23/01/2026
শোক সংবাদ
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী প্রবীর আর আমাদের মাঝে নেই। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
একুশে পরিষদ নওগাঁর পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
07/01/2026
স্মৃতিজ্যোতি: শেকড় থেকে শিখরে যাত্রার সারথিদের স্মরণে
----------------------------------------------------------------------------------- নওগাঁর আকাশ-বাতাসে যে প্রগতিশীল চেতনার সুর অনুরণিত হচ্ছে, তার সুরকার ছিলেন একঝাঁক স্বপ্নদ্রষ্টা মানুষ। ১৯৯৪ সালের সেই সন্ধিক্ষণে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যে পথচলা শুরু হয়েছিল, আজ তা এক মহীরুহে পরিণত হয়েছে।
দীর্ঘ এই পথপরিক্রমায় আমরা হারিয়েছি আমাদের অনেক শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা ও অগ্রজ সদস্যদের। অধ্যাপক, আইনজীবী, চিকিৎসক, রাজনীতিক কিংবা ছাত্রনেতা যাঁরা দলমত নির্বিশেষে নওগাঁর এই গর্বের প্রতিষ্ঠানটিকে তিল তিল করে গড়ে তুলেছেন, তাঁদের অবদান আজ আমাদের পাথেয়।
যাঁদের হাত ধরে ‘একুশে উদযাপন পরিষদ’ আজ ‘একুশে পরিষদ নওগাঁ’ হিসেবে দেশজুড়ে পরিচিতি পেয়েছে, সেই সব প্রয়াত গুণীজনদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আমরা আয়োজন করছি এক বিশেষ স্মরণ অনুষ্ঠান: ‘স্মৃতিজ্যোতি’।
আমাদের এই সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের বাতিঘরগুলো কখনো নিভে যায় না। তাঁরা বেঁচে আছেন আমাদের কাজে, আমাদের চেতনায়। আসুন, আমরা সকলে মিলে তাঁদের স্মৃতিচারণ করি এবং তাঁদের প্রদর্শিত সত্য ও সুন্দরের পথে পথচলার নতুন শপথ গ্রহণ করি।
অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক করবে।
নিবেদক,
সাধারণ সম্পাদক
একুশে পরিষদ নওগাঁ
[শিগগিরই এই অনুষ্ঠানের স্থান, তারিখ ও সময় জানানো হবে।]
23/11/2025
সম্মানিত উপদেষ্টামণ্ডলী ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ,
শুভেচ্ছা নিবেন।
আগামী ২৬ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ (বুধবার), সন্ধ্যা ৬টায় প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টামণ্ডলী ও কার্যকরী কমিটির একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে।
আলোচ্য বিষয়: আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ সভার প্রস্তুতি ও করণীয় নির্ধারণ।
উক্ত গুরুত্বপূর্ণ সভায় সংশ্লিষ্ট সম্মানিত সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
আহ্বানে,
সাধারণ সম্পাদক,
একুশে পরিষদ, নওগাঁ।
12/08/2025
না ফেরার দেশে পন্ডিত অমরেশ রায় চৌধুরী
একুশে পদক প্রাপ্ত গুণী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী "পন্ডিত অমরেশ রায় চৌধুরী না ফেরার দেশে।
পন্ডিত অমরেশ রায় চৌধুরী'র প্রয়াণে একুশে পরিষদ নওগাঁ গভীর শোক প্রকাশ করছে।
পন্ডিত অমরেশ রায় চৌধুরীর অর্জন
-------------------------------------------------
১৯৬১ সালে "মিউজিক এডুকেশন বোর্ড অফ ঝংকার" থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে "সঙ্গীত তীর্থ " উপাধি লাভ করেন।
১৯৮২ সালে ঢাকায় "সঙ্গীত একাডেমী" শিল্পীকে "ওস্তাদ গুল মোহাম্মদ স্মৃতি পদক" প্রদান করে সম্মানিত করে।
১৯৮৭ সালে দিনাজপুরের "নবরূপী" সঙ্গীত প্রতিষ্ঠান শিল্পীকে একক সংবর্ধনার মাধ্যমে "ওস্তাদ কসির উদ্দিন ম্মৃতি" পদক প্রদান করে।
২২ জুন ১৯৯৭ তারিখে "বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা" শিল্পীকে জাতীয় পর্যায়ে গুণীজন হিসাবে সংবর্ধনার মাধ্যমে ক্রেস্ট প্রদান করে।
২৫ মে ২০০০ তারিখে দিনাজপুরের প্রাচীনতম সঙ্গীত প্রতিষ্ঠান "নবরূপী" শিল্পীকে "পণ্ডিত" উপাধি প্রদান করে সম্মানিত করে।
১৩ এপ্রিল ২০১০ তারিখে "ধ্রুপদালক সম্মেলন"-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিল্পীকে সংবর্ধনা প্রদান করে।
৮ মার্চ ২০১৪ তারিখে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান "ছায়ানট" আয়োজিত "জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ" শিল্পীকে "রবীন্দ্র পদক" প্রদান করে।
১ এপ্রিল ২০১৪ "রাজশাহী শিল্পকলা একাডেমী" শিল্পীকে সম্মননা স্মরক, ক্রেস্ট ও পদক প্রদান করে।
(তথ্য সংগৃহীত)
26/07/2025
একুশে পরিষদ নওগাঁর প্রাণের মানুষ বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান। বিনম্র শ্রদ্ধা।
21/07/2025
উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বি*ধ্ব*স্তে নিহতের ঘটনায় আমরা শোকাহত।
27/06/2025
চর্যাপদের গান। (ব্যতিক্রমী আয়োজন)
৪ঠা জুলাই ২০২৫।। শুক্রবার ।। বিকেল ৫ টা।
স্থান: প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার, নওগাঁ ।
আয়োজন: একুশে পরিষদ নওগাঁ
26/06/2025
ভাষাসংগ্রামী কবি আতাউর রহমান ও এম এ রকীব স্মরণে একুশে পরিষদ নওগাঁর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।