Nabinagar Paurashava, Brahmanbaria

Call Directions Website Contact the organization

Nabinagar Paurashava, Brahmanbaria প্রশাসক, নবীনগর পৌরসভা, ব্রাহ্মণবাড়ীয়া।

আজ ২০২৬-২৭ অর্থ বছরের রিক্সা, অটোরিকশার নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নবীনগর পৌরসভার সুযোগ্য প্রশাসক ও ...
09/09/2026

আজ ২০২৬-২৭ অর্থ বছরের রিক্সা, অটোরিকশার নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নবীনগর পৌরসভার সুযোগ্য প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ তারিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী (সিভিল) জনাব হাসান মঞ্জিল, বাজার পরিদর্শক জনাব মোহাম্মদ জামালে মোস্তফা, লাইসেন্স পরিদর্শক জনাব মোঃ গিয়াস উদ্দিন সহ লাইসেন্স শাখার কর্মচারীবৃন্দ। নম্বর প্লেট ছাড়া কোন রিক্সা, অটোরিক্সা পৌর এলাকায় চলাচল করতে পারবে না। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে নম্বর প্লেট নবায়ন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

২০২৫-২৬ অর্থ বছরের এডিপির অর্থায়নে নবীনগর পৌরসভা কর্তৃক পাচঁটি প্যাকেজের মাধ্যমে আহবানকৃত দরপত্রের লটারি e-GP সিষ্টেমে অ...
19/08/2026

২০২৫-২৬ অর্থ বছরের এডিপির অর্থায়নে নবীনগর পৌরসভা কর্তৃক পাচঁটি প্যাকেজের মাধ্যমে আহবানকৃত দরপত্রের লটারি e-GP সিষ্টেমে অত্র কার্যালয়ের প্রশাসক মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব মো: তারিকুল ইসলাম, উপস্থিত ছিলেন জনাব হাসান মঞ্জিল, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আরও উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পাচঁটি প্যাকেজের প্রত্যেকটির আলাদা আলাদা e-GP সিষ্টেমে লটারি অনুষ্ঠিত হয়। প্রতিটি প্যাকেজে ৪২(বিয়াল্লিশ) টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। সকল ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে উক্ত লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্যাকেজ নম্বর ০১ ঠিকাদারী প্রতিষ্ঠান শাহিদা এন্টারপ্রাইজ, প্যাকেজ নম্বর ০২ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স অর্পি এন্টারপ্রাইজ, প্যাকেজ নম্বর ০৩ ঠিকাদারী প্রতিষ্ঠান আকিফ এন্টারপ্রাইজ, প্যাকেজ নম্বর ০৪ ঠিকাদারী প্রতিষ্ঠান শাহিদা এন্টারপ্রাইজ, প্যাকেজ নম্বর ০৫ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাদাফ এন্টারপ্রাইজ লটারিতে বিজয়ী হন।

সকলের অবগতির জন্য
18/08/2026

সকলের অবগতির জন্য

নবীনগর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের ঠিকাদারি লাইসেন্স নবায়ন ও নতুন তালিকাভুক্তির বিজ্ঞপ্তি।
30/07/2026

নবীনগর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের ঠিকাদারি লাইসেন্স নবায়ন ও নতুন তালিকাভুক্তির বিজ্ঞপ্তি।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে
29/06/2026

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে

গত ২৪ জুন ২০২৬ সকাল ১১.০০ ঘটিকায় শহর সমন্বয় কমিটির (TLCC) ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের প্...
25/06/2026

গত ২৪ জুন ২০২৬ সকাল ১১.০০ ঘটিকায় শহর সমন্বয় কমিটির (TLCC) ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রস্তুতি মূলক এক বিশেষ সভা নবীনগর পৌরসভা কার্যালয়ের সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতির আসন অলংকৃত করেন মান্যবর প্রশাসক জনাব রাকিবুল ইসলাম মহোদয়। সভা সঞ্চালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ বেলজুর রহমান খান। TLCC কমিটির সম্মানিত সকল সদস্যদের উপস্থিতিতে প্রাক বাজেট আলোচনার পূর্বে পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত প্রাক বাজেট উপস্থাপন করেন পৌরসভার সুযোগ্য হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ মোহাম্মদ জামাল উদ্দিন। সভায় বাজেট সম্পৃক্ত বিষয়ে কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সুরবিস্তার আলোচনা করেন। আলোচনা শেষ সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম এর যোগদান। আজ নবাগত প্রশাসক মহোদয়কে পৌরসভা কার্যালয়ে...
16/06/2026

নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম এর যোগদান। আজ নবাগত প্রশাসক মহোদয়কে পৌরসভা কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নবীনগর পৌরসভায় কর্মরত কঞ্জারভেন্সী শাখার সুপারভাইজার (চুক্তিভিত্তিক) জনাব মোঃ নজর...
04/06/2026

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নবীনগর পৌরসভায় কর্মরত কঞ্জারভেন্সী শাখার সুপারভাইজার (চুক্তিভিত্তিক) জনাব মোঃ নজরুল ইসলাম আজ রাত আনুমানিক ৩.৩০ মিনিট সময়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন
উনার মৃত্যুতে নবীনগর পৌরসভা পরিবার গভীরভাবে শোকাহত।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ যোহর নবীনগর পূর্ব পাড়া ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হবে।

"তিনি কাদঁলেন ও কাদাঁলেন"এক আবেগঘন পরিবেশে নবীনগর পৌরসভার সকল কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ হতে সদ্য সাবেক সুযোগ্য প্রশাসক...
16/05/2026

"তিনি কাদঁলেন ও কাদাঁলেন"
এক আবেগঘন পরিবেশে নবীনগর পৌরসভার সকল কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ হতে সদ্য সাবেক সুযোগ্য প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহমুদুল হাসান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ বেলজুর রহমান খান এর সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিদায়ী প্রশাসক জনাব মোঃ মাহমুদুল হাসান এবং সভাপতির আসন অলংকৃত করেন নির্বাহী প্রকৌশলী (অ. দা) জনাব জি এম আরিফ সারোয়ার। উক্ত অনুষ্ঠানটি হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ জামাল উদ্দিন এর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ হতে বক্তব্য রাখেন জনাব মোঃ সোহেল মিয়া, হিসাব সহকারী, জনাব মোঃ ইমামুজ্জামান, উচ্চমান সহকারী, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী কর আদায়কারী, জনাব মোঃ মেজবাহ উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), জনাব হাসান মঞ্জিল, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা। এই সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। সকলে চোখের জলে বিদায় নেন সদ্য সাবেক প্রশাসক জনাব মোঃ মাহমুদুল হাসান। সবাই স্যারের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কমনা করেন।

Address

Nabinagar
3410

Alerts

Be the first to know and let us send you an email when Nabinagar Paurashava, Brahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nabinagar Paurashava, Brahmanbaria:

Shortcuts

Share