30/05/2026
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশ গভীর শ্রদ্ধা নিবেদন করছে।
নেত্রকোণা জেলা পুলিশ
30/05/2026
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশ গভীর শ্রদ্ধা নিবেদন করছে।
28/05/2026
"উৎসবমুখর পরিবেশে নেত্রকোণা জেলা পুলিশ লাইন্স মসজিদে
পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত"
-------------------------------------------------------------------------------
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐍𝐄𝐓𝐑𝐎𝐊𝐎𝐍𝐀
28 May 2026]
অদ্য ২৮ মে (বৃহস্পতিবার) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। অদ্য সকাল ০৮:০০ ঘটিকার সময় নেত্রকোণা জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। উক্ত ঈদুল আযহার জামাতে উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয় । উক্ত সময় আরও উপস্থিত ছিলেন জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবং নেত্রকোণা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ ঈদুল আযহার নামাজ আদায় করেন।
পরবর্তীতে বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, মহোদয় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের জামাতে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং নামাজ শেষে পুলিশ লাইন্সে সর্বস্তরের পুলিশ সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি সহ কুশল বিনিময় করেন।
26/05/2026
জেলা পুলিশ নেত্রকোণা কর্তৃক তিনটি হারানো মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।
24/05/2026
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্যাংক কর্মকতাগণ ও পরিবহন মালিক সমিতি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐍𝐄𝐓𝐑𝐎𝐊𝐎𝐍𝐀
[24.05.2026]
অদ্য ২৪.০৫.২০২৬ খ্রি. পুলিশ সুপার নেত্রকোণা মহোদয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্যাংক কর্মকতাগণ ও পরিবহন মালিক সমিতি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম, মহোদয় নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব ফাইয়াজ সার্জিল, সহকারী পু্লিশ সুপার (শিক্ষানবিশ), জনাব মায়িশা ফান্নানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
20/05/2026
নেত্রকোণা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐍𝐄𝐓𝐑𝐎𝐊𝐎𝐍𝐀
[20-05-2026]
অদ্য (২০ মে ২০২৬) সকাল ০৮.৩০ ঘটিকায় নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয় । অভিবাদন গ্রহণ শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড শেষে পুলিশ লাইনস্ ড্রিল শেডে নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান করেন এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্যারেড ও কল্যাণ সভা শেষে এপ্রিল-২০২৬ খ্রি. মাসের 'মাসিক অপরাধ পর্যালোচনা সভা' অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়। অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং নেত্রকোণা জেলা পুলিশের এপ্রিল/২০২৬ খ্রি. মাসের সার্বিক কর্ম-মূল্যায়ন, বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার এবং ফোর্সকে পুরস্কৃত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা, জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, জনাব স্বজল কুমার সরকার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল), জনাব সাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
বাংলাদেশ পুলিশে নতুনদের স্বাগতম
19/05/2026
নেত্রকোণায় জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ
দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর অনলাইনের মাধ্যেমে শুভ উদ্বোধন করেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান এমপি
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব এডভোকেট নুরুজ্জামান নুরু নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক, জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার নেত্রকোণা মহোদয়, জেলা প্রসাশকের উধ্বর্তন কর্মকতাগন, জনপ্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।