19/07/2025
🔴 জরুরী সতর্কবার্তা 🔴
সম্প্রতি মহাদেবপুরে 'শয়তানের নিশ্বাস' নামে পরিচিত স্কোপোলামিন নামক একটি বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে অভিনব কৌশলে ডাকাতি, ছিনতাই ও লুটের ঘটনা ঘটছে।
এই রাসায়নিকটি মাত্র কয়েক সেকেন্ডে মানুষের নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে বাধ্য করে। ভিকটিম তখন নিজে থেকেই টাকা, মোবাইল, গহনা, এমনকি ঘরের দরজা পর্যন্ত খুলে দেয় – কিছু মনে রাখতেও পারে না।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বেশ কয়েকটি বাসা-বাড়ি, দোকান ও পথচারীদের টার্গেট করে ঘটানো ঘটনাগুলোর ভিডিও ও বিবরণ ছড়িয়ে পড়েছে।
🔐 নিজেকে ও প্রিয়জনদের নিরাপদ রাখার জন্য নিচের পরামর্শগুলো মেনে চলুনঃ
🚪 বাসা-বাড়িতে নিরাপত্তা:
- অপরিচিত কোনও ব্যক্তি নক করলে বা কলিং বেল বাজালে দরজা খুলবেন না।
- ইলেকট্রিক মিটার বা গ্যাস কোম্পানির লোক বলে কেউ আসলে আইডি কার্ড চেয়ে নিন এবং যাচাই না করে দরজা খুলবেন না।
- দরজায় সিকিউরিটি চেইন বা ডোরভিউ ব্যবহার করুন।
- সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, বিশেষ করে একা।
🚶 রাস্তায় চলাচলের সময়:
- পথেঘাটে অপরিচিত কেউ হঠাৎ কথা বলতে চাইলে দুরুত্ব বজায় রাখুন।
স্কোপোলামিন বাতাসের মাধ্যমে, খাবারে মিশিয়ে, বা কাপড়ের রুমাল থেকে ছড়াতে পারে।
- কেউ হঠাৎ করে মুখে রুমাল ধরলে, কোনো বস্তু শুকাতে দিলে বা কিছু গায়ে ছিটালে দ্রুত স্থান ত্যাগ করুন ও সাহায্য চান।
- রাতে একা রাস্তায় হেঁটে যাওয়া এড়িয়ে চলুন।
🍔 খাবার ও পানীয়:
- অপরিচিত কারও কাছ থেকে খাবার বা পানীয় নেবেন না, এমনকি সেটা পরিচিত জায়গায় হলেও।
- বাস, সিএনজি বা যেকোনো পাবলিক প্লেসে কেউ খাবার অফার করলে বিনীতভাবে না বলুন।
📞 জরুরী সহায়তা:
- মোবাইলে লোকেশন শেয়ার করে রাখুন।
- আপনার ফোনে জরুরী যোগাযোগ নম্বর সেট করে রাখুন (ICE contact)।
- কোনও সন্দেহজনক ঘটনা দেখলে ৯৯৯-এ কল করুন বা নিকটস্থ থানায় জানান।
⚠️ মনে রাখবেনঃ
স্কোপোলামিন ভিকটিমকে কিছু বুঝতেই না দিয়ে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। এতে সম্মতি বলে কিছু থাকে না।
এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হল সতর্কতা এবং সচেতনতা।
📣 এই বার্তাটি যতটা সম্ভব বেশি মানুষের সাথে শেয়ার করুন।
আমরা সবাই সচেতন থাকলে, অপরাধীরা সফল হতে পারবে না।