08/05/2026
ফটো নিউজ— ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশক্রমে প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন ওয়ার্ডে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।
নগরীর ০১ নং ওয়ার্ডের ঘুন্টি ঈদগাহ মাঠ এর বাউন্ডারি ওয়াল এর নির্মাণ কাজ চলমান।
উক্ত কাজটি দ্রুত সময়ের মধ্যে যথাযথভাবে সম্পন্ন করার জন্য মাননীয় প্রশাসক মহোদয় নির্দেশনা প্রদান করেন।
৮ মে, শুক্রবার, ২০২৬।
08/05/2026
ফটো নিউজ— ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশক্রমে ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নগরীর ২৮ নং ওয়ার্ডে আকুয়া খালের পাড় সংরক্ষণ কাজ চলমান রয়েছে।
উক্ত কাজটি দ্রুত সময়ের মধ্যে যথাযথভাবে সম্পন্ন করার জন্য মাননীয় প্রশাসক মহোদয় নির্দেশনা প্রদান করেন।
৮ মে, শুক্রবার, ২০২৬।
08/05/2026
ফটো নিউজ— ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ এলাকার চর ঝাউগড়া কুড়েরপাড় জামে মসজিদ সংলগ্ন ডিবি বোর্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত কারণে সংশ্লিষ্ট এলাকার সড়ক বাতি সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশনায় বিদ্যুৎ শাখার রাত্রিকালীন টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিবি বোর্ডের ত্রুটি শনাক্ত ও সমাধান করে সড়ক বাতি পুনরায় সচল করে।
০৮ মে, শুক্রবার, ২০২৬।
08/05/2026
ফটো নিউজ— ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৬ ও ১৭ নং ওয়ার্ডের নাটকঘর লেন ও পুরোহিত পাড়া রোড বাইলেন এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে “মেইন সুইচ” বিকল হয়ে সংশ্লিষ্ট সড়ক বাতিগুলো সাময়িকভাবে অচল ছিল।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশনায় বিদ্যুৎ শাখার রাত্রিকালীন টিম দ্রুত ব্যবস্থা গ্রহণ করে নতুন “মেইন সুইচ” স্থাপন করে সড়ক বাতিগুলো পুনরায় সচল করেছে।
০৮ মে, শুক্রবার, ২০২৬।
08/05/2026
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশনায় নগর এলাকার ১৫ নং ওয়ার্ডের মাসকান্দা মাসকান্দা গোরস্তান রোড ও জেলা পরিষদ স্কুলের বাইলেন রোডে ময়লা ময়লা আবর্জনা পরিষ্কার ও রাস্তায় পড়ে থাকা মাটি সরানো হচ্ছে।
০৮মে, শুক্রবার, ২০২৬।
08/05/2026
আলহামদুলিল্লাহ অভিনন্দন!!
নতুন কুড়িঁ স্পোর্টস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আজ (শুক্রবার) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন টিম—ঈশ্বরগঞ্জ উপজেলা টিম-এর সাথে দ্বিতীয় ম্যাচ (সেমিফাইনাল) জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করেছে।
আগামী (রবিবার) সকাল ৯ টায় সার্কিট হাউজ মাঠে ফাইনাল ম্যাচ-টি অনুষ্ঠিত হবে। সকলকে সাদর আমন্ত্রণ।
08/05/2026
মানবিক প্রশাসক।।
পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এভাবেই সেলফি তুলছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।
#সেবক #প্রশাসক
07/05/2026
আলহামদুলিল্লাহ অভিনন্দন!!
নতুন কুড়িঁ স্পোর্টস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আজ দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন টিম—নান্দাইল উপজেলা টিম-এর সাথে প্রথম ম্যাচ জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
আগামীকাল (শুক্রবার) সকাল ১১ টায় সার্কিট হাউজ মাঠে সেমিফাইনাল ম্যাচ-টি অনুষ্ঠিত হবে।