01/11/2025
*'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়'* এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ সমবায় বিভাগ, ময়মনসিংহ কর্তৃক উদযাপিত হয়।
দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ মহোদয়।
আরও উপস্থিত ছিলেন জনাব সাঈদ মোহাম্মদ ঈব্রাহীম, সিনিয়র সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ, জনাব মোঃ আবুল হোসাইন, সভাপতি, জেলা সমবায় ইউনিয়ন, ময়মনসিংহ। জনাব নুর মোহাম্মদ মামুন, অধ্যক্ষ, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, মুক্তাগাছা, ময়মনসিংহ, জনাব মোল্লা মোহাম্মদ নিয়ামুল বাসার, উপনিবন্ধক, ময়মনসিংহ ও জনাব মোঃ সেলিম মিয়া, জেলা সমবায় কর্মকর্তা, ময়মনসিংহ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুল ওয়াহেদ, যুগ্মনিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জনাব ফারহানা আফরোজ ঊর্মি, উপনিবন্ধক এবং জনাব মোঃ জাহিদুল হাসান, সহকারী নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমবায়ীসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। অতিথিবর্গ ও সমবায়ী নেতৃবৃন্দ প্রতিপাদ্য ও সমবায়ের বিভিন্নদিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের আলোচনা শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনা সভা শেষ করেন।
05/08/2025
৩৬ জুলাই,২০২৫ ( ০৫ আগস্ট,২০২৫) জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে সমবায় বিভাগ, ময়মনসিংহ এর পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
19/03/2025
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ। আয়োজনেঃ বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ
তারিখঃ ১৯.০৩.২০২৫ খ্রি.
25/02/2025
পবিত্র রমজান মাসে সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচির প্রজ্ঞাপন
01/01/2025
নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু হোক সব। হ্যাপি নিউ ইয়ার ২০২৫। যুগ্মনিবন্ধক, ময়মনসিংহ মহোদয়ের পক্ষ থেকে সকল সহকর্মীদের কে নতুন বছরের ফুলেল শুভেচ্ছাসহ কেককাটা।
18/11/2024
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ খ্রি. এর আওতায় ‘‘ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা” বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ।
আয়োজনে: বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ।
অংশগ্রহণে: সমবায় বিভাগে কর্মরত কর্মচারীবৃন্দ।
তারিখ: ১৮.১১.২০২৪ খ্রি.
28/10/2024
অফিস ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ।
আয়োজনেঃ বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ
তারিখঃ ২৮.১০.২০২৪ খ্রি.
অংশগ্রহণে: সমবায় বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
22/10/2024
তথ্য বাতায়ন হালনাগাদ নিশ্চিতকরণ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ।
আয়োজনে: বিভাগীয় সমবায় কার্যালয় ময়মনসিংহ
তারিখ: ২২.১০.২৪ খ্রি.
21/10/2024
অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ।
আয়োজনে: বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ
তারিখ: ২১ শে অক্টোবর ২০২৪ খ্রি.
অংশগ্রহণে: সমবায় বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
21/10/2024
বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ খ্রি. সনের শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
তারিখ: ২১.১০.২০২৪ খ্রি.
26/09/2024
ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৪-২০২৫ এর আওতায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সংক্রান্ত ০৪ টি স্তম্ভের আলোকে করণীয় নির্ধারণ” বিষয়ক কর্মশালা।
আয়োজনে: বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ
তারিখ: ২৬.০৯.২০২৪ খ্রি.
অংশগ্রহণে: সমবায় বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।