11/11/2017
http://www.aporadhshongbad.com/index.php?page=news&id=41038
শহরে নারী মাদক ব্যবসায়ীরা সক্রিয়
ময়মনসিংহ শহরে বেপরোয়া ভাবে বৃদ্ধি পাচ্ছে নারী মাদক ব্যবসায়ী। পরিসংখ্যানে তাদের সংখ্যা শতাধিক বলে জানাগেছে। ছোট ছোট ইয়াবা ট্যাবলেট বহনে নারীদের সুবিধা বেশী ব
21/10/2017
যে,বাবার আদরের ছেলে আজ
ম্যাজিস্টেট সেই বাবা আজ ভিক্ষা
করে।
------------------------------
-----------------------------------
বৃদ্ধ এই লোকটির নাম মফিজ উদ্দীন
পাঠান
গফরগাঁও পাগলা থানাধীন মুখী
গ্রামে বাড়ি।
বাসের ড্রাইভারী করে সন্তানদের
লেখা পড়া করিয়েছেন।
এক ছেলে জজ কোর্টের
ম্যাজিস্টেট আর এক ছেলে
কোম্পানীতে চাকুরী করেন।
মফিজ উদ্দীন বৃদ্ধ বয়সে স্ত্রীকে
নিয়ে ভালুকা উপজেলাধীন
খারুয়ালী গ্রামে ভাড়া বাড়িতে
থাকেন।
ম্যাজিস্টেট পুত্রধন কোথায় থাকেন
তাও তিনি জানেন না তবে যত দুর
জানেন ছেলে একাই খুলনায় বিয়ে
করেছেন, শ্বশুর আব্বা নাকি সচিব।
কোন সন্তানই উনার খোঁজ রাখেন
না। বর্তমানে উনি খুবই মানবেতর
জীবন কাটাচ্ছেন।
ম্যাজিস্টেট ছেলে যতই আইনের
উর্দ্ধে আর মানবতা নিন্মে থাক
জাতী হিসাবে আমরা আজ
কোথায়?
জীবন কেন অসভ্যতার হিংস্র আঁচরে
ক্ষত বিক্ষত হবে? সচিব শ্বশুর
ম্যাজিস্টেট জামাইকে চিনেন
অথচ ম্যাজিস্টেট জামায়ের
বাবাকে চিনেন না।
উচ্চ শিক্ষিত হলেই মানুষ অসভ্য হয়ে
যায়
সন্তানদের পড়াতে প্রান কিভাবে
পাই?
সরকার তথা প্রশাসনের সদয় দৃষ্টি
কামনা করছি বৃদ্ধ বয়সে মা-বাবাকে
আর যেন কাঁদতে না হয়।
দৃষ্টান্ত স্হাপনে এমন বিচার যেন হয়।
21/10/2017
ইসলাম গ্রহণ করলেন ময়মনসিংহের তারাকান্দা থানার এসআই বিপ্লব মহন্ত
হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ময়মনসিংহের তারাকান্দা থানার এসআই বিপ্লব মহন্ত । তিনি তার স্ত্রীসহ ইসলাম ধর্ম গ্রহন করে নিজের নাম রাখেন মুহাম্মদ বিপ্লব হোসাইন এবং তার স্ত্রীর নাম রাখেন শারমিন আক্তার। শুক্রবার (২০ অক্টোবর) মাগরিব নামাজের আগে ভাড়াটিয়া বাড়িতে তারাকান্দা পুরাতন এস আর অফিস রোড মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেকের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেন।
নওমুসলিম মুহাম্মদ বিপ্লব হোসাইন সবার দোয়া কামনা করেছেন।আল্লাহতালা তাকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। #আমিন
08/09/2017
ভালুকায় ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মযমনসিংহে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি মুনির হোসেন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক নারী এই মামলা করেছেন।
এনটিভি নিউজ
25/08/2017
ময়মনসিংহে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে
ময়মনসিংহের ভালুকার এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর কবিরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ওই ছাত্রলীগ নেতা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল বলে জানায় পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১১ জানুয়ারি সকালে ওই ছাত্রী ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায় বোনের বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মুসলিম গালর্স স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশের সড়কে পৌঁছলে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর কবির (২৪), তার সহযোগী তুষার (২৬) ও মোখলেছসহ (২৫) অজ্ঞাত আরো দুই-তিনজন তাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে আলমগীর কবির খুন জখমের ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ ও জখম করে। এরপর যেখান থেকে অপহরণ করেছিল সেই স্থানে অচেতন অবস্থায় ফেলে চলে যায়। মামলার প্রধান আসামি আলমগীর কবির এর আগেও একদিন ওই ছাত্রীকে অপহরণ করে একটি সাদা কাগজে স্বাক্ষর নেয় বলেও মামলায় উল্লেখ করা হয়।
11/11/2015
mymensing এর বাংলা অর্থ জানেন?
আসুন জেনে নিই,
My- আমার ,
Men-মানুষ,
sing-গান গাওয়া|
সুতরাং,Mymesing এর বাংলা অর্থ #আমার_মানুষ_গান_গায়|
16/07/2015
ঈদ মানে আনন্দ,
ইদ মানেই হাসি।
ইদ সকলের জীবনে শান্তি বয়ে আনুক।
এটাই কামনা।