের এই দিনে শাহাদাত বরণ করেন জ্ঞানের নগরীর দরজা, আসাদুল্লাহিল গালিব, হযরত মাওলা আলী ইবনে আবী তালিব (আ.)। 😭🙏🏻
যিনি ছিলেন শেরে খোদা, এতিমদের আশ্রয়দাতা এবং ইনসাফের মূর্ত প্রতীক। তাঁর শাহাদাতে আজ সারাবিশ্বের মুমিনদের হৃদয় ভারাক্রান্ত। মাওলা আলীর (আ.) জীবন আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের সামনে মাথানত না করে হকের পথে অবিচল থাকতে হয়।
এই শোকের দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের মাওলা আলীর (আ.) দেখানো আদর্শ ও পথে চলার তৌফিক দান করেন। (আমিন)
শাহ্ মুহাম্মাদ মুক্তার হোসাইন চিশতী
চেয়ারম্যান- চিশতীয়া কমিটি বাংলাদেশ।
03/03/2026
পৃথিবীর মানচিত্র বদলে গেলেও বদলায় না আল্লাহর রাসুল (সা.)-এর চিরন্তন সত্য ভবিষ্যৎ বাণী।
আজ বিশ্ব রাজনীতিতে ইরান বা খোরাসান অঞ্চল নিয়ে অনেক হিসাব-নিকাশ হতে পারে, কিন্তু মুমিনের দৃষ্টি অনেক গভীরে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'খোরাসান থেকে যখন কালো পতাকাবাহী দল বের হবে, কেউ তাদের রু/খতে পারবে না।' তাদের গন্তব্য হবে পবিত্র ভূমি—বাইতুল মুকাদ্দাস! 🕋
নবীজি (সা.)-এর নির্দেশ ছিল—যদি বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়েও যেতে হয়, তবুও যেন আমরা সেই কাফেলার সঙ্গী হই। কারণ সেই পতাকার ছায়াতলেই থাকবেন আল্লাহর খলিফা ইমাম মাহদী (আ.)।
শহর কিংবা ক্ষমতার মসনদ নয়, আমাদের অপেক্ষা সেই ইনসাফ কায়েমের মাহেন্দ্রক্ষণের। সময়ের ঘড়ি জানান দিচ্ছে, সত্যের বিজয় অতি নিকটে! ইনশাআল্লাহ
26/02/2026
💚 #হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম-এর সেই মুকাদ্দাস পোষাক (কুর্তা) মুবারক যা তিনি জঙ্গে কারবালায় শাহাদাতের সময় পরেছিলেন।
যা এখনও তুরস্কের ইস্তাম্বুল শহরের টপকপি জাদুঘরে সুরক্ষিত আছে।
21/02/2026
সাইয়্যেদা,তাহেরা, আবেদা,খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমাতুজ জহুরা (আ.) ৩ই রমজান পবিত্র ওফাত শরিফ।
20/02/2026
২১ ফেব্রুয়ারী ভাষা আন্দোলনের প্রতীক। একুশ মানেই মাথা নত না করা। রফিক ,সালাম,বরকত ,জব্বার সকল শহীদদের জানাই সশ্রদ্ধ ও সালাম।
📌মুক্তাগাছা, আর.কে স্কুল খেলার মাঠ শহীদ মিনার।
18/02/2026
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই পবিত্র মাস আমাদের নাজাতের উছিলা হোক। এবং সকল মুসলিম উম্মাহ কে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুন।
18/02/2026
আলহামদুলিল্লাহ। মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান। ওয়াস সালামাতে ওয়াল ইসলাম। রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হিলালু রুশদিও ওয়া খাইর। আল্লাহ, আমাদের সবাইকে ইবাদত করার তাওফীক বাড়িয়ে দাও। আমিন।
18/02/2026
পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন হাদিস থেকে পেশ করা হলো,,,,,
الحمدُ للّٰهِ...
