16/12/2025
১৬ ডিসেম্বর, ২০১৮ ।। জঙ্গলবাড়ী বাতিঘর
"ভোরে বাতিঘরের সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক এসে ঘুম থেকে ডেকে তোলার পর প্রথম নির্দেশ দিলাম, "মাইক নিয়ে আসো, প্রোগ্রাম হবে!" এরপর যুগ্ম সম্পাদক ফিরদাউস এবং অর্থ সম্পাদক ইকরাকে বললাম সব আয়োজন করতে! বাতিঘরের সব সদস্যের নিরবচ্ছিন্ন পরিশ্রমে ঘন্টাখানেকের মধ্যে সব আয়োজন সম্পন্ন!
আলহামদুলিল্লাহ, অত্যন্ত দ্রুততার সাথে জঙ্গলবাড়ী বাতিঘরের আয়োজনে একটি সফল বিজয় দিবসের সুখকর বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। রায়হান ভাই, সাঈদ ফকির, তুহিন ভাই, শিতিল ভাই, শোভন, পিয়াস, মাসুদ, হৃদয়, রাজীব, নাইম, সাদিক, হাবীব -সহ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ! ভালবাসা সবাইকে। 😍😍😍"
প্রিয় প্রজন্ম, এখন কি অবস্থা?
06/12/2025
ধন্যবাদ সাপ্তাহিক ত্রিশাল বার্তা (Trishal Barta) -এর সম্পাদক জনাব শামীম আজাদ আনোয়ার ভাইকে, জঙ্গলবাড়ী বাতিঘর আপনার প্রতি কৃতজ্ঞ 🌹
02/12/2025
ছাপ্পান্ন হাজার গ্রামকে "বাংলাদেশ" নামক ভাস্কর্যটির ছাপ্পান্ন হাজার ইট বিবেচনা করে ত্রিশ লাখ শহীদের রক্তভেজা আদর্শের কাঁচামাল দিয়ে একটি ইটকে অন্তত শক্তভাবে গড়ে তোলার উদ্দেশ্যে নিজের কাজ শুরু করি। চাইলে এসব সংগঠন, সামাজিক কর্মকাণ্ড দেখিয়ে লাখ লাখ টাকা কামাতে পারতাম, সেই সুযোগ, প্রলোভন আর সম্ভাবনা ছিল। কিন্তু সবকিছুকে একপাশে রেখে সততা ও আদর্শকে পুঁজি করে নিজের সাধ্যমত চেষ্টাটুকু করেছি। নিবন্ধন নেই, ফান্ড নেই, জাঁকজমক নেই, চাকচিক্য নেই- এসবের চেষ্টাও করিনি কোনোদিন।
আছে ব্যক্তিত্ব। সৃষ্টি হয়েছে একঝাঁক মেরুদন্ডী তারুণ্য। খুব দ্রুতই বাতিঘরের পরশ পাওয়া শতাধিক তারুণ্য একে একে তীব্র দ্যুতি নিয়ে যখন গ্রামে ফিরবে- তখন নিশ্চয়ই এই গ্রামে আর অন্ধকার থাকবে না, ইনশাআল্লাহ।
সেদিন আমি স্মৃতির হিসেব মেলাবো- এই অন্ধকার দূরীকরণে আমার প্রচেষ্টা সেদিন পরিপূর্ণতা লাভ করবে...
(বাতিঘরের অতীত কার্যক্রমের কয়েকটির ব্যানার উল্লেখ করলাম। ব্যানারগুলোতে চোখ বুলিয়ে মন্তব্য জানাবেন।)
02/12/2025
জ্ঞানভিত্তিক, সমৃদ্ধ ও আলোকিত জঙ্গলবাড়ী গ্রাম গড়তে তরুণ সমাজের কর্তব্য শীর্ষক "সংলাপ"/২০১৭
02/12/2025
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ উপলক্ষ্যে জঙ্গলবাড়ী বাতিঘর কর্তৃক আয়োজিত আলোচনা সভা
(উপস্থিত অনেকেই ইন্তেকাল করেছেন, তাদের মাগফিরাত কামনা করি)
02/12/2025
কথা হয় জঙ্গলবাড়ী বাতিঘরে নিয়মিত বই পড়তে আসা বিশ্ববিদ্যালয় ছাত্র ফিরদাউসের সঙ্গে। তিনি বলেন, `এখন অবসর সময়টুকু পাঠাগারে বিভিন্ন বই পড়ে কাটাই। কোনো কোনো বই বাড়িতেও নিয়ে যাই।`
প্রজন্মের জঙ্গলবাড়ী বাতিঘর
বাতিঘরের বিভিন্ন উদ্যোগ এরই মধ্যে গ্রামবাসীর প্রশংসা কুড়িয়েছে। জঙ্গলবাড়ী বাতিঘরের ধারাবাহিক আন্দোলনের ফলে গ্.....
02/12/2025
তারুণ্যের কষ্টার্জিত স্বীকৃতি!
02/12/2025
প্রজন্ম থেকে প্রজন্মের উত্তরাধিকার...🥰
(উপস্থিত অনেকেই ইন্তেকাল করেছেন, তাদের মাগফিরাত কামনা করি)
02/12/2025
ধ্বংসস্তূপের মাঝে বাতিঘর আবারও খুঁজে পাবে তার আলোর পথ, কারণ যেখানেই স্বপ্ন ভাঙে সেখানেই নতুন যাত্রার সূচনা হয়। যারা অন্ধকার ছড়াতে চেয়েছিল তারা শুধু কাঠামো ভাঙতে পেরেছে, কিন্তু বাতিঘরের আত্মা ভাঙেনি, জ্ঞানচর্চা ও মানবিকতার সেই অমর শিখা আরও দৃঢ় হয়েছে। খুব শীঘ্রই বাতিঘর শুরু করবে তার নতুন পথচলা, আরও শক্তিশালী ভিত্তি, নব উদ্যম আর মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে। এই পুনর্জাগরণই লিখবে নতুন ইতিহাস— জঙ্গলবাড়ীর প্রজন্মকে আবারও আলো দেখানোর ইতিহাস, ইনশাআল্লাহ্!
25/12/2017
লেখকের কম্ম, লেখকের ধম্ম - জঙ্গলবাড়ী বাতিঘর
প্রতিদিন কিছু না কিছু না পড়তে পারলে লেখক হওয়া আপনার কম্ম নয়, ভাইয়া-আপুরা! আমার পরিচিত এক তরুণ লেখক যার ৩/৪ টা বই এরই ম...
24/12/2017
ইনসাইড ‘র’ : ভারতীয় গুপ্তচরদের অজানা অধ্যায় - জঙ্গলবাড়ী বাতিঘর
পৃথিবীতে গুপ্তচরবৃত্তি একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী পেশা। এই বিশ্বের ইতিহাসে প্রায় সকল শাসকই নিজের সাম্রাজ্যের ...