Mymensingh City Corporation

Call Directions Website Contact the organization

Mymensingh City Corporation ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অফিশিয়াল ফেইসবুক পেজে স্বাগতম।
Welcome to the official page of Mymensingh City Corporation.

বন্ধ সড়কবাতি মেরামত ও প্রতিস্থাপনময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশনায়...
10/10/2026

বন্ধ সড়কবাতি মেরামত ও প্রতিস্থাপন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশনায় নগরীর ৫ ও ৩০ নম্বর ওয়ার্ডের সানকিপাড়া রেলক্রসিং থেকে কলেজ রোড রেলক্রসিং হয়ে ইটাখলা রেলক্রসিং পর্যন্ত, বাঘের কান্দা রোড এবং কিসমত রোডে কার্বনজনিত ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া এলইডি সড়কবাতিগুলো মেরামত ও প্রয়োজনীয় ক্ষেত্রে প্রতিস্থাপন করা হয়েছে।

এর ফলে সংশ্লিষ্ট সড়কগুলোর বন্ধ থাকা সড়কবাতি পুনরায় সচল হয়েছে। এ উদ্যোগের ফলে রাতের বেলায় সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত হওয়ার পাশাপাশি নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল আরও সহজ হবে।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ‘সৃষ্টি সুখের উল্লাসে'শেষ মুহূর্তের প্রস্তুতিতে সেজে উঠেছে ময়মনসিংহের শিক্ষা ও সংস্কৃতির নগরী ম...
10/10/2026

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ‘সৃষ্টি সুখের উল্লাসে'
শেষ মুহূর্তের প্রস্তুতিতে সেজে উঠেছে ময়মনসিংহের শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহ।

10/10/2026

বিশেষ আকর্ষণ | এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের সংবর্ধনা

এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত (রেজিস্ট্রেশনকৃ) শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে থাকছে আকর্ষণীয় লটারির আয়োজন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।

🏆 ১ম পুরস্কার: একটি ল্যাপটপ! 💻

এছাড়াও থাকছে শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় পুরস্কার। আনন্দ, উৎসাহ ও অনুপ্রেরণায় ভরপুর এই আয়োজনে অংশ নিতে রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীকে আমন্ত্রণ!

10/10/2026

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও শহর সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহ করার আহ্বান জানান, যাতে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়।

ফটো নিউজ | নগরীর গাঙ্গিনাপারে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী হকারদের উচ্ছেদ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ...
10/10/2026

ফটো নিউজ | নগরীর গাঙ্গিনাপারে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী হকারদের উচ্ছেদ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।

নগরীর ফুটপাত দখলমুক্ত ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

১০ অক্টোবর, শনিবার, ২০২৬।

10/10/2026

গাঙ্গিনাপার থেকে সরাসরি——

নগরীর গাঙ্গিনাপারে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী হকারদের উচ্ছেদ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।

নগরীর ফুটপাত দখলমুক্ত ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

১০ অক্টোবর, শনিবার, ২০২৬।

নগরীর ২০ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোক...
10/10/2026

নগরীর ২০ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশনায় নগরজুড়ে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কেওয়াটখালী রেলকলোনির অভ্যন্তরে অবস্থিত ডাস্টবিন এবং কেওয়াটখালী বর্মনপাড়া মন্দিরের সামনের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

নগরীকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে সড়কের দুই পাশে জমে থাকা মাটি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমানময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয়...
10/10/2026

নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে সড়কের দুই পাশে জমে থাকা মাটি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশক্রমে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিগারকান্দা শান্তিনগর এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে জমে থাকা মাটি পরিষ্কার ও অপসারণের কাজ চলমান রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে মহাসড়কের দুই পাশের মাটি অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ভেন্যু পরিদর্শনময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জিপিএ-৫ প্রাপ্ত শি...
10/10/2026

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ভেন্যু পরিদর্শন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে নগরীর সারিন্দা সবারি রিসোর্ট সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।

আগামীকাল রবিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিতব্য এ সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক পরিদর্শন করেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১০ অক্টোবর, শনিবার, রাতে পরিদর্শন করেন।

10/10/2026

সারিন্দা সবারি থেকে সরাসরি——

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের রবিবার (১১ অক্টোবর) সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে নগরীর সারিন্দা সবারি রিসোর্ট সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।

আরও উপস্থিত আছেন সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Address

GolpukurPar Road
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh City Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mymensingh City Corporation:

Shortcuts

Share