الحمدُ للّٰهِ ربِّ العالمين، والصلاةُ والسلامُ على سيِّدِ المرسلين، أمّا بعدُ، فأعوذُ باللهِ من الشيطانِ الرجيم، بسمِ اللهِ الرحمنِ الرحيمِ۔
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন;
যে ব্যক্তি আমার উপর ১ বার দূরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর ১০ টি রহমত নাযিল করবে...
🌟 রমজান কী?
রমজান হলো ইসলামের পবিত্রতম মাস। এ মাসেই পবিত্র কুরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন:
“রমজান মাস, এতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য।”
📖 (সূরা আল-বাকারা ২:১৮৫)
🌺 রমজান মাসের ফজিলত ও মর্যাদা
১️⃣ গুনাহ মাফের মাস
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়।”
— সহিহ বুখারি ও মুসলিম
২️⃣ জান্নাতের দরজা খোলা হয়
রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানদের শিকলবন্দী করা হয়।
৩️⃣ শবে কদর
এই মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম রজনী—লাইলাতুল কদর।
“লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।”
📖 (সূরা আল-কদর ৯৭:৩)
৪️⃣ দোয়া কবুলের মাস
ইফতারের সময় রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না।
🕌রমজানে যেসব আমল বেশি করা উচিত....
✅ ১. রোজা রাখা (ফরজ)
সাবালক, সুস্থ মুসলিমদের জন্য রোজা ফরজ।
✅ ২. সালাত আদায়
পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা।
বিশেষ করে তারাবীহ নামাজের গুরুত্ব অপরিসীম।
✅ ৩. কুরআন তিলাওয়াত
রমজান কুরআনের মাস—প্রতিদিন নির্দিষ্ট অংশ তিলাওয়াতের পরিকল্পনা করা উচিত।
✅ ৪. দোয়া ও ইস্তেগফার
“আস্তাগফিরুল্লাহ” বেশি পড়া
দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া
✅ ৫. দান-সদকা
রাসূল ﷺ রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন।
গরিব-অসহায়দের ইফতার করানো অনেক বড় সওয়াবের কাজ।
✅ ৬. ইতেকাফ (শেষ ১০ দিন)
মসজিদে অবস্থান করে বেশি বেশি ইবাদত করা।
❌ রমজানে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে...
🚫 ১. মিথ্যা কথা ও গীবত
রোজা শুধু ক্ষুধা-পিপাসা নয়—চোখ, কান, জিহ্বারও রোজা রাখতে হবে।
🚫 ২. নামাজে অলসতা
রোজা রেখে নামাজ না পড়লে পূর্ণ সওয়াব পাওয়া যায় না।
🚫 ৩. অপচয় ও বিলাসিতা
ইফতারে অতিরিক্ত অপচয় না করে সংযমী হওয়া উচিত।
🚫 ৪. হারাম কাজ
সুদ, ঘুষ, অশ্লীলতা, গান-বাজনা, খারাপ ভিডিও ইত্যাদি থেকে সম্পূর্ণ বিরত থাকা।
🌿 রমজানের লক্ষ্য কী?...
রমজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন।
আল্লাহ বলেন:
“হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে… যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।”
📖 (সূরা আল-বাকারা ২:১৮৩)
📌 আমাদের করণীয়
✔ রমজানের আগে পরিকল্পনা করা
✔ সময় নষ্ট না করে ইবাদতে ব্যস্ত থাকা
✔ পরিবারকে ইবাদতে উৎসাহ দেওয়া
✔ শেষ ১০ দিন বেশি গুরুত্ব দেওয়া
✔ নিজের জীবন পরিবর্তনের চেষ্টা করা
🤲 উপসংহার...
রমজান শুধুই একটি মাস নয়—এটি আমাদের জীবনের পরিবর্তনের সুযোগ।
এই মাসকে কাজে লাগাতে পারলে সারা বছর আমল ঠিক রাখা সহজ হয়।
আল্লাহ আমাদের সবাইকে রমজানের সঠিক মর্যাদা বুঝে আমল করার তাওফিক দান করুন। আমীন। 🌙
🎙️
মুহাম্মাদ রিদওয়ান হোসাইন আল-হানাফী
শরীয়াহ পরামর্শক
চিশতীয়া কমিটি বাংলাদেশ