বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ।

Share

This page will publish the activities of Naogaon O&M division, BWDB, Naogaon.

Photos from বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ।'s post 11/01/2024

অদ্য "নওগাঁ জেলার ধামুইরহাট, পত্নীতলা ও মহাদেবপুর উপজেলাধীন ৩টি প্রকল্পের পুর্নবাসন এবং আত্রাই নদীর ড্রেজিংসহ তীর সংরক্ষণ প্রকল্প" এর বাঁধ পুনঃরাকৃতিকরণ কাজের সাইট পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোহাম্মদ আবদুর রহিম রিপন স্যার, ডিজাইন সার্কেল-৭ এর তত্ত্ববধায়ক প্রকৌশলী জনাব নাসিমা জাহান ম্যাডাম, রাজশাহী পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব প্রবীর কুমার গোস্বামী স্যার, নওগাঁ পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী স্যার, জয়পুরহাট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী স্যার, গবেষণা কর্মকর্তা (পরিবেশ ও বন), সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী ও সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীগন উপস্থিত ছিলেন।

Photos from বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ।'s post 16/12/2023

..................বিজয় দিবসের শুভেচ্ছা....................
মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বিজয়স্তম্ভ তে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,নওগাঁর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন নির্বাহী প্রকৌশলী মহোদয়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন। পুষ্পস্তবক অর্পণ শেষে নওগাঁ স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাপাউবো নওগাঁর কর্মকর্তা-কর্মচারীগন। বিজয় দিবস উপলক্ষে বাপাউবো অফিস প্রাঙ্গণে ব্যাডমিন্টন খেলার আয়োজন হয়।

Photos from বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ।'s post 02/12/2023

অদ্য ০২-১২-২০২৩ খ্রিঃ তারিখে রাজশাহী পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় "নওগাঁ জেলার ধামুইরহাট, পত্নীতলা ও মহাদেবপুর উপজেলাধীন ৩টি প্রকল্পের পুর্নবাসন এবং আত্রাই নদীর ড্রেজিংসহ তীর সংরক্ষণ প্রকল্প" এর চলমান বাঁধ পুনঃরাকৃতিকরণ কাজ ও তীর প্রতিরক্ষামূলক কাজের সাইট পরিদর্শন করে। পরিদর্শনকালে মহোদয়ের সঙ্গে নির্বাহী প্রকৌশলী মহোদয়, উপ-বিভাগীয় প্রকৌশলী, সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সাইট পরিদর্শন শেষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় বাপাউবো নওগাঁর সমস্ত কর্মকর্তা-কর্মচারীগনদের নিয়ে মত বিনিময় সভা করেন।

Photos from বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ।'s post 06/09/2023

অদ্য ০৬/০৯/২০২৩ খ্রিঃ তারিখে রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী জনাব মোঃ জহিরুল ইসলাম স্যার নওগাঁ পওর বিভাগের চলমান বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনঃরাকৃতিকরণ কাজ, নওগাঁ পোল্ডার-১, পোল্ডার-ডি উপ-প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুর্বলও ঝুঁকিপূর্ণ স্থান, পিরোজপুর কলোনী, বাপাউবো অফিস কলোনী, মান্দা কলোনী পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী মহোদয় পিরোজপুর কলোনীতে খননকৃত পুকুড় পাড়ে বৃক্ষরোপন করেন। মহোদয় পরিদর্শনকালে নির্দিষ্ট সময়ের মধ্য কাজ সমাপ্ত করার জন্য এবং কলোনীগুলো নিয়মিত পরিষ্কার করার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিয়মিত পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বাপাউবোর কার্যক্রম সম্পর্কে অবগত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

Photos from বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ।'s post 30/07/2023

অদ্য ৩০/০৭/২০২৩ খ্রিঃ তারিখে পানি সম্পদ মন্ত্রনালয়ের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ কর্তৃক বাপাউবো, পিরোজপুর কলোনীতে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন নির্বাহী প্রকৌশলী মহোদয়। উক্ত কর্মসূচিতে নওগাঁ পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন শেষে মোনাজাত করা হয়।

01/06/2023

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ এর পক্ষ থেকে নব যোগদানকৃত মহাপরিচালক মহোদয়কে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

21/04/2023

ঈদ মানে খুশি,
ঈদ মানে আনন্দ।
ঈদ আসে ভুলিয়ে দিতে
সকল বিবাদ দ্বন্দ্ব।
ঈদ মানে ভুলে যাওয়া
সকল দুঃখ ভয়।
ঈদের মতোই সকলের জীবন
হোক দীপ্তিময়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।

Photos from বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ।'s post 14/04/2023

বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ।

Photos from বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ।'s post 08/04/2023

অদ্য অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) মোঃ রমজান আলী প্রামানিক স্যার আত্রাই উপজেলার চলমান জাত আমরুল খাল পুনঃখনন কাজ ও তীর প্রতিরক্ষামূলক কাজের সাইট পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। এ সময় এডিজি স্যারের সঙ্গে ছিলেন নির্বাহী প্রকৌশলী মহোদয়, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, উপ-বিভাগীয় প্রকৌশলীগন, সাবেক ইউপি চেয়ারম্যান, উপ-সহকারী প্রকৌশলী। এডিজি মহোদয় যথাসময়ের মধ্য কাজগুলো বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন।

Photos from বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ।'s post 23/03/2023

বিশ্ব পানি দিবস- ২০২৩
এই বছর প্রতিপাদ্য - 'Accelerating Change to Solve the Water and Sanitation Crisis'

Photos from বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ।'s post 03/03/2023

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মহোদয় (মো: আফজাল হোসেন স্যার) বাপাউবো নওগাঁর রেস্ট হাউজে আগমন করলে মহোদয় কে বাপাউবো নওগাঁ পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মহোদয়ের উপস্থিতিতে নির্বাহী প্রকৌশলী মহোদয় একটি ক্রিকেট টু্র্নামেন্টের আয়োজন করেন। মহাপরিচালক মহোদয় রানার্স আপ ও বিজয়ীদের মাঝে টু্র্নামেন্টের ট্রফি তুলে দেন।

Want your business to be the top-listed Government Service in Naogaon?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


নওগাঁ হাইওয়ে
Naogaon