Bijoy Express-বিজয় এক্সপ্রেস

Bijoy Express-বিজয় এক্সপ্রেস

Share

চট্টগ্রাম - জামালপুর রুটে
চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন।

07/06/2026

পেইজে আপটেড থাকা সত্ত্বেও ইনবক্সে আমাদের জিগ্গেস করেন গাড়ি কোথায়/লেইট কতক্ষন/কখন ছাড়বে ইত্যাদি।বিজয় চট্টগ্রাম ছাড়লে আপটেড পাওয়া যাবে যদি পেইজের যাত্রী থাকে। হুদাও মেসেজ দিয়ে লাভ আছে?? এখন থেকে আপটেড দেওয়ার পরেও জিগ্গেস করেন গাড়ি কোথায়,তাহলে মেসেজ সিন+রিপ্লাই দেওয়া হবে না।

বিজয় এর রেক ডর্কইয়াডে আছে। কোচ ড্যামেজ হয়েছে শান্টিং করে পরিবর্তন করা হচ্ছে।কোচ পরিবর্তন শেষ করে প্ল্যাটফর্মে প্লেস করার পর আনুমানিক দুপুর ২:৩০ নাগাদ ছাড়বে বলে আশা করা যাচ্ছে।

ধন্যবাদ।

07/06/2026

আপনাদের সুবিধার জন্য পেইজে পোস্ট দেওয়া হয়।
তবুও যদি একজন একজন করে মেসেজে জিগেস করেন গাড়ির অবস্থান/কখন ছাড়বে/লেট কত ইত্যাদি ইত্যাদি..সবার রিপ্লে দেওয়া কি পসিবল? এডমিনদেরও ব্যস্ততা থাকে। কিছু জিনিস হিন্ট দিলে তা নিজ থেকে বুঝে নেওয়ার প্রবণতা থাকা উচিত.. অনুগ্রহ করে মেসেজ দেওয়ার আগে পেইজের পোস্ট দেখার অনুগ্রহ রইলো..

07/06/2026

পূর্বের জিএএম সিসিএম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনুগ্ৰহ করে বিজয় বন্ধ করে দিন প্লিজ 🙏 🙏 এইসব যাত্রীসেবা দিয়ে কোনো লাভ আছে??

অবশেষে বহুল প্রতীক্ষিত, বিলম্বের ষোলকলা পূর্ণ করে 🥲, রাইট টাইমের বারোটা বাজিয়ে দিয়ে, ৭ ঘন্টা ২০ মিনিট বিলম্বে নিয়ে 🥹

বস বাহিনী টিপু ভাই এবং রাজু ভাইয়ের দায়িত্বে 🥰 🥰
ডাউন বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম এসে পৌঁছালো
দুপুর ১২:৩০ মিনিট।
অথচ যে টাইমে গাড়ি চলছে এই টাইমে চট্টগ্রাম ছাড়ার কথা কিন্তু চিনকি আস্তানা দেড় ঘন্টা বসে থাকার কারণে সব মাটি হয়ে গেলো।

যাত্রা পথে যারা আমাদের আপটেড দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই 🥰 🥰।

যাহোক, ডর্কইয়াডে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপ বিজয় এক্সপ্রেস ২ টা ২০ নাগাদ চট্টগ্রাম ছাড়বে বলে আশা করা যাচ্ছে।

07/06/2026

ডাউন বিজয় এক্সপ্রেস ১২:১২ মিনিটে ভাটিয়ারী ছেড়ে

ফৌজদারহাট থ্রু পাস করে এসেছে।

অল্প সময়ের মধ্যে পাহাড়তলী থ্রু পাস হবে।
©️Arif.

07/06/2026

পাশের লাইনে সাগরিকা বসিয়ে ডাউন বিজয় বারতাকিয়া অতিক্রম করে গেলো ১১:৩৩

©

Photos from Bijoy Express-বিজয় এক্সপ্রেস's post 07/06/2026

এতক্ষণে চট্টগ্রাম থাকার কথা থাকলেও 😭

পাহাড়িকা দুর্ঘটনার কারণে, দেড় ঘন্টা বসে থেকে ডাউন লাইন থেকে আপ লাইনে ওঠে ডাউন বিজয় চিনকি আস্তানা ছাড়লো
সকাল ১০:৫৭ মিনিট।

চট্টগ্রাম পৌঁছবে দুপুর ১২ টায়।
©️Arif vi.

07/06/2026

সব কুফা লাগছে 🥹🥹

সিলেট গামী পাহাড়িকা এক্সপ্রেস এর সাথে চিনকি আস্তানার দক্ষিণে মস্তাননগর এলাকায় একটি বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে 😭।

তার জন্য বিজয় এক্সপ্রেস ১ ঘন্টা ২০ মিনিট যাবত চিনকি আস্তানা বসে আছে সেকশন ব্লক হয়ে আছে কখন ছাড়বে বলা যায় না। ছাড়লে আমরা পেইজে জানিয়ে দিব।

👉 সিলেট গামী পাহাড়িকা দুর্ঘটনা স্থলে বসা।
👉 চট্টগ্রাম গামী বিজয় চিনকি আস্তানা বসা।
👉 চাঁদপুর গামী সাগরিকা বারতাকিয়া বসা
👉 কক্সবাজার গামী পর্যটক ফাজিলপুর বসা
👉 চট্টগ্রাম গামী ননষ্টপ সোনার বাংলা ফেনী বসবে।

সেকশন ক্লিয়ার না হওয়া পর্যন্ত চিনকি আস্তানা বসবে বিজয়।

Photos from Bijoy Express-বিজয় এক্সপ্রেস's post 07/06/2026

খুব দুঃখজনক ঘটনা 😭😭

সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস চিনকি আস্তানা অতিক্রম করার সময় আউটারে একটি বালু বোঝাই ট্রাক এর সাথে সংঘর্ষ হয়েছে 😭

বিজয় এক্সপ্রেস ১ ঘন্টা যাবত চিনকি আস্তানা ষ্টেশন বসা আছে। লেইটের গাড়ি লেইট হচ্ছে 😭
©️Arif.

07/06/2026

ছাদে কিছু ছাপড়ি পোলাপাইন নিয়ে 🥵

বিজয় ফেনী ঢুকলো সকাল ৮:৫০ মিনিট।
ছেড়ে গেলো ৮:৫৩ মিনিট।

পরবর্তী যাত্রা বিরতিঃ ভাটিয়ারী।
©️Akhonda.

07/06/2026

কুমিল্লা থেকে ২৪ মিনিটে উড়ে এসে 🔥

চট্টগ্রাম যাওয়ার,ডাউন বিজয় এক্সপ্রেস লাকসাম জংশন প্রবেশ করলো
সকাল ৮:০৬ মিনিট।

ষ্টপেজ দিয়ে ছেড়ে গেলো ৮:১০মিনিট।
পরবর্তী যাত্রা বিরতিঃ ফেনী জংশন।

©️Durjoy.

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Mymensingh